সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১১ রাত ৯:৫৯
** আইসবার্গ **
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আইসবার্গকে সাগর বা মহাসাগরের ভূত বলা হয়। এর কারণ অবশ্য অনেক। রাতের অন্ধকারে বিশাল বরফের টুকরোগুলো পানির তলায় লুকিয়ে থেকে জাহাজের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। ওইরকম একটি আইসবার্গের আঘাতে বিখ্যাত 'টাইটানিক' জাহাজ ১৯১২ সালে আটলান্টিক মহাসাগরে ডুবে যায়। বরফময় উত্তর বা দক্ষিণ মেরু থেকে বিরাট আকৃতির বরফের চাকা ভেসে সাগরে নেমে পড়ে এবং ভাসতে ভাসতে চলে যায় এদিক-সেদিক। যে কোনো আইসবার্গের সাধারণত দশ ভাগের নয় ভাগ পানির নিচে ও এক ভাগ থাকে পানির ওপর। গড়পড়তা আইসবার্গটির ওজন ১ থেকে ১০ হাজার টন। কিন্তু সবচেয়ে বড় আইসবার্গটির ওজন ১ কোটি ১০ লাখ টন পর্যন্ত হতে পারে। ১৯৮৭ সালে বি-৯ নামে যে আইসবার্গটি দক্ষিণ মেরু থেকে নেমে এসেছিল সেটি ছিল ৯৫ মাইল লম্বা ও ২২ মাইল চওড়া। বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন, এতে যে পরিমাণ বরফ আছে তাতে পৃথিবীর সব মানুষ প্রতিদিন দুই গ্লাস করে খেলে দুই হাজার বছর পানি খেতে পারবে এবং এটি গলতে সময় নেবে প্রায় ২০ বছর। ১৯১২ সালে টাইটানিক জাহাজডুবির পর সবার টনক নড়ে। ১৯১৪ সালে ১৩টি সমুদ্র উপকূলীয় দেশ নিয়ে ইন্টারন্যাশনাল আইস পেট্রল (আইআইপি) বা আইসবার্গ পাহারা দেওয়ার সংগঠন গঠিত হয়। মার্চ থেকে জুলাই এই পাঁচ মাস আইসবার্গ নেমে আসার সময় সবচেয়ে বেশি নজর রাখে আইআইপি। প্রায় ৮০ বছর ধরে আইআইপির নির্দেশ মেনে চলায় এখনো পর্যন্ত আইসবার্গ দ্বারা বড় ধরনের ক্ষতিসাধন হয়নি। এ সংস্থার আছে নিজস্ব আইসব্রেকার জাহাজ। এ আইসবার্গ দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক উপস্থিত হন। বিশেষ করে আটলান্টিক মহাসাগরের সেন্ট জনস টীপের কাছাকাছি এসব আইসবার্গ মে থেকে জুলাই পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে দেখা যায়। বিজ্ঞানীরা বলেন, গ্রিনহাউস প্রতিক্রিয়া ও অন্যান্য পরিবেশ বিপর্যয়ের জন্য পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ায় গলতে শুরু করেছে বরফ। আর বাড়ছে সাগরের পানির পরিমাণ। এভাবে চলতে থাকলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে নিচু দেশগুলো অধিকাংশ ডুবে যাবে। ফলে আইসবার্গটির সমুদ্রে নেমে আসা ঠেকানোর জন্য সতর্ক হওয়া উচিত।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।