somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়েবসাইটে কৃষিতথ্য

১৮ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষিনির্ভর দেশে কৃষি নিয়ে যারা কাজ করেন তাঁদের বিভিন্ন তথ্যের প্রয়োজন হয়। এসব তথ্য কাজে লাগে কৃষকের এবং কৃষি নিয়ে কাজ করছেন এমন অনেকের।তথ্যপ্রযুক্তি এ ক্ষেত্রেও পিছিয়ে নেই। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কৃষিতথ্যসহ নানা সুবিধা পাওয়া যায়। ফলে আধুনিক কৃষিব্যবস্থা কাজে লাগানো যায় যেকোনো জায়গা থেকেই।
বাংলাদেশের কৃষির জন্যও ইন্টারনেটে রয়েছে বিশাল তথ্যভান্ডার। কাজের প্রয়োজনে নানা তথ্যের পাশাপাশি সমস্যা সমাধানেও এসব ওয়েবসাইট থেকে সুবিধা পাওয়া যায়।

ইন্টারনেটে কৃষিতথ্য সেবা
ইন্টারনেটে এখন কৃষি বিষয়ে বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে, সবগুলোই বাংলাদেশি। সাধারণদের সুবিধার্থে এসব ওয়েবসাইটে পুরো বাংলায় পাওয়া যাচ্ছে কৃষিতথ্য। গ্রামীণ মানুষের জন্য নির্ভরযোগ্য তথ্যভান্ডার স্লোগানে ইন্টারনেটে রয়েছে রুরালইনফো ডট কম (http://www.ruralinfobd.com)।কৃষিতথ্যের পাশাপাশি নানা বিষয়ে সমৃদ্ধ এ ওয়েবসাইটে সফল কৃষকদের কাহিনি, কৃষিবিষয়ক ব্যবসা সম্পর্কিত নানা তথ্য পাওয়া যাবে এতে। পাশাপাশি শস্য, ফল, মৎস, পশুসহ প্রতিটি বিষয়ে রয়েছে আলাদা তথ্য। ধান উৎপাদনে কী লাগবে, গম কিংবা অন্যান্য শস্যের ক্ষেত্রে কী প্রয়োজন, মসলা, ঔষধি, ফলদ গাছ ইত্যাদিরও চাষ পদ্ধতির নানা তথ্য রয়েছে এ ওয়েবসাইটে। সাইটটির নির্মাতাপ্রতিষ্ঠান উইন ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কাশফিয়া আহমেদ বলেন, বর্তমানে কৃষি বিষয়ে বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যা সত্যি ভালো। যত বেশি কৃষিবিষয়ক ওয়েবসাইট বাড়বে ততই কৃষিতথ্য জানার সুযোগ বাড়বে।
বাংলা ভাষায় কৃষি তথ্যভাণ্ডার স্লোগানে অ্যাগ্রোবাংলা ডট কম (http://www.agrobangla.com) ওয়েবসাইটে ধান, আলু, শাকসবজি, সারসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত তথ্য আর পরামর্শ রয়েছে। এ ছাড়া এ সাইটে কৃষিতথ্য বিভাগে রয়েছে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি চাষ, বাড়ির ছাদে টবে ধান, সবজি, ফুল চাষ পদ্ধতি ও প্রয়োজনীয় নানা তথ্যও রয়েছে। মৎস চাষ বিভাগে বিভিন্ন ধরনের মাছ চাষের তথ্যের পাশাপাশি পোনা চাষ, প্রজনন-পদ্ধতিসহ অ্যাকুরিয়ামে চাষের পদ্ধতি রয়েছে। এ সাইটে গবাদিপশু ও পাখি পালন বিভাগে বিভিন্ন ধরনের গবাদি পশু পালন-সংক্রান্ত তথ্যের পাশাপাশি রয়েছে পাখিপালন-বিষয়ক তথ্য। আরও আছেকৃষি ও পরিবেশবিষয়ক প্রতিবেদন, কৃষি সাফল্যগাঁথা ইত্যাদি। শিগগিরই যুক্ত হবে ই-বাজার, যেখানে থাকবে কৃষিপণ্যের সর্বশেষ বাজারদর, জানালেন অ্যাগ্রোবাংলার প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন আহমেদ।
হালানাগাদ তথ্য নিয়ে সরকারিভাবে চালু হয়েছে কৃষি তথ্য সেবার (http://www.ais.gov.bd) ওয়েবসাইট। শুধু কৃষিবিষয়ক সর্বশেষ তথ্যসুবিধা দিতেই চালু হওয়া এ ওয়েবসাইটে কৃষিতথ্য, কর্মশালা, প্রশিক্ষণ, কৃষি প্রকাশনাসহ সব ধরনের তথ্য পাওয়া যাবে। কৃষি মন্ত্রণালয়ের তৈরি এ সাইটে ভিডিওচিত্রে তথ্যসেবা, ই-কৃষিতে নানা ধরনের ফসলের তথ্যও রয়েছে। বর্তমানে কৃষিবিষয়ক সব ধরনের পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাবে এ ওয়েবসাইটে।
কৃষিবিষয়ক নানা সমস্যা, যেমন পোকা আক্রমণ, ফসলের রোগ ইত্যাদি চিহ্নিতকরণ আর সমাধানের তথ্যাদি নিয়ে চালু হওয়া ই-কৃষক (http://www.ekrishok.com) ওয়েবসাইটে তথ্যের পাশাপাশি বিশেষজ্ঞদের মতামত পাওয়ার সুবিধা রয়েছে। কৃষক, গবেষক, শিক্ষার্থীসহ কৃষিসংশ্লিষ্ট সবার জন্য কৃষি তথ্যসুবিধা নিয়ে রয়েছে কৃষি বাংলা (http://www.krishibangla.com) ঠিকানার ওয়েবসাইট। কৃষি পরিবেশ, ফসল উৎপাদন, অন্যান্য কৃষি প্রযুক্তির নানা বিষয়ের পাশাপাশি এ সাইটে কৃষি উন্নয়ন সহযোগী, কৃষি আইন ও নীতিমালা, কৃষিবিষয়ক সংগঠন আর কৃষিবিষয়ক বইয়ের তথ্যও পাওয়া যাবে।
কৃষি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক ওয়েবসাইটে (http://www.moa.gov.bd) রয়েছে কৃষিবিষয়ক নানা তথ্যের সম্ভার। বিভিন্ন কৃষি প্রকল্পের খবর, ফসল বীজ আর সারের তথ্যাদিও পাওয়া যাবে কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। এ ছাড়া এ সাইটে গুরুত্বপূর্ণ কৃষি পরিসংখ্যান, কৃষি যন্ত্রপাতি, ফসল উৎপাদনের পানি ব্যবস্থাপনা, আবহাওয়ার তথ্যও পাওয়া যাবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ওয়েবসাইটে (http://www.badc.gov.bd) কৃষি সমাচার, বীজের দাম, বিক্রয়কেন্দ্র, সারের বিস্তারিত তথ্যাদি পাওয়া যাবে। পাশাপাশি ধান সহ নানা কৃষিপণ্যের তথ্যও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তৈরি ধানবিষয়ক ডিজিটাল তথ্যভান্ডার (http://www.knowledgebank-brri.org) ওয়েবসাইটে ধানের জাত ও চাষ পদ্ধতি, মাটি ও সার ব্যবস্থাপনা, বীজ উৎপাদন, সেচ ও পানি ব্যবস্থাপনার বিভিন্ন বিষয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে। পাশাপাশি আধুনিক ধান চাষের কলাকৌশল, ধান উৎপাদন প্রশিক্ষণবিষয়ক বইও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। বিভিন্ন কৃষি গবেষণা আর কৃষিবিষয়ক বইয়ের পাশাপাশি সার-ব্যবস্থাপনা, জাতীয় কৃষি নীতিমালা, জাতীয় সার নীতিমালার তথ্যাদি পাওয়া যাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (http://www.dae.gov.bd) ওয়েবসাইটে। বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউটের (http://www.bari.gov.bd) ওয়েবসাইটে কৃষির বিভিন্ন বিষয়ে রয়েছে গবেষণা তথ্য। এ প্রতিষ্ঠানের গবেষণায় বিভিন্ন কৃষি প্রকল্পের বিস্তারিত তথ্যও পাওয়া যাবে এ ওয়েবসাইটে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওয়েবসাইটে (http://www.bina.gov.bd) পাওয়া যাবে কৃষি প্রযুক্তি, মৃত্তিকাবিজ্ঞানসহ নানা বিষয়। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বীজসংক্রান্ত তথ্য পাওয়া যাবে বীজ প্রত্যয়ন সংস্থার (http://www.sca.gov.bd) ওয়েবসাইটে। পাশাপাশি বীজের নীতিমাল, উন্নত বীজসহ বীজ রোপণের নিয়মাবলির তথ্যাদিও পাওয়া যাবে। সম্প্রতি অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় শুধু কৃষিতথ্য নিয়ে কৃষক টিভি নামের একটি টিভি চালু হওয়ার কথা জানানো হয়েছে, যেখানে শুধু কৃষিবিষয়ক তথ্যাদি দেখানো হবে। তবে তা এখনো ইন্টারনেটে চালু হয়নি।

প্রযুক্তি বন্ধু কৃষকের
কৃষিক্ষেত্রে প্রযুক্তির বিভিন্ন ব্যবহারের মাধ্যমে উৎপাদন বাড়ানো সম্ভব অনেক বেশি। আর উন্নত কৃষি চাষ পদ্ধতির বিভিন্ন তথ্য সবার কাছে সহজে পৌঁছানোর অন্যতম একটি সহজ উপায় হচ্ছে ওয়েবসাইট। নিয়মিত কৃষিতথ্য পেতে ওয়েবসাইট বিশেষ সাহায্য করছে। এখন শখের বশেও কেউ নিজস্ব ছোট পরিসরে কৃষি কার্যক্রমে যুক্ত হতে চাইলে ওয়েবসাইটের সাহায্যে তা সম্ভব, জানালেন নাজনীন নাহার। তিনি নিজের বাড়িতেই টবে গাছ লাগান।নিয়মিত কাজের ফাঁকে কিছু ফলমূল উৎপাদন করা যায়। এ কাজে বিভিন্ন ধরনের সহযোগিতা ওয়েবসাইটে পাওয়া যায় বলে এ কাজটি সহজ হয়েছে বলে জানান তিনি। তার দেখাদেখি অনেকেই ছোট জায়গায় এমন কার্যক্রম হাতে নেওয়ার কথাও ভাবছেন। হাতের নাগালে কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য, সমস্যা আর সমাধান থাকায় খুব সহজে এ কাজে জড়িত হওয়ার সুযোগ রয়েছে। প্রযুক্তির সুবিধার মাধ্যমে আমাদের কৃষি খাত এগিয়ে যাবে আর সে সুফল পাবে সবাই, এমনই স্বপ্ন সবার। সে স্বপ্ন আর প্রত্যয় এগিয়ে নিয়ে যাবে অনেক দূর।

http://www.krishe.com
http://www.ekrishi.com
http://www.krishimarket.com

Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×