আমার প্রিয় পোস্ট

কেমন আছেন?

২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০

শেয়ারঃ
0 0 0

আমরা সাধারণত দেখা হলেই জিজ্ঞাসা করি, "কেমন আছেন?" বা আছো/আছিস ইত্যাদি। কিন্তু বেশীরভাগ ক্ষেত্রে অফিস কিংবা বিদ্যালয়গুলোতে অথবা ব্যবস্যা প্রতিষ্ঠানে অর্থাত যাদের সাথে প্রতিদিন এমনিতে দেখা হয় এবং খুবই নিকটতম সম্পর্কের মধ্যে এই ধরনের প্রশ্ন নিতান্তই ভদ্রাতা বা এক প্রকার সংস্কৃতি হয়ে দাড়িয়েছে।
ভদ্রতা জিজ্ঞাস করার যেমন একটি ঢং রয়েছে। যাকে জিজ্ঞাসা করা সেও তা বুঝে মুখস্থ বলেন, "ভাল আছি"। আপনি কেমন আছেন? এর পর প্রথম ব্যক্তিও বলেন "ভাল"। অথ্চ মিনিট খানিক কথা বাড়লেই দুজনই কত দুঃখ-বেদনা গল্প শুরু করেন যার সাথে প্রথম উত্তর ভালো আছেন কথাটি যে ভেবে বলা হয়নি বা আদত সেটি সম্ভব নয় তারই প্রমান।
যদিও প্রশ্নকর্তা এবং উত্তর দাতা উভয় পুরো জিনিসটি বোঝেন একারণে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করেননা এবং ভদ্রতা রক্ষা করেন তবুও আপনাদের নিকট আমার আবেদন, মিথ্যা দিয়ে সাজানো এই ভদ্রতার বিকল্প কি?
গুড মরনিং/গুড আফটারনুন/................... আসসালামু আলাইকুম/নমস্কার ইত্যাদি ছাড়া অন্য নতুন কিছু। শ্রুতি মধুর হতে হবে এবং সত্যিকার একটি সহজ উত্তর দেওয়া যাবে।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৪
বৃষ্টি ভেজা সকাল বলেছেন: আসসালামু আলাইকুম/নমস্কার এর েকান বিকল্প নাই।
৪. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫
অরণ্য আনাম বলেছেন: আমি ভাল আছি, কারণ এই পৃথিবীর সবচেয়ে খারাপ অবস্থায় থাকা মানুষটির চেয়ে অন্তত অনেক ভাল আছি

 

মোট সময় লেগেছে ১.৭৯৪৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একটি বিদেশী এনজি্ওতে কাজ করছিলাম, ম্যানেজারএডমিন এন্ড ফিনান্স হিসাবে। গত ৩০ নভেম্বর ছাড়লাম। আইটি ফিল্ডে ১৪ বছরের অভিজ্ঞতা আছে। একই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই