ব্লগার ভাই-বোনেরা! আপনারা কি জানেন এটা কেন হচ্ছে?
আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে অনুধাবন করতে পেরেছি যে, যারা একাধিক নিক্ নিয়ে ব্লগে অবস্থান করছে তারা অনায়াসে এ কাজটি করতে পারছে।
তার মানে হচ্ছে, কোন ব্লগার নিজের নাম ও ছবি দিয়ে তার প্রথম ব্লগটা খুলছে। তারপর মুক্ত ব্লগে বিচরণ করে পোস্টগুলো পড়ছে আর ভালো ভালো মন্তব্য করে আসছে। নিজে ও ভালো পোস্ট দিয়ে অল্প সময়ের মাঝে সবার মন কেড়ে নেয়। তবে সমস্যাটা এখানে নয়। যখন সে খারাপ কোন মন্তব্য করার ইচ্ছা পোষণ করছে তখনি তার মনে ইচ্ছে জাগছে আমাকে আর এক নামে একটি রেজিস্ট্রেশন করাতে হবে যেখান হতে আমি যা ইচ্ছা তাই মন্তব্য করতে পারবো, আপত্তিকর লেখা লিখলেও কেউই জানবে না যে এটা আমি মফিজের তেলেসমতি কারবার।
শাবাশ বেটা! শাবাশ!
সবাই হয়তো ভাবছেন, আমি কি বুঝাতে যাচ্ছি। প্রিয় ব্লগার ভাই বোনেরা আমি যেটা বাস্তব সেটা আপনাদের সামনে তুলে ধরছি। আমি কোন দলের নই কিংবা কারও পক্ষ বিপক্ষ নিয়ে এসব লিখছিনা।
কিছু ব্লগার দেখা যাচ্ছে যারা এমন কতগুলি নাম ব্যবহার করছে যা কোন সাভাবিক মানুষের নাম হতে পারেনা।
যেমন........
নমরুদ
বিষাক্ত মানুষ
অপরাধী
পেট পাতলা
নামহীন মানব
ডিজিটাল বয়াতী
আমি এক ছন্নছাড়া
জেনারলে
নরকের পাপী
হটডগ
নীললোহিত
আরও অনেক নিক আছে যাদের নামের পাশাপাশি প্রোফাইলের ছবিটাও অন্য কোন কিছুর ছবি দেয়া থাকে। ভাই আপনারা কি নিজের ছাবিটা দিতে লজ্জা পান?
আমার কথা হচ্ছে কেউ একাধিন নিক্ ব্যবহার করতে পারবে না। আর নিজের সঠিক নাম আর নিজের আসল ছবিটা ব্যবহার করতে হবে, তাহলে এখানে যে যার ইচ্ছামতো গালাগালি আর মন্তব্য করতে পারবেনা।
সামহোয়ার ইন্ ব্লগ কতৃপক্ষ কে বলছি, আপনারা ব্লগের রেজিষ্টেশনের সময় যে নিয়ম নীতি দিয়ে সবাইকে ব্লগে সুযোগ দেন তা কতটুকু মানা হচ্ছে তা দেখেন?
আশাকরি এই বিষয়ে দৃষ্টি রাখবেন।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৮ রাত ৯:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


