somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরবনের নিরাপত্তা বড়ই অসুন্দর

২৩ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবীর সর্ববৃহত ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে আমাদের সুন্দরবন। পৃথিবীর সপ্তম আশ্চর্য এর তালিকায় স্থান করানোর জন্য সারা বিশ্ব থেকে ভোট পড়ছে অগণিত। সন্দরবনকে নিয়ে গর্বং করার তাই স্বাভাবিকভাবে অনেকগুলো কারণ থাকতেই পারে। কিন্তু সারাবিশ্বের এই অন্যতম সম্পদটিকে আমরা ঠিকভাবে যত্ন নিতে পারেনি কখনো। সারা বিশ্বের পর্যটকদের দৃষ্টি আকর্ষন করার মতো কোন দৃষ্টান্ত আমাদের কোন সরকার-ই দেখাতে পারেনি। তাই আমাদের অবহেলিত সুন্দরবণের সৌন্দর্যের থেকে এর নেতিবাচক দিকগুলি বেশী প্রচার পায়।
জলদস্যুর ঘটনা প্রায় সংবাদপত্রের মাধ্যমে পড়তে হয়। প্রকৃত ঘটনার মধ্যে যারা পড়েছেন তারা জানেন ঘটনা কত ভয়াবহ। আমাদের সুন্দরবনের এই জলদস্যুদের আজ পর্যন্ত কেউই শায়েস্তা করতে পারলো না? সুন্দরবনকে ঘিরে যাদের জীবন-জীবিকা নির্বাহ করতে হয়, তারা সবাইতো এদের হাতে জিম্মি। বলা যায় জলদস্যুদের অনুগ্রহে ওরা বেঁচে থাকে। যারা মাছধরতে যায়, কাঠ কাঠতে যায় কিংবা মধু সংগ্রহে, তারা কত টাকায় বা আয় করে? সংসার চালনার মত রোজগার হলেই ক্ষ্যান্ত দেই সেদিন। তাওযে প্রতিদিন ভাগ্য খুব প্রসন্ন হয় সবার তা তো না। এই স্বল্প রুজির মানুষদেরও সরকার নিরাপত্তা দিতে পারে না, পর্যটকদের নিরাপত্তা দিবে কিভাবে?
১৩ এপ্রিল ২০০৯ তারিখের মানব জমিনের রিপোর্টে ৮ জন জেলেকে জলদস্যুরা অপহরন করেছে এবং ৪ লক্ষ্ টাকা মুক্তিপণ দাবী করেছে যা ১০ দিনের মধ্যে দিতে হবে। নির্দিষ্ট সময়ে টাকা পৌঁছে না দিলে জেলেদেরকে হত্যা করা হবে। একজন জেলেকে ছেড়ে দিয়ে এই দাবী পৌঁছে দেওয়া হয়েছে অন্যসকলের বাড়ীর লোকের কাছে। ফিরে আসা জেলে আনিসুর জানায়, সে সহ ১০-১৫ জন জেলে সুন্দরবনের ফটিকের খালে মাছ ধরছিল। বুধবার (০৮/০৪/০৯) আনুমানিক ৮-১০ জন জলদস্যু তাদেরকে অপহরন করে নিয়ে যায়। পরে তাকে ছেড়ে দিয়ে ৮ জেলের কাছে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারা জানায়, ১০ দিনের মধ্যে মুক্তিপণের টাকা বনের কালিরচরে পৌঁছে না দিলে অপহৃত জেলেদের হত্যা করা হবে। স্থানীয় থানার ওসি বলছেন তিনি ঘটানাটি শুনেছেন।
ওসি শুনেছেন, ফরেস্ট অফিসার শুনেছেন, কোস্ট গার্ডের সদস্যারাও নিশ্চয় শুনেছেন। আমি শুনেছি, মানব জমিন সংবাদপত্রের পাঠকরাও জেনেছেন। আপনারাও শুনলেন এবং জানলেন কিন্তু কেউ কিছু করতে পারলাম না। আমাদের পারার প্রশ্ন ওঠেনা। কিন্তু যাদের দায়িত্ব ছিল কিছু করার যারা মাসের পর মাস, বছরের পর বছর সরকারের রাজস্ব থেকে বেতন নিচ্ছে, চাকুরী শেষে মোটা অংকের পেনশান নিবে তারা কি করছে? উচিত ছিল কালিরচরে ৪ লাখ টাকা পৌছানোর নামে একটা অপারেশন চালানো। কিন্তু না এমনটি কখনো হয়নি আর হবেও না কখনো এমনটি যেন চিরচেনা বাংলাদেশ। এভাবে একের পর অপহরনের ঘটনা ঘটবে আর দায়িত্বরত সব অফিসাররা শুনু ঘটনাগুলো সাধারণ মানুষের কাতারে দাড়িয়ে শুনু থাকবেন। কে জানে এই সকল দায়িত্ব প্রাপ্ত অফিসারদের ভাগ দিয়েই বোধ হয় অপহরণকারীরা অপহরণ করেন ১০০% নিরাপত্তার বেষ্টনীতে আবদ্ধ হয়ে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×