মানুষের সৃষ্টি মূলতঃ আমানত রক্ষার জন্য
আমানত রক্ষা করলেই কিন্তু মানুষ অনন্য।
মানুষ নৈতিকতা উচ্চকিত করারই জন্য
নৈতিকতা-মানবতা শোভিত হলেই মানুষ ধন্য।
গোটা বিশ্বই হবে যেনো একটি অনন্য বিশ্ব
রাষ্ট্র থাকতেই পারে গোটা বিশ্বময় অসংখ্য।
মানুষে-মানুষে অবশ্যই থাকবেনা পার্থক্য
পার্থক্য থাকলেই মানুষের জন্ম হলো নিরর্থ।
মনোরম পরিবেশে মানুষ করবে অবস্থান
পারমানবিক শক্তি গড়া মূলত: নিষ্প্রয়োজন।
তবেই হিংসা-বিদ্বেষের স্থলে হবে সহমর্মিতা
ষড়যন্ত্র-কুচক্র নিপাত যাবে, গড়বে সখ্যতা।
ফলশ্রুতিতে দারিদ্র্য প্রতিস্থাপিত হবে সমৃদ্ধিতে
জ্ঞান বিকশিত হয়ে বিশ্ব ভরে ওঠবে প্রশান্তিতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



