somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবাসিক এলাকায় অবস্থিত বানিজ্যিক স্থাপনা সড়ানোর অভিযান চালাবে রাজউক!

২৭ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“রাজউক” অনেক চিন্তা করে এখন ভেবেই ভাল লাগছে! খবরটা যখন পড়ছিলাম তখন হাসি ছাড়া আর প্রকাশ করার ভাষা খুজে পাই নাই! রাজউক উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা শহরের আবাসিক এলাকাগুলোতে! আবাসিক এলাকাগুলোতে যে অনাবাসিক মানে বানিজ্যিক কোন প্রতিষ্ঠান থাকলে তাদেরকে বিতাড়িত করবে রাজউক ঐ এলাকাগুলোতে! ভাল তাহলে রামের সুমতি হয়েছে!

যে কেউই রাজউকের এই ব্যাপারটিতে সাধুবাদ জানাবে। এই আমিও তাতে ব্যাতিক্রম না,জানি আপনারাও স্বাভাবিক ভাবেই সাধুবাদ জানাবেন। কিন্তু কথা হচ্ছে- এতদিন তাহলে রাজউক কি করেছে? কি করেছে রাজউক এর নীতি-নির্ধারকগন এতদিন। কেউ কেউ তো এর আশে-পাশেই থাকেন হয়ত! কেউই দেখেন নাই যে সব আবাসিক এলাকার মধ্যে অনাবাসিক একেকটি বানিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠছে? উনারা কি এতদিন এজন্যই কিছু বলেন নাই,আর তা হলো- সব রাজপ্রাসাদের মালিকগন দেখে! তা চিন্তা করে জানি আমার মতো আপনিও হাসবেন। সবচেয়ে বড় কথা যারা এই আবাসিক এলাকায় বানিজ্যিক প্রতিষ্ঠান খুলে ব্যাবসা করেছেন তার মধ্যে দেখা যাবে এ দেশীয় বুদ্ধিজীবি মানে নীতি দেখানো লোকজনও থাকতে পারে! একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় তা কি আসলে শিক্ষিত এবং সেরকম শিক্ষিত লোকজনই তো চালায় এবং স্থাপন করে বলেই জানি। রাজউক ভুল না হয় করলো তা’ই বলে তারাও ভুল করবে? প্রশ্ন আসতেই উত্তর খুব সহজ ভাবেই বের হলো- উনারা তো আসলে নীতি গড়েনই উনাদের জন্য! আমজনতার কথা কি ভাবেন কি না? তা প্রশ্ন প্রশ্ন প্রশ্ন হিসেবেই না হয় থাক। জিজ্ঞেস করতে গেলে রাজউক এর উনাদেরই হয়ত জিজ্ঞেস করতে পারেন সে সব বড় বড় লোকেরা- আপনি বেশি জানেন না আমি বেশি জানি? হয়ত ধমক-টমক ও খেতে হতে পারে আমাদের সরকারী কর্মচারী-কর্মকর্তাদের!

তারপরও আশা থাকবেই এই ব্যাপারটিতে রাজউক সফল হবে- আবাসিক এলাকা থেকে বানিজ্যিক প্রতিষ্ঠান এর সরিয়ে দেয়ার ব্যাপারে।

আমি আমার কাছের এলাকাটার কথা বলতে গেলে শুধু আফসোসই করতে পারি,আর তা হচ্ছে “ধানমন্ডি”। খুব বেশিদিন আগের কথাও না যে,ধানমন্ডির শান্ত পরিবেশ এর কথাটা! যা আসলে এখন চিন্তা অথবা স্বচক্ষে দেখলে মাছের বাজার ছাড়া আর এই ব্যাপারে কোন সমালোচনা মুলক শব্দ ছাড়া আর বের হলো না। আশা করি ধানমন্ডি সহ আবাসিক এলাকাগুলোর বানিজ্যিক অবস্থা দূর হয় সাথে ফিরে আসে সে আবাসিক এলাকার শান্ত ভাবটা।

দেখা যাক রাজউক পারে মানে আমাদের সরকারী প্রতিষ্ঠান পারে কি না- এই অন্যায় এর অবসান ঘটাতে সে সব বড় বড় মাথাওয়ালা লোকদের!

শুভ কামনা রাজউক।

অপেক্ষায় থাকলাম সে দিনের, যেদিন – দিন বদলাবে।

( বিশেষ দ্রষ্টব্য ঃ কয়টি আইনগত ঝামেলা পোহাতে হয় রাজউককে,তা দেখার বিষয় হয়েই রইল। সে বড় বড় মাথাওয়ালাগো তো আবার অর্থ আর ক্ষমতা অনেক বেশি! )
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×