In this article you can know how to Increase visitor of your web site. Its very useful for blogger who used google adsense, affailiate marketings etc
অনলাইন থেকে আয়ের প্রত্যাশা প্রায় সকল ভিজিটরদের। প্রথমেই বলতে চাই বিভিন্ন এ্যাডভার্টাইজিং প্রোগ্রাম থেকে আয়ের কৌশল সম্পর্কে। এই প্রোগ্রামগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গুগল এ্যডসেন্স । গুগল থেকে টাকা উপার্জন করেছে এমন ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে অনেক।
গুগল এ্যাডসেন্স এর জন্য আপনার থাকতে হবে একটি ওয়েব সাইট এবং গুগলে একটি একাউন্ট। ধরুন আপনার দুটো জিনিসই আছে কিন্তু যতক্ষন না আপনার এ্যাডে ক্লিক পড়বে ততক্ষনে আপনি টাকা উপার্জন করতে পারবেন না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ন যে কাজটি সেটি হচ্ছে ভিজিটর বৃদ্ধি। ভিজিটর না থাকলে আপনি কখনই অর্থ উপার্জন করতে পারবেন না।
ভিজিটর বৃদ্ধি করা একটি কঠিন কাজ হলেও চেষ্টা অব্যাহত রাখলে এবং কিছু টিপস ফলো করলে এটিও সম্ভব।
টিপসসমূহ:
** আপনার বিষয়ের সাথে মিল আছে এমন সাইটে কমেন্ট করে আপনার সাইটের ব্যাকলিঙ্ক বৃদ্ধি করুন। ব্যাকলিঙ্ক হচ্ছে সেই জিনিস যা কখনই শেষ হয়না। ধরুন ফেইসবুকে লিঙ্কের ঘরে আপনি আপনার একটি লিঙ্ক দিয়েছেন এখন নতুন যে ভিজিটর আপনার ফেসবুক প্রোফাইল দেখবে তার চোখেই লিঙ্কটি পড়বে এবং যদি ভাল লাগে সে আপনার সাইট ভিজিট করবে। আবার ধরুন গুগলে সার্চ করে একটি টিউটোরিয়াল সাইটে গেলেন আর আপনার সাইটটিও টিউটোরিয়াল বিষয়ক। কমেন্টের অপশন পেলে একটি কমেন্ট লিখলেন এবং আপনার সাইটের নামটি নিচে দিলেন। এখন যত ভিজিটর ঐ পেইজটি দেখবে তারা কিন্তু আপনার সাইটের লিঙ্কটিও দেখতে পাবে। কেও কেও আগ্রহ হলে আপনার সাইটে প্রবেশ করবে। এতে ভিজিটর বাড়বে। তাই বেশি বেশি ব্যাকলিঙ্ক দেয়ার চেষ্টা করুন।
** ভাল মানের কন্টেন্ট দ্বারা আপনার সাইটকে নিয়মিত আপডেট করুন।
** বিভিন্ন ফোরামে প্রশ্ন এবং উত্তর দিন এবং সাথে আপনার সাইটের নামটি পাবলিশ করুন।
** যেসকল সাইটে আর্টিকেল জমা দেয়ার সুযোগ আছে সেখানে আপনার সাইটের সাথে সম্পর্কিত আর্টিকেল জমা দিন। আর্টিকেলের লেখার মাঝে আপনার সাইটের লিঙ্ক ব্যবহার করুন।
** ভিজিটর ধরে রাখতে মাজার মজার খেলা, কুইজ প্রতিযোগিতা এবং পোল সিস্টেম ব্যবহার করুন।
** বিভিন্ন রকম তথ্যের আপডেট সবার আগে সাইটে ব্যবহার করুন।
** অনলাইনে মার্কেটিং এর জন্য ফেসবুক, মাইস্পেস এবং টুইটারের মত সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বিভিন্ন রকম লেখালিখি করুন এবং পাশাপাশি আপনার সাইট ভিজিট করতে আপনার সাইটের লিঙ্ক ব্যবহার করুন।
** ইয়াহু, এমএসএন কিংবা অন্য যে কোন লাইভ চ্যাট করা যায় এমন সাইটের মাধ্যমে আপনার ওয়েব এড্রেসটি ছড়িয়ে দিন।
** তবে মনে রাখবেন আপনার যেকোন আমন্ত্রন কৌশলের সাথে করতে হবে। তাই কখনই Click here শব্দটি ব্যবহার করবেন না।
যারা সার্চ ইন্জিনে কীওয়ার্ড দ্বারা সাইটকে জনপ্রিয় করতে চান, তারা নিচের টিপসগুলো মাথায় রেখে কাজ করতে পারেন। যেহেতু সার্চ ইন্জিনে থাকে লক্ষ লক্ষ প্রতিযোগী তাই এখানে প্রথম পেইজে আপনার লিঙ্ক প্রদর্শন করা খুবই কষ্টকর, কিন্তু আপনার ভিজিটরের পরিমান বৃদ্ধি পেলে, পাশাপাশি কম প্রতিযোগী আছে এমন কীওয়ার্ড ব্যবহার করলে এখান থেকে বেশ ভাল পরিমান ভিজিটর পাওয়া যায়।
** মেটা ট্যাগ এ সার্চ হতে পারে এমন কীওয়ার্ড কমা দিয়ে লিখুন এবং সেই কীওয়ার্ড এর ওপর ভিত্তি করে মেটা ডেসক্রিপশন লিখুন।
** কন্টেন্ট পেইজের মধ্যেও প্রায় ১০% কী ওয়ার্ডের ব্যবহার করুন।
** কন্টেন্টের মধ্যে ছবি ব্যবহৃত হলে তার সাথে Alt যোগ করুন।
** গুগল, ইয়াহু এবং বিঙে আপনার সাইট এবং সাইটের সাইটম্যাপ সাবমিট করুন।
উপরের টিপসগুলো নিয়মিত ফলো করলে আশা করি আপনার ওয়েব সাইটটিও একসময় জনপ্রিয়তার শীর্ষে চলে আসবে। তবে সতর্কতার জন্য একটি কথা বলতেই হয় সবসময় ভিজিটরদের ভাল কিছু দেয়ার চেষ্টা করুন নয়তো ভিজিটর আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আপনার সাইটিকে মনে রাখবে সত্যি কিন্তু আপনার সাইট ভিজিট করবে না। ধীরে ধীরে আপনার সাইটটি নষ্ট একটি সাইট হিসেবে পরিচিতি লাভ করবে। যা আমাদের কখনই কাম্য নয়। ধন্যবাদ সকলকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

