মুয়াবিয়া (রাঃ)এক চিঠি লিখেন মুগীরা বিন শু'বা (রাঃ) এর কাছে। লিখেনঃ
" আপনি রাসুল সাঃ হতে যা শুনেছেন তা আমাকে লিখুন।"
উত্তরে মুগীরা (রাঃ) লিখেনঃ
" আমি রাসুল সাঃ কে বলতে শুনেছি যে, আল্লাহ পাক তিনটি কাজকে ঘৃণা করেন। সেগুলো হলঃ
১। বেহুদা (অপ্রয়োজনীয়) কথা বলা।
২। অতিরিক্ত ব্যয়ের মাধ্যমে সম্পদ অপচয় করা।
৩। মীমাংসিত (ধর্মীয়)বিষয়ের উপর অধিক প্রশ্ন করা বা খুব প্রয়োজন না হওয়া স্বত্তেও আপরের কাছ থেকে কিছু চাওয়া।"
[বুখারীঃ ২য় খন্ড, ২৪ অধ্যায় (যাকাত), হাদীস নং-৫৯১]
আল্লাহ আমাদের কে এসব থেকে দূরে রাখুন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


