রুনা-জামিলের বিয়ের খরচ দিতে চায় জামায়াত : এটা যেন কোন রাজনৈতিক কর্মকান্ড না হয়
০৬ ই জুন, ২০১০ ভোর ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুত্র: কালের কন্ঠ এই সেবা যেন কোন রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য না হয়। দুর্দশা আর বিপদে পড়া মানুষের পাশে আমাদের রাজনৈতিক নেতারা দাড়াবেন এটা আমরা সবাই প্রত্যাশা করি। সব সময় আমাদের নীতি হওয়া উচিত " ব্যাক্তির উপর দল, দলের উপর দেশ আর সবার উপর মানবতা" আসুন নিউজটা পড়ি।
নিমতলীর ভয়াবহ অগি্নকাণ্ডে অভিভাবকহারা হবু বর সৈয়দ রাসেদ হোসেন জামিল ও কনে উম্মে ফারিয়া আক্তার রুনা রাজি থাকলে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাঁদের বিয়ের সব খরচ বহন করবে।
ঢাকা মহানগর জামায়াত আমির রফিকুল ইসলাম খান গতকাল শনিবার বিকেলে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক দোয়া মাহফিলে এ ঘোষণা দেন। এ সময় হবু বর জামিল তাঁর কয়েকজন স্বজনসহ মঞ্চে উপস্থিত ছিলেন।
অগি্নকাণ্ডে নিহতদের রুহের মাগফেরাত কামনায় মহানগর জামায়াত এ দোয়া মাহফিলের আয়োজন করে। রাসেদ হোসেন জামিল কিছু বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা ছাড়া তিনি আর কিছু বলতে পারেননি।
প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পুনর্বাসনে তাঁর দলের পক্ষ থেকে সাধ্যমতো ভূমিকা রাখার আশ্বাস দেন। পরে নিহতদের আত্দার শান্তি ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে নিজামী মোনাজাত পরিচালনা করেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন