somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যভিচার ও যৌনাচার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বড় পাপ

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের মনে রাখতে হবে, অযত্নে-অবহেলায় ও নির্যাতনে বেড়ে ওঠা শিশু অদূরভবিষ্যতে শিশু নির্যাতক এমনকি সন্ত্রাসীও হতে পারে। হজরত মুহাম্মদ (স.) বলেছেন, প্রত্যেক শিশু তার স্বভাব (ইসলাম গ্রহণের যোগ্যতা) নিয়ে জন্মগ্রহণ করে। অতঃপর তার মা-বাবা তাকে ইহুদি ধর্মে দীক্ষিত করে বা খ্রিস্টান বানায় বা নক্ষত্রপূজারি করে গড়ে তোলে। ছহিহ ইবনে হিব্বান।

অর্থাৎ প্রতিটি শিশুই তার ফিতরাত অনুযায়ী মুসলিম হিসেবে জন্ম নেয়। পরবর্তীতে পিতা-মাতার লালন-পালন ও পরিবেশ তাকে ইহুদি, নাছারা, নক্ষত্রপূজারি হিসেবে প্রতিষ্ঠিত করে। অনুরূপ ভালো পরিবেশ শিশুকে ভালো মানুষ হতে শেখায় আর খারাপ পরিবেশ শিশুকে বিকৃত মানসিকতায় গড়ে তোলে।

শিশুদের নির্যাতনের অন্যতম একটি দিক হলো যৌন নির্যাতন। ভাবলে সত্যিই অবাক হতে হয় কত নীচ, হীন ও ঘৃণ্য মানসিকতার অধিকারী হলে শিশুদের যৌন নির্যাতনে বাধ্য করতে পারে।

শিশুরা বিভিন্ন শ্রেণীর মানুষ কর্তৃক যৌন নির্যাতনের শিকার হয়। যেমন_ পরিবারের সদস্য, নিকট আত্মীয়-স্বজন, গৃহশিক্ষক, সহপাঠী, শ্রেণী শিক্ষক, এলাকার বখাটে ছেলে ও বিকৃত চরিত্রের বন্ধু-বান্ধব কর্তৃক যৌন নির্যাতনের শিকার হতে দেখা যায়। এসব নির্যাতনের বিষয় শিশুরা কারও কাছে ব্যক্ত করতে পারে না। আবার অনেকে সহ্য করতে পারে না বিধায় এ পাপের গ্লানি থেকে নিজেকে রক্ষা করতে আত্মহননের পথকে যুক্তিযুক্ত মনে করে। এভাবে অকালে ঝরে যায় অসংখ্য কিশোরীর প্রাণ। হয়ে যায় অসংখ্য স্বপ্নের সমাধি। আর এ নির্যাতনের হোতারা বীরদর্পে সমাজে ঘুরে বেড়ায় যেন তাদের শাস্তি প্রদান তো দূরের কথা তাদের প্রতি চোখ তুলে তাকানোর সৎ সাহস কারও নেই।

জিনা, ব্যভিচার ও যৌনাচার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেমন বড় পাপ তদ্রুপ সামাজিক দৃষ্টিকোণ থেকেও মারাত্মক অন্যায়। যাকে সমাজের পরিভাষায় সাধারণত অসামাজিক কাজ বলে ব্যক্ত করা হয়। প্রাপ্তবয়স্ক লোকদের ব্যভিচার যেমন বর্জনীয় তেমনিই অপ্রাপ্ত বয়স্ক তথা শিশুদের সঙ্গে ব্যভিচার ও যৌন নির্যাতন কঠিনভাবে দমন করতে হবে। যৌনাচার একটি ইসলাম নিষিদ্ধ কাজ। এ ব্যাপারে আল্লাহ্তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেন, 'তোমরা ব্যভিচারের কাছেও যেও না। নিশ্চয়ই এটি অশ্লীল কাজ এবং মন্দ পথ।' সূরা বনি ইসরাইল-৩২

অত্র আয়াতের মাধ্যমে ব্যভিচারের সুযোগ ও সূত্রপাত ঘটানোর সব পথকে বন্ধ করে দেওয়া হয়েছে। এ আয়াতে পরোক্ষভাবে যৌন উদ্দীপক বাক্যালাপ, অশ্লীল ভিডিও ফিল্ম দর্শন, যৌন উস্কানিমূলক পোশাক পরিধান, অশ্লীল উপন্যাস পাঠ ও ইসলামে যাদের সঙ্গে দেখা-সাক্ষাৎ নিষিদ্ধ তাদের সঙ্গে খোশালাপে রত হওয়াকে নিষিদ্ধ করা হয়েছে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখতে পাই ব্যভিচার ও যৌন নির্যাতনের ক্ষেত্রে এর কোনো একটি অবশ্যই দায়ী। তাই আমাদেরকে যৌন নির্যাতন বন্ধ করতে হলে উপরোক্ত বিষয়গুলোকে সুপরিকল্পিতভাবে কৌশলে বন্ধ করতে হবে। এ হীন কর্মের কুফলগুলো সমাজের সব শ্রেণীর মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে। তাহলে আশা করা যায় যৌন নির্যাতন ধীরে ধীরে লোপ পাবে।
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×