জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট ফেসবুক চালাতে নাকি হিমশিম খাচ্ছেন এর প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ! এমনই খবর ছেপেছিল উইকলি ওয়ার্ল্ড নিউজ নামের একটি সাইট। কিন্তু আইটি সিকিউরিটি ফার্ম সফোস জানিয়েছে, উইকলি ওয়ার্ল্ড নিউজ-এ প্রকাশিত এই আর্টিকেলটি একেবারেই ফালতু। অন্যদিকে জানা গেছে, আবারও ফেসবুকের আইডিয়া নিয়ে মামলা গড়িয়েছে আদালতে। জুকারবার্গের সঙ্গে ৬৫ মিলিয়ন ডলারের জুয়ার মতোই এ মামলা। এদিকে জানা গেছে, আবারও নাকি ফেসবুকের মালিকানা নিয়ে ঝামেলায় পড়তে যাচ্ছেন জুকারবার্গ। ফেসবুকের ভবিষ্যৎ কোনদিকে যাবে সেটি এখন আদালতই ঠিক করে দেবেন।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ২০০৮ সালে ফেসবুক আইডিয়া নিয়ে মামলার সমঝোতা হয়ে গেলেও হার্ভার্ডের সহপাঠী ওই তিনজন আবারও জুকারবার্গের বিরুদ্ধে ফের শুনানি চেয়েছেন। কিন্তু বরাবরই ফেসবুকের মালিকানা নিয়ে এ অভিযোগ অস্বীকার করে এসেছেন জুকারবার্গ। ২০০৮ সালে আইনি লড়াইয়ের পর ৬৫ মিলিয়ন ডলারে সমঝোতা হয় জুকারবার্গ ও টেইলর, ক্যামেরন উইংকলভস ও ডিভা নারেন্দ্রের মধ্যে। সেই ঘটনারই ৩ বছর পর আবারও মামলার পুনঃশুনানি চেয়েছেন মামলার বাদীরা। এদিকে, ফেসবুকের মালিকানা নিয়ে এই দুই পক্ষের লড়াইয়ে তৃতীয় পক্ষেরও উদয় হয়েছে। ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস-এর ২৭ বছর বয়সী আরেক ছাত্র দাবি করেছেন ফেসবুকের আইডিয়ায় নাকি তারও ভাগ আছে। তাই তিনিও এগিয়ে এসেছেন হিস্যার দাবি নিয়ে।
সংগ্রহে বাংলাদেশ প্রতিদিন।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।