বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার আহ্বান
মহান আহ্বান ছিল যেনো বজ্রধ্বনি সমান।
ছুটে চলে যত বাঙালী তরুণ-তরুণী দল
মনে ছিল ওদের তীক্ষ্ণ সৌর্য - বীর্য বল।
ভারতের সহায়তায় ক্রমে ওঠলো ওরা গুছিয়ে
সাহস ছিল মনে সকল আঁধার দেবে ঘুঁচিয়ে।
মুক্তিযোদ্ধারা ক্রমাগত হানতে থাকে আঘাত
শত্রুর মনে ধরে মরণমড়ক খেয়ে দারুণ কষাঘাত।
ন’মাস যুদ্ধ করে মুক্তিযোদ্ধারা সব রক্তস্নাত হয়ে
ঘরে ফিরে ওরা স্বাধীনতার নতুন পতাকা উড়িয়ে।
মুক্তিযোদ্ধা ছড়ায় যুদ্ধ ময়দানে গোলাবারুদের গন্ধ
ঝলসে যায় শত্রুরা, ভাবতে থাকে মনে নিয়ে দ্বন্দ্ব।
শত্রুরা ওরা ছুটতে থাকে জীবনে বাঁচতে।
মুক্তিযোদ্ধার তীব্র কষাঘাত সইতে সইতে
পাগলপারা হয়ে ওরা ছুটে জীবনে বাঁচতে।
মুক্তিযোদ্ধা ছিল দেশ স্বাধীনতার চিন্তায় নিমগ্ন
বঙ্গবন্ধুরই ছিলো মূলত: স্বাধীনতার অধীর স্বপ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


