ছেলেটির বয়স তিন বছর। নাম আবিদ। পৃথিবীর আলো বাতাসে তার যখন আনন্দের সাথে বড় হয়ে উঠার কথা, তখন সে হৃৎপিন্ডের জটিল রোগে আক্রান্ত। তার হার্টে ব্লক। ছিদ্র সৃষ্টি হয়েছে। ব্লাড সার্কুলেশন অপজিট। চিকিৎসার জন্য তাকে নিয়ে যেতে হবে ভারতে। সন্তানকে বাঁচাতে হলে তার পিতামাতার প্রয়োজন ১৫ লাখ টাকা।
এজন্য আজ সমগ্র দেশের মানুষের কাছে আমরা মানবতার ডাক পৌঁছে দিচ্ছি। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা মৃত্যুপথযাত্রী এ ফুটফুটে শিশুটিকে দিতে পারে পুনর্জীবন।
আসুন, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। সৃষ্টিকর্তার করুণায় একটি নিষ্পাপ শিশুকে পৃথিবীর বুকে বেঁচে থাকার নিশ্চয়তা দিই। আমাদের সম্মিলিত প্রয়াসই পারে তাকে একটি সুন্দর আনন্দময় জীবন উপহার দিতে।
নিচে আবিদের জন্য সাহায্য পাঠানোর প্রয়োজনীয় তথ্য দেওয়া হল।
শাহিন সুলতানা
একাউন্ট নাম্বার- ১৩৮২৯
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
স্টেশন রোড শাখা
চট্টগ্রাম।
মোঃ আবু সালেহ
একাউন্ট নাম্বার- ১৬৩৬০
ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড
স্টেশন রোড শাখা
চট্টগ্রাম।
প্রয়োজনে এ দুটো মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন।
০১৬৭০৪৩১৩৩৬
০১৬৭০৩৫২১২০
এছাড়া ফেসবুকে হেল্প আবিদ নামে একটি গ্রুপ খোলা হয়েছে। আপনারা চাইলে এর মাধ্যমেও আবিদকে সাহায্য করতে পারেন।
আমাদের একটু সদিচ্ছা শিশুটিকে নতুন জীবন দান করতে পারে। তার জন্য এইটুকু করতে আমাদের নিশ্চয়ই কোন সমস্যা নেই। তাই, আসুন, আবারো আমরা আমাদের সাহায্যের হাতটুকু বাড়িয়ে দিই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


