কম্পিউটারে ফোল্ডার হাইড করুন সবচেয়ে সহজ উপায়ে
১৮ ই ডিসেম্বর, ২০১০ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
থার্ড পার্টি কোন সফটওয়্যার ছাড়া ফোল্ডার/ফাইল হাইড এবং লক করার অনেক পদ্ধতি আছে। আমি যে কয়েকটা জানি তার মধ্যে সবচেয়ে সহজ পদ্ধিতটা আজকে আপনাদের ব্যাখ্যা করব আশা করি ভাল লাগবে।
ধরেন আপনি আপনার D ড্রাইভের abc নামের একটি ফোল্ডারকে হাইড করবেন তাহলে যা করতে হবে তা হলঃ আপনি আপনার কম্পিঊটারের কমান্ড প্রমপট অন করুন [start মেনু থেকে/ windows key+r (রান-এ) গিয়ে cmd লিখে এন্টার চাপুন] উইন্ডোজ সেভেন, ভিস্তা ব্যবহারকারীরা স্টার্ট-এ গিয়ে cmd লিখে সার্চ দিলেও হবে। যে নতুন উইন্ডো আসবে সেখানে এখন আপনি লিখুন “attrib +s +h d:abc” (কোটেশন ছাড়া লিখবেন) ব্যস আপনার ঐ ফোল্ডারটি হাইড হয়ে যাবে এখন ঐ ফোল্ডারটি আবার পুনরায় ফেরত আনতে চাইলে কমান্ড প্রমপট-এ লিখুন “attrib –s –h d:abc” (কোটেশন ছাড়া লিখবেন)। কেঊ যদি ফোল্ডার অপসন থেকে show hidden file সেটিংস ইউজ ও করে তাও এই ফোল্ডারটি দেখা যাবে না। এই পদ্ধতিতে আপনি চাইলে কোন ফাইলও হাইড করতে পারবেন যেমন- abc নামক একটি ডকুমেন্ট ফাইলকে হাইড করার পদ্ধতি হবে এরকম- “attrib +s +h d:abc.doc” (কোটেশন ছাড়া লিখবেন) আর ফাইলটি ফিরিয়ে আনার পদ্ধতি ঠিক ঐ আগের মতন ই শুধু “attrib -s -h d:abc.doc” (কোটেশন ছাড়া লিখবেন) লিখে এন্টার করবেন ব্যস কাজ শেষ।
এই পদ্ধতির সীমাবদ্ধতাঃ
এই পদ্ধতিতে আপনাকে ঐ ফাইল/ফোল্ডারটির নাম মনে রাখতে হবে অথবা কোথাও লিখে রাখতে হবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুনএকজন আন্তর্জাতিক ক্রিকেটার মাঝরাতে বিমানবন্দর থেকে বাসায় ফিরছিলেন। জাতীয় দলের জার্সি পরে দেশের প্রতিনিধিত্ব করেছেন, আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, অসংখ্য মানুষ তাকে চেনে। অথচ কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজের পরিচয় প্রমাণ... ...বাকিটুকু পড়ুন

একনজরে
ব্রাজিলের গ্রুপ পর্বের ফিক্সচার (Brazils Group Stage Fixtures at a Glance)
প্রথম ম্যাচ (প্রতিপক্ষ মরক্কো): ১৪ জুন ২০২৬। বাংলাদেশ সময় ভোর ৪টায় নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই...
...বাকিটুকু পড়ুনকোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন
নাগরিকের অপমান ও রাষ্ট্রীয় জবাবদিহির সংকট: ক্রিকেটার নাঈম হাসানের ঘটনা

ক্রিকেটার নাঈম হাসানের ছবিটি অন্তর্জাল থেকে নেওয়া।
ক্রিকেটার নাঈম হাসানের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে যে অভিযোগ উঠেছে, তা কোনো বিচ্ছিন্ন...
...বাকিটুকু পড়ুন