somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়লে হাসি পায় আর কি!!!!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.

অফিসের বড় সাহেবের ভয়ে সর্বদাই তটস্ত থাকে সেই অফিসের এক কেরানি। একদিন সে তার সহকর্মীকে বললো- ভাই,আজকে আমার শরীর টা খুব খারাপ লাগছে। কি করি বলোতো?

স্যার তো এখন অফিসে নাই, তুমি বরং বাড়ী চলে যাও – বুদ্ধি দিলো বন্ধুটি।

সহকর্মীর কথায় সাহস করে সে বাড়ী চলে এল। বাড়ী এসে জানালা দিয়ে উঁকি মেরে দেখে বড় সাহেব তার স্ত্রীর সাথে বসে হাসাহাসি করছে। ভয়ে সে তৎক্ষণাৎ অফিসে ফিরে গেল। একটু দম নিয়ে সহকর্মীকে বললো, তোমার কথা মত বাড়ী গিয়ে প্রায় ধরা পড়ে গিয়েছিলাম!

২.

বারে এক লোক প্রায় প্রতি মিনিটে এক বার করে তার চেয়ার থেকে পড়ে যাচ্ছিলেন। দেখেই বোঝা যাচ্ছে সে পাঁড় মাতাল হয়ে আছে। ওয়েটার পাশের টেবিলের ভদ্রলোককে জিজ্ঞেস করলো, আপনি কি দয়া করে একে একটু তার বাসায় পৌঁছে দিয়ে আসবেন? ‘নিশ্চয়ই’ ভদ্রলোক উত্তর দিলেন। তারপর মাতালমত লোকটিকে ধরে বাইরে তার গাড়ীতে নিয়ে বসালেন। বারের ভিতর থেকে দরজা দিয়ে বাইরে নিয়ে যাওয়া পর্যন্ত মাতাল লোকটি প্রায় পনর বার আছাড় খেল। তারপর গাড়ীতে চেপে মাতাল লোকটিকে তার বাসায় নিয়ে গেলেন ভদ্রলোক। গাড়ী থেকে বাড়ীর দরজায় পৌঁছাতে মাতালটি আরও গোটা বিশেক হুমড়ি খেল। দরজার বেল টিপতেই মাতালমতো লোকটির স্ত্রী দরজা খুলেই বললেন- ধন্যবাদ আপনাকে,এই কষ্ট করার জন্য। কিন্তু ওর হুইল চেয়ারটা কোথায়?

৩.

রাস্তা দিয়ে হাঁটছেন ভদ্রলোক। হাতে তার ব্রিফকেস। হঠাৎই এক পুলিশ সার্জেন্ট এসে তার পথ আটকালো। নাম,ঠিকানা জিজ্ঞেস করে জানতে চাইলো ব্রিফকেসের ভেতরে কি আছে। ভদ্রলোক বললেন, টাকা আছে। ব্রিফকেস খুলে সার্জেন্ট সাহেব দেখলেন সত্যিই টাকা। অনেক টাকা।

-এতো টাকা কোথায় পেলেন?

-জুয়া খেলে।

জুয়া খেলে এত টাকা জিতেছে সার্জেন্টের তা বিশ্বাস হলো না। সে বার বার ভদ্রলোককে জিজ্ঞেস করতে লাগলো, ঠিক করে বলুন,টাকা কোথায় পেলেন? ভদ্রলোক তখন বললেন- ঠিক আছে। জুয়া খেলে এতো টাকা পাওয়া যায় কিনা তা আমি এখনি প্রমাণ করে দিচ্ছি। ভদ্রলোক বললেন, ঐ যে দূরে গাছটা দেখা যাচ্ছে, আমি এক দৌড়ে গাছটা ছুয়ে ফিরে আসার আগে আপনি যদি আপনার প্যান্ট আর জুতা খুলতে পারেন, তাহলে আমি আপনাকে একশত টাকা দেবো। আর না পারলে আপনি আমাকে দুই শত টাকা দেবেন – রাজি? নিশ্চিত জিত জেনে সার্জেন্ট সাহেব রাজি হয়ে গেলেন। ভদ্রলোক দৌড় দিলেন। তিনি গাছটা ছুয়ে ফিরে আসার আগেই সার্জেন্ট তার প্যান্ট-জুতা খুলে ফেললো। বাজিতে জিতে সার্জেন্ট বললো, তোমার মতো এতো বোকা লোক আমি জীবনে দেখিনি। আর তুমি জুয়া খেলে টাকা যোগাড় করেছো।

ভদ্রলোক একটু মুচকি হেসে বললেন, এই যে রাস্তার ঐ ধারে কিছু লোক দাঁড়িয়ে আছে, বলতে পারেন কতজন হবে? সার্জেন্ট সাহেব গুনে বললেন, চল্লিশ। ভদ্রলোক বললেন, না হলো না, ছেচল্লিশজন। ওদের সাথে আমার বাজি হয়েছিল যদি আপনার প্যান্ট আর জুতা খুলতে পারি, তাহলে প্রত্যেকে আমাকে পঁচিশ টাকা করে দেবে। কত টাকা হয় তাহলে? একেই বলে জুয়া! বিশ্বাস হলো!

নেট থেকে।
৯টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×