ওয়েব ডিজাইনে ও ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ করেন, তাদের জন্য বিভিন্ন ধরনের টিপস নিয়ে রয়েছে ইন্টারনেটে নানান প্রবন্ধ, নিবন্ধ এবং নানান বই। তবে অত্যন্ত সৃজনশীল এই কাজের জন্য খুব ভাল ভাল ওয়েবসাইটগুলো দেখার কোন বিকল্প নেই। এসব ওয়েব সাইটের ব্যানার থেকে শুরু করে ট্যাব ডিজাইন, নানান ধরনের গ্রাফিক্সের কাজ, অ্যানিমেশন, লিংক পেজ— সব কিছুতেই রয়েছে নতুন নতুন আইডিয়ার ছোঁয়া। এরকম কয়েকটি ওয়েব সাইটের কথা জানানো হলো এই লেখায়।
লস্ট ওয়ার্ল্ড’স ফেয়ারস
আইই ৯ ওপেন ফন্ট টেকনোলজি’র একটি উদাহরণ হচ্ছে ‘দ্য লস্ট ওয়ার্ল্ডস ফেয়ার প্রজেক্ট’। এই প্রজেক্টের আওতায় তৈরি হয়েছে http://www.lostworldsfairs.com সাইটটি। এতে রয়েছে তিনটি লিংক পেজ- আটলান্টিক এল ডোরাডো এবং দ্য মুন। প্রতিটি লিংকে গেলেই সংশ্লিষ্ট বিষয়ের পেজ আসবে। এর আটলান্টিস পেজে ২০,০০০ লিগ গভীরের সমুদ্রতল ভ্রমণের অভিজ্ঞতা পেতে পারেন। আর এলডোরাডোতে পাওয়া যাবে এলডোরাডো নিয়ে যখন মাতামাতি চলছিলো বিশ্বজুড়ে, সেই সময়ের আবহ। একইভাবে দ্য মুন পেজেও চাঁদের একটি আবহ পাওয়া যাবে।
বিয়ার ক্যাম্প
এন’ক্লুড-এর তৈরিhttp:// http://www.2011.beercamp.com একটি চমত্কার ওয়েবসাইটে যেখানে অ্যানিমেশনকে ব্যবহার করা হয়েছে বিশেষভাবে। শুরুতে এটি দেখে তেমন কিছু ধারণা না করা গেলেও মাউস স্ক্রল করতেই বেরিয়ে আসে এর সৌন্দর্য। কেবলমাত্র স্ক্রলিং-এর মাধ্যমেই এ সাইটের নানান লিংকগুলো ঘুরে আসা যায়।
ডিমিগ-৫
ডিজাইন মেড ইন জার্মানি বা সংক্ষেপে ডিমিগ হচ্ছে জার্মানির একটি ডিজাইন ম্যাগাজিন। এর ওয়েব সাইটটিও দেখার মতো একটি ওয়েবসাইট। ওয়েব ডিজাইনের সাথে ইলাস্ট্রেশনের এক অদ্ভুত মিশেল রয়েছে এই সাইটে। স্ক্রল করার সাথে সাথে ব্যকাগ্রাউন্ড এবং কালার ইফেক্টের ব্যবহার লক্ষ্যণীয় এই সাইটে। সাইটের ঠিকানা http://www.designmadeingermany.de/magazine/5 ।
অ্যানালগ
খুব সহজ ও সাধারণভাবে তৈরি করা একটি ওয়েবসাইট হচ্ছে http://www.analog.coop। সিএমএস থ্রি-তে ডিজাইন করা এই সাইটে ইউনিক জিওআইপ ইমপ্লিমেন্টেশন এবং গ্রিড ব্যবহার করা হয়েছে। সাইটটি ওপেন করে কী-বোর্ডে G চাপলেই গ্রিডগুলো দৃশ্যমান হয়ে ধরা পড়বে। ধারণা হিসেবে খুব সহজ ও সাধারণের মধ্যে অসাধারণ একটি সাইট। গাইড টু অ্যাপ গ্যালাক্সি
মাউস স্ক্রলিং এবং গ্রাফিক্সের আরেকটি চমত্কার সমন্বিত উদাহরণ গুগলের প্রজেক্ট গাইড টু দ্য অ্যাপ গ্যালাক্সি। মাউস স্ক্রলের সাথে সাথে নামের মতই এখানে মহাকাশে ভ্রমণের এক ধরনের অভিজ্ঞতা পাওয়া যায়। গ্রাফিক্স এবং ইলাস্ট্রেশনের অনেক কিছুই শেখার আছে এখান থেকে। এই সাইটটির ঠিকানাব http://www.guidetotheappgalaxy.com
অক্টাভো ডিজাইন
ওয়েব সাইটে স্ক্রলিং বলতে আমরা সচরাচর উলম্ব স্ক্রলিংকেউ বুঝে থাকি। তবে অক্টাভো ডিজাইন সাইটে ব্যবহার করা হয়েছে অনুভূমিক স্ক্রলিং। এতে স্ক্রল করলে উপর-নিচের পরিবর্তে স্ক্রল হয় ডানে-বামে। ব্যতিক্রমধর্মী এই সাইটেও ব্যবহার করা হয়েছে প্রচুর টেক্সচার এবং ইলাস্ট্রেশন। রয়েছে রঙ ব্যবহারের প্রাচুর্য। ঠিকানা http://www.8vodesigns.com

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


