যেসব ইউজারের ইয়াহু আইডি এবং পাসওয়ার্ড রয়েছে তারা তাদের আইডি ইনফরমেশন ব্যবহার করে নন-ইয়াহু ওয়েবসাইটসমূহে প্রবেশ করতে পারবেন। আর এ কাজে প্রয়োজনীয় সহায়তা দেবে ওপেন আইডি ২.০ ডিজিটাল আইডেনটিটি ফ্রেমওয়ার্ক। এর ফলে ইউজারদের বিভিন্ন লগইন ইনফরমেশন তৈরি, মনে করা এবং সেগুলো দিয়ে অনলাইনে ঢুকার পরিমাণ অনেকাংশেই কমবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। ইতোমধ্যে ১০ হাজার ওয়েবসাইটের ওপেন আইডি সাপোর্ট করার সংখ্যা জানা গেছে। ওপেন আইডি ফাউন্ডেশনের মতে, ওয়েবসাইট অপারেটর এবং অ্যান্ড ইউজার পর্যন্ত সবার জন্যই ওপেন ফ্রেমওয়ার্ক সুলভ। ইয়াহু কোম্পানি জানিয়েছে, তাদের ইয়াহু মুভিতে ওপেন আইডির সংখ্যা তিনগুণ হয়েছে। মোট ৩৬৮ মিলিয়ন ইউজারের মধ্যে ২৪৮ মিলিয়ন একটিভ রেজিস্টার্ড ইউজার রয়েছে। অনলাইন কার্যক্রমে ইউজারদের আরও বেশি নিয়ন্ত্রণ প্রদান করার লক্ষ্যে যে কয়েকটি ইস্যু কাজ করছে এরমধ্যে ওপেন আইডি এড্রেস অন্যতম। অপর গ্রুপগুলোও এক্ষেত্রে বসে নেই। তারা ডাটা পোর্টাবিলিটির উপর জোর দিচ্ছে। যাতে ইউজাররা ডাটা এবং এর কনটেন্টগুলো অনলাইনে তৈরি করে প্রয়োজনীয় স্থানে স্থানান্তর করতে পারে। এর ফলে ইউজারদের ম্যানুয়ালি এসব সাইটে প্রবেশ করার দরকার নেই। উদাহরণ হিসেবে সোশ্যাল-নেটওয়ার্কিং সাইটে সাইনআপের কথা বলা যায়। এ আইডিয়া আরও নতুন কিছু জায়গায় যুক্ত হতে পারে। যেমন গুগলের ওপেন সোশ্যাল আশা করছে এর মাধ্যমে স্ট্যান্ডার্ড ইন্টারফেস তৈরি করার। যার ফলে ডেভেলপাররা বিভিন্ন ধরনের এপ্লিকেশন ডেভেলপ করবেন যা বিভিন্ন সোশ্যাল-নেটওয়ার্কিং সাইটে রান করবে। এর ফলে একই এপ্লিকেশন প্রতিটি সাইটের জন্য একাধিকবার লেখার প্রয়োজন হবে না। এসব ব্যাপারে অবশ্য প্রধান ইন্টারনেট প্লেয়ারদের অন্তর্ভুক্ত হওয়া কঠিন হবে। যার ফলে স্ট্যান্ডার্ড টেকনোলজি এবং মেথড ওপেন আইডি গ্রুপগুলোর মাধ্যমে ডেভেলপ হওয়ার সুবিধা রিয়েল ওয়ার্ল্ডে প্রভাব ফেলতে সক্ষম হবে। এরই ধারাবাহিকতায় ওপেন আইডির ফাউন্ডেশন চেয়ারম্যান ইয়াহুর সাপোর্টের কথা উল্লেখ করেছেন যার মাধ্যমে বড় ধরনের ওয়েবসাইট অপারেটরগুলো এর মধ্যে সংযুক্ত হবে। অন্যান্য প্রধান প্লেয়ার যারা ওপেন আইডিতে অন্তর্ভুক্ত হওয়ার ইচ্ছার কথা জানিয়েছে তাদের মধ্যে রয়েছে গুগল, সিক্স এপার্ট, এওএল, সান, নভেল এবং মাইক্রোসফট। ইয়াহুর ইউজাররা দু'ভাবে ওপেন আইডির সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রথমটি হচ্ছে_ গতানুগতিক ওপেন আইডি অথেনটিকেশন মেথড। যেখানে একটি ইউনিক ইউআরএল স্ট্রিং ফরমেটের মাধ্যমে ইয়াহুর প্রতিটি সদস্য অংশ নিতে পারবেন এবং এর মাধ্যমে ওপেন আইডি সাপোর্টিং সাইটসমূহে লগইন করতে পারবেন। ইউআরএল স্ট্রিং একটি একক শনাক্তকারী ওয়ার্ড অনুসরণ করবে। বর্তমান আধুনিক যুগে ইন্টারনেট এবং ই-মেইলের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক, কর্পোরেট এবং আন্তর্জাতিক জীবনের নানা প্রয়োজনে ই-মেইলের ভূমিকা আমাদের দৈনন্দিন নানা কাজকে করেছে সহজসাধ্য। এরই ধারাবাহিকতায় ওপেন আইডি ই-মেইলের দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন।
বাংলাদেশ প্রতিদিন।
আলোচিত ব্লগ
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।