somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুরআন ও আধুনিক বিজ্ঞান সংগতিপূর্ণ না সংগতিহীন-পর্ব০০১

২১ শে জানুয়ারি, ২০১১ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পরম করুণাময় ও অশেষ মেহেরবান আল্লাহর নামে শুরু করছি।

কুরআন ও আধুনিক বিজ্ঞান সংগতিপূর্ণ না সংগতিহীন

মূল : ডাঃ জাকির নায়েক

অনুবাদ: মুহাম্মদ নুরুল ইসলাম মল্লিক



ভূমিকা:

পৃথিবী নামক এ গ্রহে মানব অস্তিত্বের ঊষালগ্ন হতে মানুষ সর্বদাই বিশ্বপ্রকৃতিকে জানতে অনুসন্ধান চালিয়েছে , বুঝতে চেয়েছে সৃষ্টি পরিকল্পনায় তার পদমর্যাদা এবং জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য । সত্য -অনুসন্ধানের এ ধারাবাহিকতায় শতাব্দীর পর শতাব্দী ধরে নানা সভ্যতার মধ্যদিয়ে সুদীর্ঘ পথ পরিক্রমায় সুসংগঠিত ধর্মই মানব জীবনকে করেছে সুবিন্যস্ত , বহুলাংশে নিরুপণ করেছে ইতিহাসের গতিধারাকে। কিছু ধর্ম আছে বই আকারে বিদ্যামান । এগুলো ঐশী প্রত্যাদেশ বলে এদের অনুগামীগণ দাবী করেন । আর কিছু ধর্ম রয়েছে যা কেবলমাত্র মনুষ্য অভি্জ্ঞতা প্রসূত।


ইসলামী বিশ্বাসের বুনিয়াদী উৎস হলো আল কুরআন। মুসলমানগণ বিশ্বাস করে যে, এটাও পুরোটাই আল্লাহর প্রত্যাদেশ ; সকল মানুষের জন্য সঠিক পথের দিশা। যেহেতু কুরআনের বাণী সকল কালের জন্য উপযোগী বলে বিশ্বাস করা হয় , তাই প্রত্যেক কালের জন্য এটা হবে প্রাসঈকি ও সামন্জস্যপূর্ন। কুরআন কি এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ? প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক আবিষ্কারের আলোকে কুরআন যে আল্লাহর প্রত্যদেশ মুসলমানদের এই বিশ্বাসের বস্তুনিষ্ঠ ব্যাখ্যা প্রদানের আমি ইচ্ছা পোষন করি এই পুস্তিকাটিতে ।

বিশ্ব সভ্যতার ইতিহাসে এমন এক সময় ছিলো যখন আলৌকিক ঘটনা বা এমন কিছু যাকে আলৌকিক বলে মনে করা হতো ( ধারণাকৃত আলৌকিক ঘটনা) এসব কিছুই মানবিক যুক্তি ও বিচার বুদ্ধির উপরে অগ্রগণ্যতা লাভ করতো । কিন্তু আমরা এই অলৌকিক শব্দটিকে কিভাবে সজ্ঞায়াতি করব?
অলৌকিক ঘটনা হল এমন কিছু যা জীবনের স্বাভাবিক নিয়মের বাইরে ঘটে এবং যার কোনো ব্যাখ্যা নেই মানুষের কাছে । যা হোক আমাদের অবশ্যই সতর্ক হতে হবে কোনো কিছুকে 'অলৌকিক' হিসেবে গ্রহণ করার পূর্বে। ১৯৯৩ সনে মুম্বাই এর টাইমস অব ইন্ডিয়া (The Times of India, Mumbai) প্রকাশ করে, বাবা পাইলট নামে এক সাধু পরপর তিন দিন ও রাত এক জলধারের মধ্যে তার নিমজ্জিত অবস্হায় থাকার দাবী করে । যে জলধারে সে এই কৃতিত্বপূর্ণ অলৌকিক কাজটি সমাধা করেছে বলে দাবী করে , তার তলদেশ সাংবাদিকগণ পরীক্ষা করতে চাইলে সে ব্যক্তি তাদেরকে এ কাজের অনুমতি দিতে অস্বীকার করে । সে যুক্তি প্রদর্শন করে এ প্রশ্ন করে যে, "মায়ের যে গর্ভ সন্তান প্রসব করে সে গর্ভকে কিভাবে একজন পরীক্ষা করতে পারে ?...স্পটত প্রতীয়মাণ হয় যে , সাধুটি কোনো কিছু লুকানোর চেষ্টা করছে। আসলে তার এটা ছিলো শুধুমাত্র জনপ্রিয়তা অর্জনের জন্য প্রচার লাভের কৌশল। এটা তো সুনিশ্চিত যে, কোনো আধুনিক মানুষ যার নূন্যতম যৌক্তিক চিন্তাবাভনার অস্পষ্ট ধারণাও আছে তিনি কখনও এটাকে একটি অলৌকিক ঘটনা বলে গ্রহণ করবেন না।

যদি এরুপ মিথ্যা অলৌ্কিকতা দেবত্বের প্রমাণ হয় তাহলে পিসি সরকার যিনি তার নিপুণ যাদুকরী কৌশল , মোহময়তা -ঐন্দ্রজালিকতার জন্য বিশ্বিখ্যাত যাদুকর হিসেবে পরিচিত , তাকেই আমাদেরকে সর্বশেষ্ঠ দেবতুল্য মানুষ হিসেবে গ্রহণ করতে হবে।

ঐশী উৎসের দাবীদারই পারতপক্ষে সে তার নিজেরই অলোকিকতার দাবী করে। যে কোনো যুগে এ দাবীর যথার্থতা সে যুগের মানদন্ডের বিচারে সহজেই প্রতিপাদন যোগ্য হাওয়া উচিত । মুসলমানগণ বিশ্বাস করে কুরআনই হলো আল্লাহর সর্বশেষ্ঠ ও চূড়ান্ত প্রত্যাদেশ- সকল আলৌকিক ঘটনার মধ্যে কুরআন হলো সর্বশ্রেষ্ঠ অলৌকিক কিতাব যা অবতীর্ণ হয়েছে মানব জাতীর প্রতি করুণারুপে। অতএব আসুন আমরা এ বিশ্বাসের যথার্থতা অনুসন্ধান করে দেখি।

মানুষ ভুলের উর্ধ্বে নয় । ভুল গুলো ক্ষমার দৃষ্টিতে দেখে বল্গে লেখাটি পোষ্ট করার ব্যাপারে সংগতিপূর্ণ মন্তব্য করলে আশা করি উৎসাহিত হব।
এই লেখাটি পর্ব হিসেবে প্রকাশ করা হবে এবং প্রতি শক্রবার ।

৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×