somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গর্জে উঠেছে তরুণ সমাজ!! গর্জে উঠেছে বাংলাদেশ!! সকল রাজাকার, সকল অন্যায় থেকে মুক্ত হয়ে মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়িত হবে।

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





যুদ্ধাপরাধ ১৯৭১ সালের ঘটনা!! যারা পাকিস্তান আর্মিদের পথ দেখিয়ে দিয়ে, তাদের কাছে এদেশের মা বোনদের তুলে দিয়ে, মেধাবী বুদ্ধিজীবীদের চিনিয়ে চিনিয়ে ধরে নিয়ে হত্যা করিয়েছে তারা এখনো প্রকাশ্যে বড় কথা বলে!!!

আমরা কি রকম একটা জাতি যে ৪২ বছর পূর্বের মানবতাবিরোধী অপরাধের বিচার এখনো এই জাতি শেষ করতে পারে নাই!!! রাজাকারদের নিয়ে এখনো টানাটানি, আপোষ, আতত, ক্ষমতায় আসার গুটি ব্যবহারের রাজনীতি চলছে!!! সেই সমস্যা এখনো জাতির গাড়ে চেপে আছে!!!

বর্তমান সমস্যাগুলি কবে শেষ হবে?? এখনো শিক্ষা, চাকরী, অধিকার, ব্যবসা বাণিজ্য সব জায়গায় দলীয় ক্ষমতাসীনদের দখলবাজি চলছে!! শেয়ার বাজার দুর্নিতি, হলমার্ক কেলেঙ্কারী, সাংবাদিক হত্যা, ১০ ট্রাক অস্ত্র মামলা, সাংবাদিক হত্যা, গুমের রাজনীতি, পদ্মাসেতু দুর্নীতি, ভোটের অধিকার, দারিদ্র ইত্যাদি ইত্যাদি অসংখ্য সমস্যা থেকে কবে মুক্তি পাব? কবে?? আর কবে???

কবে আমরা একটি সোনার বাংলাদেশ পাব?? কবে জয় বাংলা শ্লোগানের সেই মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়িত হবে?? কবে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র প্রতিষ্টিত হবে? কবে শোষণ মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ হবে? কবে আমাদের ভিতরে জাতীয়তাবোধ জাগ্রত হবে??

আমাদের কথা বলার সব রাস্তা বন্ধ, বিশ্ববিদ্যালয়গুলিতে দলীয় নোংরা লেজুড়বৃত্তি ছাত্ররাজনীতির শোষণের কারণে সাধারণ ছাত্ররা মাথা উচু করে কথা বলতে পারে না। সেখানে সঠিক রাজনীতি নাই, নির্বাচন নাই তাই এখন আর নতুন নেতৃত্ব তৈরি হয় না। সেখানে এখন সন্ত্রাস তৈরি হয়, টেন্ডারবাজ, খুনী, চাদাবাজ তৈরি হয় তারা শিক্ষকদের উপর হামলা করেও পুরস্কার পায়। সেখানে কোন অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলেই নেমে আসে নির্মম অত্যাচার নির্যাতন, বেড় করে দেয় হল থেকে। একটা সিটের জন্য তাদের কথায় উঠতে হয় বসতে হয়, বাধ্যতামূলক দলীয় মিছিলে যেতে হয়!

মিডিয়াও আজ বিভিন্ন দলে দলে ভাগ হয়ে গিয়েছে!! সুশীল সমাজ আজ দলবাজিতে ব্যাস্ত!! নিরপেক্ষ মিডিয়া, নিরপেক্ষ সুশীল ব্যাক্তি আজ খুব কম যে আমাদের কথাগুলি সঠিকভাবে বলবে বা প্রচার করবে!!

তাই এখন আমাদের অনুভুতি প্রকাশের নিরপেক্ষ জায়গা ব্লগ, ফেইসবুক, ইন্টারনেট যেখানে দলবাজি নাই।
আমাদের এতদিনের ক্ষোভের বিস্ফোরণের জায়গা এখন শাহবাগ!!!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×