এবার আকাশচুম্বী অট্টালিকা ছ্যাইড়া 'সাব-লেট' এর খোঁজ চালাইতে লাগলাম। এদিক হয় তো ওদিক হয় না। কি মসিব্বত !! অবশেষে ক্লান্ত হইয়া চায়ের দোকানে দুই বন্ধু বসলাম।
আমার বন্ধুয়ে কয়, দোস্ত সাবলেটেই যদি থাকি তবে কিন্তু যে বাড়িওয়ালার চেহারা সুরুত সুন্দর হেই বাসায় থাকুম। আমি কইলাম ক্যান? আরে তুই জানস না, কোন বাড়িওয়ালার মানুষের.....না। এর মধ্যে আবার সব আজাইর্যা প্রবলেম সাবলেটে।
যেমন?
যেমন হইলো, বেশিক্ষন লাইট অন রাখা যাবে না, বেসিনে বেশিক্ষন ব্রাশ করতে পারবা না। তারমধ্যে মজার প্রবলেম হইলো, তুমি টইলেটে গেছো, প্রস্রাবের শব্দ বেশি হইলে বাড়িওয়ালী চিৎকার কইর্যা কইবো, হায় হায় এতো পানি ফুরাইলে হইবো? বিল তো হেগোর দেওন লাগে না। হের লাইগ্যাই ইচ্ছেমত পানি খরচ করে। ওই কল বন্ধ করেন। বাথরুম করতে এতো পানি লাগে?
বোঝো এইবার।
আমি কইলাম, সত্যি এমনডা হয় নাকি?
হয় মানে? আরও কত কি হয়।
কত কি মানে ?
থাক তোর আর বুঝন লাগবো না, চা খা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



