এবারের বিশ্বকাপ ক্রিকেট খেলায় বাংলাদেশ বিদায় নেবার পর থেকে স্বাভাবিক ভাবেই আমাদের আগ্রহে ভাটা পড়েছে। কিন্তু বিশ্বকাপের খেলায় আগ্রহের জন্য কোন দল না কোনকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া হয়। না হলে খেলা দেখার আর আগ্রহই থাকে না।
দক্ষিণ এশিয়াই আমাদের পরবর্তী আশা এবং সে আশা ও নিশ্চিত। এই জন্য ছিল তিনটি দেশ ভারত, শ্রীলংকা ও পাকিস্তান। আমাদের দেশের প্রায় অধিকাংশ মানুষই ক্রিকেট বিশ্বে বাংলাদেশের পর এই তিনটি দেশের এক দেশ না এক দেশকে মৌন সাপোর্ট দিয়ে যায়। একজনের যুক্তি একরকম, কেউ বলে পাকিস্তান মুসলিম দেশ, কেউ বলে ভারত প্রতিবেশী, কেউ বলে আমাদের স্বাধীনতায় সাহায্য করেছে না হলে বাংলাদেশ স্বাধীন হত না, কেউ নিরপেক্ষ ভেবে শ্রীলংকা। আরও অনেক যুক্তি আছে। কেউ রাজনৈতিক দল বিবেচনায়ও সাপোর্ট করে তবে তা খুব কম।
কিন্তু এই সাপোর্ট নিয়েও আজ সাপোর্টরা বিভক্ত। একদল আরেকদলকে বিদ্রূপ, গালাগালি, হিংসায় লিপ্ত। এটাও একটা সাময়িক মজা তবে বাড়াবাড়ি হলে খারাপ লাগে। আজ সামুতে ৯০% পোস্ট তা নিয়ে এবং বিদ্রূপে ভরা।
গতকালের খেলায় আমাদের পাশের প্রতিবেশী দেশ ভারত ফাইনালে উঠেছে এটা অবশ্যই অভিনন্দন দেবার মত খবর।
আমাদের ব্লগের বেশীরভাগ পোস্ট ভারতকে অভিনন্দন নয় বরং যারা ভারত সাপোর্ট করে না তাদের নিন্দায়, ঘৃণায়, হিংসার বানীতে জর্জরিত করা।
যাদেরকে গালাগালি করা হচ্ছে তারা বাংলাদেশী আর যাদের জন্য এত আবেগ সে তো আমাদের টিম নয়, সেটা হয় পাকিস্তান না হয় ভারত।
আমরা অন্যকে অভিনন্দন জানাতে গিয়ে নিজের দেশের মানুষকে শত্রু বানাচ্ছি!! ভারত পাকিস্তানের জনগনকি তা করে???
তারা সুযোগ পেলেই আমাদের দেশ নিয়া কুটুক্তি করতে ছাড়ে না!!! আর আমরা তাদের জন্য নিজেদের দেশের মানুষকে!!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

