সাজাবো তোমায় হরেক রংয়ে
২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাজাবো তোমায় হরেক রংয়ে
============== মোঃ খুরশীদ আলম
নীল গগনের সব নীল এনে
জড়াবো তোমার গায়,
ধরণীর সব সুখগুলো এনে
লুটাবো তোমার পায় ।
কুয়াশার সব শীতলতা দিয়ে
বানাবো তোমার হার,
জোস্না রাতের মিষ্টি আলোয়
খুলিবো প্রেমের দ্বার ।
সাগর সেচে মুক্তা আনিবো
খোপায় গাঁথিয়া ফুল
শুভ্র মেঘের আলতো আঁচড়ে
কর্ণে চাপার দুল।
বাতাস হতে গন্ধ আনিয়া
সাজাবো শাড়ির পাড়,
ঢেউয়ের দোলায় দোলাব তোমার
কৃ্ষ্ণ কেশের ধার।

বকুল-চাপার মিষ্টি সুবাসে
করাব তোমায় স্নান,
কোকিল, পাপিয়া, বুলবুল সুরে
রচিবো প্রেমের গান।

তোমার বেদনা, দুঃখ-যাতনা
অঙ্গে করিবো সাজ,
উন্মাদ সম বাসিবো ভাল
কথাটি দিলাম আজ।
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪

শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ক্লোন রাফা, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৫৪

আমাদের উঠানে একটা কবর আছে। কবরটা কার, আমি জানি না।
জানি না, এই কথাটা মিথ্যা। আমি জানি কার। কিন্তু নামটা বললে বিপদ হতে পারে। তাই নাম বলি না।
শুধু প্রতি বছর...
...বাকিটুকু পড়ুনজামায়াতের নেতৃত্বে ১১ দলের আজকের লংমার্চ—ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা। শুনে মনে হলো, ইতিহাস বুঝি আবার হাঁটতে শুরু করেছে!
কর্মসূচির ছয়... ...বাকিটুকু পড়ুন
হয়তো ২ ঘণ্টা সময় নিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে বসেছেন।
ল্যাপটপে রিপোর্ট লিখছেন।
হঠাৎ Messenger-এ একটা মেসেজ এলো।
ভাবলেন,
“একটু দেখে আসি। মাত্র এক মিনিট।”
মেসেজের উত্তর দিলেন। তারপর Facebook খুলে দুই মিনিট স্ক্রল করলেন।... ...বাকিটুকু পড়ুন
আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন