সম্প্রতি দুজন জার্মান পদার্থবিজ্ঞানী দাবী করেছেন যে, তারা আইনস্টাইনের দেয়া আলোর পরম গতিবিষয়ক তত্ত্বটি ভাঙ্গতে পেরেছেন। আলোর গতি পেরোনোর পরীক্ষাটিও করেছেন তারা। গবেষকদের দাবী, তাদের এই আবিষ্কার সময় এবং স্থান বিষয়ে আগের সব ধারণাই পাল্টে দেবে। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।
আইনস্টাইন তার বিখ্যাত বিশেষ আপেক্ষিকতার সূত্রে বলেছিলেন, কোনো বস্তুকে আলোর চেয়ে দ্রুত গতিতে ছুটতে হলে অসীম শক্তির প্রয়োজন হবে। আলোর গতি প্রতি সেকেন্ডে ১ লাখ ৮৬ হাজার মাইলেরও বেশি।
ইউনিভার্সিটি অফ কোবলেঞ্জ-এর গবেষক ড. গুন্টার নিমজ এবং ড. আলফন্স স্টালহোফেন দাবী করেছেন, তারা হয়তো আইনস্টাইনের সূত্রের প্রধান তাত্ত্বিক দিকটাই ভেঙ্গে ফেলেছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষক দুজন এই বিষয়ে পরীক্ষাও করেছেন। তারা মাইক্রোওয়েভ ফোটন বা আলোর প্যাকেটকে একজোড়া প্রিজমের মধ্যে ভ্রমণ করিয়ে দেখেছেন এই আলো ৩ ফুট দূরে গিয়ে পড়ে।
তবে, আলোর গতির চেয়ে দ্রুত ছুটলে উদ্ভট ঘটনা ঘটতে পারে বলেই গবেষকরা দাবী করেছেন।
উদাহরণ হিসেবে গবেষকরা জানিয়েছেন, আলোর গতির চেয়ে দ্রুত কোনো নভোচারী ছুটলে তাত্ত্বিকভাবে তিনি যাত্রা শুরুর আগেই গন্তব্যে পৌঁছে যাবেন।
জানা গেছে, গবেষকরা কোয়ান্টাম টানেলিং বিষয়ে গবেষণা করছেন। এই কোয়ান্টাম টানেলিং এর ফলে সাব-অ্যাটমিক পার্টিকেলগুলো পদার্থবিজ্ঞানের অলক্সঘনীয় সূত্রও ভেঙ্গে ফেলে।
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।