somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি আঁধার কূপে, তুমি দ্বীপজ্বেলে বরণের আশায় বেঁধেছ'রে বুক।

০৩ রা এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেষ চিঠি
----------------

আমার রক্ত বছর খানেক আগেই শুকিয়ে গেছে,
বিসৃত হয়েছে রক্তের কালো দাগ রাজপথের চামড়া থেকে,
শুকিয়ে গেছে ফুসফুস বেওয়ারিস লাশঘরে।
ভুলেগেছে শহুরে অমানুষ
ইট-পাটকেল আর বুলেটের কর্মর্দন।

শুধু ভুলোনি তুমি --
পুতুলের মত বউটি আমার - কত অভিমান জমেছে ও বুকে !
আশা ছিল- এবার ঢাকা থেকে ফিরেই বউয়ের সাথে----
আকাশের নীল দেখব,
হাত ধরাধরি করে নদীর পাড় ছুঁয়ে কাশফুলের সুখ নিব,
গ্রামের হাওড়টিতে নৌকায় দোল দিয়ে ভয় পাইয়ে দেব,
আকাশে তখন তারার মেলা --
ভূবন ভোলানো চাঁদের আলো
তুমি এলোকেশী ডাগর আঁখির স্নিগ্ধা,
কপোলে তোমার তারার টিপ।
আমি তখন তোমার দেহে কুয়াশার চাদর,
অবনত ঐ নিঃস্বার্থ চোখজোড়ায় খেলা করে কুমারী প্রেম।
অথবা---
আমি শ্যামা মেঘ হয়ে তোমার উপর ভর করেছি
তুমি খিলখিল করে হাসছো-
তখন আমি অধৈর্য্য - বৃষ্টি হয়ে নামছি তোমার দেহে
তুমি ভিতু ললনা,
আমি তার আধার,
সজোরে সেকি মাতাল চিৎকার
তোমার কণ্ঠে মিলিয়েছি কণ্ঠ
ভালবাসি তোমায়।

তা আর হল কোথায়!
আমি ঘুমচ্ছি রাজপথে,
তুমি অপেক্ষায় আমার!
আমি আঁধার কূপে,
তুমি দ্বীপজ্বেলে বরণের আশায় বেঁধেছ'রে বুক।
আমি স্বজন হারা লাশ,
তুমি স্বজনী আমার।
আমার নিথর দেহ মিছিলের জ্বালানী,
তুমি তৃষ্ণার্ত অবুঝ বধু আমার।
গতবার ছিল তিনদিনের ছুটি--
এবার চিরদিনের।

বিশ্বাস কর বউ-- আমি রাজনীতির কিছুই বুঝিনা,
তোমার কথামত সোজা অফিস থেকে মেস্।
প্রোমশনটা হবেহবে মনে হয়েছিল,
তারপরই তুমি ঢাকায় আসবে।
গত চিঠিতে লিখেছিলে--
মার হাতে সব শিখে নিয়েছ,
শুটকি ভর্তা থেকে ডালভর্তা
পায়েস ও পুলিপিঠা।
তুমি এবার সময় করে এস বললাম।
এবার সময় করে আসছি---------------
প্রত্যেকবারের মত এবারও নীলক্ষেত থেকে গল্পের বই কিনেছি,
আমি আসছি বউ অনেক লম্বা ছুটি পেয়েছি এবার,
আসছি আমি।

এ দানবের যুগ
কন্টকাকীর্ণ অস্পষ্ট স্বাদ,
সর্বভূক জন্তুর দিন,
ফুলের পাপড়িতে রক্তের দাগ,
জৈবিকতার নস্যাত,
জীবনের হাহাকার,
শুকনো মরুর বুক,
দোজখের আগুন,
শয়তানের পৃথিবী।
পুঁজ আর প্রানীর মলে বাসকরা কুৎসিত
মিছিলের মাল্যদান আমি চাইনা,
আমি চাইনা, আমি চাইনা।

ভেবেছিলাম মাইনে বাড়লে -
আগামী মাসেই একটা নীল আকাশ কিনব,
তাতে কিছু তারা আর একটা বড় চাঁদ লাগিয়ে নিব।
দুটি বেনী করে , টিপ পরে তুমি দুষ্টমির ছলে মুখচেপে হাসবে।
আমি অপলক তাকিয়ে থাকব।
----------------------
মনে পড়ে কি তোমার--
বিয়ের মাসখানেক পরও সেকি লজ্জা তোমার,
কারও সামনেই আমার সাথে কথা পর্যন্ত বলতে না,
কেউ কিছু বললে সোজা একদৌড়ে ঘরে।
আমি দাড়ি না কামালে তুমি সেকি মুখ গোমড়া করে থাকতে,
আমি বলতাম দুটি সন্তানের বেশি নয়,
কিন্তু তুমি তৃতীয় সন্তানের মুখ দেখতে চাও।
আবার ঘুরেফিরে আমার হাত চেপেধরে সেকি কান্না
যেন তোমাকে ছেড়ে একেবারে চলে আসছি।
সারাটি রাত তোমার কথা ভেবে ভেবে কখন ঢাকায় চলে আসতাম টেরই পেতাম না।

আমার রক্তমাখা দেহ তুমি আর পাবে না,
তোমার অপেক্ষা আমায় জীবিত রাখবে যুগের পর যুগ,
তোমার অশ্রু আমায় সিক্ত রাখবে সবার চোখে চোখে,
তোমার প্রিয় সন্তান যারা আর কখনও আসবে না
তারা বাঁচিয়ে রাখবে চিরদিন।
আমার শেষ চিৎকার তোমার কানে পৌছবে না কোন দিন।


অমর একুশে হল, খুলনা-
০৬.০৩.০৭ ইং

সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:৩১
২৬টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×