এই পৃথিবীতে তুমি আগে আসোনি কখনো। এটিই তোমার প্রথম ভ্রমন। সুতরাং স্বাভাবিক কারণে এই পৃথিবীর সকল রাস্তা আর রীতি-নীতি তোমার অজনা। এজন্য তোমার প্রয়োজন একজন ভালো বন্ধু যে ভালো চেনে এই পৃথিবীর সকল রাস্তা আর রীতি-নীতি। যে হবে তোমার পথ প্রদর্শক।
এই পৃথিবীতে এ পর্যন্ত যত মানুষ ভ্রমনের সুযোগ পেয়েছে তারা সবাই একই পদ্ধতিতে এখানে এসেছে। প্রত্যেকটি মানুষ একজন নারী ও একজন পুরুষের মাধ্যমে শিশু রূপে এখানে আসে। ঐ পুরুষ এবং নারীকে আমাদের সমাজ ব্যবস্থার রীতি অনুযায়ী বাবা ও মা নামটি দেওয়া হয়েছে। যাদের কে সর্বোচ্চ শ্রদ্ধা জানানো এই পৃথিবীর শৃঙ্খলা রক্ষায় তোমার অবশ্য কর্তব্য বিষয়। তোমাকে শিশু রূপ থেকে পুর্নাঙ্গ মানুষ রূপে গড়ে তোলার জন্য এই দুই জন মহা দায়িত্বটি সৃষ্টিকর্তা তাদেরকে দিয়েছেন। যত মানুষ দেখ এই পৃথিবীতে প্রত্যেকেই কোন না কোন বাবা ও মায়ের ভাগে পড়েছে পূর্ণাঙ্গ মানুষ রূপে তৈরী হওয়ার। অনেকেই ব্যর্থ হন, অনেকে সফল। সত্যিকারের মানুষ রূপে গড়ে তোলবার সামর্থ অনুযায়ী সন্তান হিসাবে এই পৃথিবীতে মানুষ আনবার জন্য সৃষ্টিকর্তা প্রত্যেক কে উতসাহিত করেছেন। কারণ এটি সৃষ্টিকর্তার খেলা। তিনি চান একেকটি জীবন নির্দিষ্ট একটি সময়ের জন্য পৃথিবীতে পাঠিয়ে তার একটি পরীক্ষা গ্রহন করতে। পাঠানোর পদ্ধিতিটা করেছেন চমতকার। যে দুইজনের মাধ্যমে অন্য একজনকে পৃথিবীতে পাঠান তাতে শিশু সন্তানটি পূর্ণাঙ্গ মানুষ রূপে গড়ে তোলার দায়িত্বটা কৌশলে তাদের উপরেই দিয়েছেন। এটা তাদের জন্য পরীক্ষাও বটে। তাছাড়া পদ্ধতিটি এতোই সফল যে কেউ সৃষ্টিকর্তাতে বিশ্বাস না করলেও বা তাকে বিরোধিতা করলেও সন্তানকে অস্বীকার করা বা স্নেহ-মমতা থেকে বঞ্চিত করতে পারে না। নিজেদের শরীরের নির্যাস থেকে এক আলাদা মমতা আর ভালবাসার ফসল হিসাবে সে পৃথিবীতে আসে। অথচ সন্তানটিকে পূর্ণাঙ্গ রূপে তৈরী করার পর-ই এর আসল মালিক (সৃষ্টিকর্তা) কে ফিরিয়ে দিতে হয় বাধ্যতামূলক হিসাবে। ১৮-২০ বছর গেলেই শিশু সন্তানটি একজন পুর্নাঙ্গ মানুষ রূপে নিজের স্বাধীন চিন্তা, চেতনা, দর্শন দিয়ে জীবন পরিচালনা করতে চায়।
তাই তোমার একজন ভালো বন্ধু হতো পারে তোমার বাবা এবং মা কারণ একই সাথে তোমাকে সঠিক পথ দেখানোর দায়িত্ব তাদের ভাগেই পড়েছে অন্যদিকে তোমার চেনা জানার মধ্যে তারাই সবচেয়ে কাছের। ধরা যাক তুমি একটি নতুন শহরে গেছো যেখানে তুমি আগে কখনো যাওনি এমকটি কোন গল্পও শোনোনি ঐ শহর সম্পর্কে। এখন যদি শহরটিতে থাকতে হয়, ঘুরতে হয় অর্থাত সেখানে কিছুদিন বাস করতে হয় তাহলে কীভাবে তা সহজ, সঠিক এবং সুন্দর করবে। প্রথমে নিশ্চয় ভাববে যে পরিচিত কাউকে পাওয়া যায় কিনা যার সাহায্য নেওয়া যাবে। এর মানে হলো পরিচিত জন্য অনকেটা বিশ্বস্ত অপরিচিত জন থেকে……..(চলবে)………

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


