সাইপ্রাসে উচ্চশিক্ষা
ভর্তির যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা ব্যাচেলর্স ডিগ্রিতে এবং কমপক্ষে ১৬ বছরের শিক্ষা কার্যক্রম সম্পন্ন করে মাস্টার্স ডিগ্রিতে ভর্তি হতে হয়। টোরেফল, জিআরই, এসএটি, আইএলটিএস বা জিএমএট করা বাধ্যতামূলক নয়। তবে এসব পরীক্ষায় উত্তীর্ণরা অগ্রাধিকার পান এবং স্কলারশিপ পেতে সহায়ক হয়।
কোর্সের মেয়াদ: ডিপ্লোমাকোর্স দুই বছর মেয়াদী, ব্যাচেলর্স ডিগ্রি চার বছর মেয়াদী, মাস্টার্স ডিগ্রি ১৮-২৪ মাস মেয়াদী (বিষয় ভেদে কোর্সের মেয়াদ ভিন্ন হয়) এবং পিএইচডি প্রোগাম ৩ থেকে ৬ বছর মেয়াদী।
উচ্চশিক্ষার বিষয়: সাইপ্রাসে অনেকেই যায় হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজমে পড়াশুনার জন্য। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে পড়াশুনা করা যায়। যেমন-আর্ট এন্ড আর্ট হিস্টরি, বায়োলজিক্যাল সায়েন্স, বায়োলজি, ব্রেইন এন্ড কগনিটিভ সায়েন্স, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, আর্থ এন্ড এনভাররমেন্টাল সায়েন্স, ইকনোমিকস, ইংলিশ, ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, হেলথ এন্ড সোসাইটি, হিস্টরি, ইন্টারডিপার্টমেন্টাল স্টাডিজ, লেঙ্গুইস্টিকম, ম্যাথমেটিকস, ম্যাথমেটিক্স-এপ্লাইড, ম্যাথমেটিকস-স্ট্যাটিসটিকস, মর্ডার্ন ল্যাঙ্গুয়েজ এন্ড কালচারস, মিউজিক, ফিলোসফি, ফিজিক্স, ফিজিক্স এন্ড এস্ট্রোনমি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি, সাইকোলজি ক্লিনিক্যাল, সাইকোলজি ডিপার্টমেন্টাল, সাইকোলজি স্যোসাল পার্সনালিটি, রিলিজিয়ন এন্ড ক্লাসিক্স ইত্যাদি।
টিউশন ফি: টিউশন ফি সব প্রতিষ্ঠানে একরকম নয়। বেশিরভাগ সরকারি বিশ্ববিদ্যালয়ে বার্ষিক টিউশন ফি ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ ইউরো। বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বার্ষিক টিউশন ফি ৪ হাজার ইউরো। প্রাক স্নাতক ডিগ্রির জন্য কোন ধরনের আর্থিক সহায়তা পাওয়া যায় না। মাস্টার্স ও ডক্টরেট পর্যায়ে সরকারি-বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয় থেকে আর্থিক সহায়তা পাওয়া যায়।
আবেদনের প্রক্রিয়া: আপনি যে বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হতে চান সেখানে আবেদনের শেষ তারিখ কবে তা আগেই দেখে নিতে হবে। আবেদনের বিস্তারিত তথ্য ও ফরম পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভর্তি অফিসে যোগাযোগ করাই উত্তম। বিশ্ববিদ্যালয় বা কলেজের ওয়েবসাইট থেকেও আবেদনপত্র ডাউনলোড করা যায়। কিছু প্রতিষ্ঠানে অনলাইনে আবেদন করা যায়। ভর্তি অফিসে যোগাযোগ করলে তারাই জানিয়ে দেবে কী কী কাগজপত্র লাগবে এবং ভিসার জন্য কী করতে হবে। এক বছর আগে থেকে প্রস্তুতি নিলে সহজেই এগোনো যায়।
প্রয়োজনীয় কাগজপত্র:যথাযথভাবে পূরণকৃত আবেদনপত্র, মানি অর্ডার বা আবেদনের ফির কাগজপত্র, মার্কশিটসহ সব সনদপত্রের ইংরেজি ভার্সন, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা অথবা সনদ প্রদানকারী প্রতিষ্ঠানের কাউকে দিয়ে সত্যায়িত কপি, প্রযোজ্য ক্ষেত্রে প্রতিষ্ঠানের ছাড়পত্র, এক বা একাধিক সুপারিশ পত্র, প্রয়োজনীয় ক্ষেত্রে এসএটি, জিআরই, জিএমএট এসব পরীক্ষার স্কোর রিপোর্ট, স্পন্সারের আর্থিক দায় বহনের নিশ্চয়তাপত্র, পাসপোর্টের ফটোকটি, ছবি, টিবি, হেপাটাইটিস বি ইত্যাদি রোগের বিষয়ে মেডিকেল রিপোর্ট থাকতে হবে।
থাকার ব্যবস্থা: সাইপ্রাসে বিদেশী ছাত্ররা বাড়িতে, হোস্টেলে, গেস্টহাউসে অথবা ভাড়া বাসায় থাকতে পারে। আবার কলেজ বা বিশ্ববিদ্যালয়েও থাকার ব্যবস্থা আছে।
কাজের সুবিধা:প্রথম ছয় মাস কাজ করার অনুমতি পাওয়া যায় না। ছয় মাস পর ক্যাম্পাসে কাজের অভিজ্ঞতা থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে বাইরে কাজ করা যায়। তবে যেটুকু সময় কাজের অনুমতি পাওয়া যায় তাতে পড়াশুনা বা থাকা-খাওয়ার খরচ বহন করা সম্ভব হয় না। ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, ক্যাফেটেরিয়া, লাইব্রেরি, অফিস, পোল্ট্রি প্রসেসিং, ফার্ম লেবার, লন্ড্রিসহ বিভিন্ন পর্যায়ে কাজের অনুমতি পায়।
বৃত্তি: সাইপ্রাসে পড়াশুনার জন্য বিদেশী ছাত্রদের জন্য প্রচুর বৃত্তির সুযোগ আছে। আমেরিকান গভঃ স্কলারশিপ ডাটাবেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। সেদেশের শিক্ষা ও সাংস্কৃতিক অধিদপ্তর বৃত্তি দিয়ে থাকে। সরকারি বৃত্তি, রোটারি ইন্টারন্যাশনাল, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গারাইজেশন, এশীয় উন্নয়ন ব্যাংক, জাতিসংঘ, রকফেলার ফাউন্ডেশনসহ বিভিন্ন সংস্থার বৃত্তির জন্য কমনওয়েলথভুক্ত দেশের ছাত্ররা কমনওয়েলথভুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাবেন।
তথ্যসূত্র : ইত্তেফাক
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।