আমার প্রিয় পোস্ট

http://mdtarik.blogspot.com/ আমি বাংলায় ভালবাসি, আমি বাংলাকে ভালবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি...

প্রেম ভালবাসা আর উবুন্টু লিনাক্স ... ...

১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:১৪

শেয়ারঃ
0 17 1

অনেক দিন থেকেই ভাবছি উবুন্টু নিয়ে একটা পোস্ট দিব। কিন্তু সময় হয়ে উঠছিল না।অনেক দিন থেকেই লিনাক্সের জনপ্রিয় (???) ডিস্ট্রো উবুন্টু ব্যবহার করছি, এক কথায় এর প্রেমে হাবুডুবু খাচ্ছি, তাই অন্যদের সাথে এই প্রেমটা একটু শেয়ার করতে চাই আর কি !!!

Windows Vs Linux:
আমি মোটেই উইন্ডোজ-বিরোধী নই । কারণ windows অনেক কিছুরই পথিকৃত।তাই আমি শুরুতেই এ কথা বলব না যে , In a world without walls and fences - who needs windows and gates?! (ও বলেইতো ফেললাম … … এ রকম আরও জোকস পাবেন এখানে Click This Link এবং Click This Link ) যাই হোক, উবুন্টু-কে ভালবাসি। ভালবাসি "মুক্ত সোর্স" আদর্শকে। তাই আমি কখনোই অযথা Windows এর বদনাম করতে যাবো না, তবে আমার জান্টু-পাখি উবুন্টুর গুণগান করতেও ভুল করব না।উবুন্টুর জন্মপ্রক্রিয়া নিয়ে আমি বেশি কথা লিখব না। কেউ যদি জানতে চান, তাহলে একটু লিংক দেই:
Click This Link)

প্রেম ও ভয়:
অনেকেই আছেন, যারা উবুন্টু নাম শুনেছেন, ওর অনেক গুণগান শুনেছেন, নিজেও ব্যবহার করতে চান, কিন্তু ভয় হচ্ছে যে ওর সাথে ভাব-প্রণয় হতে সময় লাগবে … আমার ডেস্কটপটা দেখেন …

দেখেনতো আপনার "পাইরেটেড (২ নাম্বার !!!) উইন্ডোজ" সাথে আমার " মাগনা (অরিজিনাল) উবুন্টু"র কোন পার্থক্য খুজে পান কি না !!!
Start Menu , Quick Launch … … সবই আছে … আছে Desktopএর My Computer আইকন ও … … খালি উইন্ডোজের "This copy of Windows is not genuine. You may be the victim of software counterfeiting" মেসেজটি নেই !!! !!! ভয় কি একটুও কমলো ??? না, কমার কথা না, কারণ কম্পিউটারতে খালি ডেস্কটপ নিয়ে বসে থাকি না … আরও অনেক কাজ করতে হয়, উবুন্টুতে কি আর এত কিছু করা যায় ??? ??? ও তাইতো, উবুন্টুতে তো অনেক কিছুই করা যায় না … … চলুন দেখে নেই উবুন্টুতে কী কী করা যায় না … …

Windows এ অনেক সহজেই MS Office দিয়ে লেখালেখি, হিসাব-নিকাশ, প্রেজেনটেশন ইত্যাদি করা যায়, উবুন্টুতে এগুলো সহজে করার কোন উপায় নেই … …
কি যে বলেন ভাই, আছে Open Office. এইটা দিয়ে করা যায় সব … … দেখতে আপনার MS Office এর মতই। কিন্তু একটাই সমস্যা, উবুন্টু Install করার পর এটা আর অলাদাভাবে Install করতে হয় না, কোন ফাঁকে যে এইডা install হয়ে যায় – আল্লাহই জানে ।
তবুও আপনার MS Office ই লাগবে ? কারণ আপনি অনেক কষ্ট করে বাসার পাশের কম্পিটার দোকান থেকে MS Officeএর একটা চোরাই ভাসর্ন ৫০ টাকা দিয়ে কিনেছেন, ঐ ৫০ টাকার কি কোনই দাম নাই ??? আচ্ছা , তাইলে শোনেন, Ubuntuতে MS Office ও চলে … … Wine (উবুন্টু একটা সফটওয়্যার প্যাকেজ) দিয়ে MS Office ও চালানো যায় … … হায় , হায় , কয় কি !!! MS Office উবুন্টুতে চলে !!! !!! চাপা মারার আর জায়গা পায় না … … ঠিক আছে, প্রমাণ দেখেন, নিচের ছবিটা দেখেন :


Windows এ গান শুনি , ছিনেমা দেখি;শুনছি উবুন্টুতে এইডি করা অনেক ঝামেলা :
ঠিকই শুনছেন, উবুন্টুতে গানও শোনা যায় না, মুভিও দেখা যায় না … কিন্তু ওইডা উবুন্টুর ল্যাদা-কালের কথা, আরবের মানুষেরা যখন গুহায় বাস করত … VLC Media Player এর নাম শুনছেন ??? উবুন্টুতে এইটা আছে … … এইটা দিয়ে গান শোনা , মুভি দেখা সবই করা যায়।কিন্তু Video Editing , sound Recording ??? ??? আরে ভাই, এগুলা উবুন্টুতে দুধ-ভাত ব্যাপার। Just উবুন্টু install করেন, মেনু থেকে Sound & Video → এরপর দেখেন যে আপনার কী কী লাগে, আর এখানে ওগুলার কী কী নাই … … কিছু পাইলে আমারে ফোন দিয়েন … …

আরে ভাই Internet চালাবো কেমনে ???
এইটা আপনার চালানো লাগবে না, উবুন্টুই চালাইয়া দিবে … নেট কানেকশন কীভাবে সেট-আপ করবেন, সেটা পরে বলছি। তার আগে শুনেন, Ubuntu Install করার সময় কখন যে সে মজিলা ফায়ারফক্স install করে নিবে আপনি টেরই পাবেন না !!! আর চাইলে নিজের প্রয়োজন মত অন্যান্য ব্রাউজারও install করে নিতে পারেন । ও ভাল কথা , আপনিতো আবার ইয়াহু, ফেইসবুকে chat করেন। এগুলো করার জন্যে উবুন্টু আপনাকে না জানিয়েই Empathy Install করে রাখবে … এইটা দিয়ে একই সাথে দুনিয়ার মোটামুটি সব Chat Client এ কানেক্ট করা যায় … … মানে, আপনি একই মেসেনজার দিয়ে Yahoo!messenger, Google Talk, Msn , Facebook ইত্যাদি সবগুলোতে Chat করতে পারবেন । কি , খুশি ??? ও ভাল কথা এইটা দিয়ে Voice Call , Video Call ইত্যাদিও করা যায় । তারপরও যদি Yahoo! আর Gtalk ই চান, তাহলে Wine তো আছেই … … Wine দিয়ে Windows এ চলে , এমন মোটামুটি সব কিছুই Ubuntu তে চালানো যায় … … কেমন ভৌতিক সব কথা বলতেছি , তাই না ??? হমমম Wine আসলে একটা ভুতই … … আর আপনি যদি হন Download Master, তাহলে আপনার জন্যে আছে Multiget Download Manager , আছে Jdownloader , টরেন্ট নিয়ে চিন্তা ? আছে Transmission , তাও আবার উবুন্টু নিজেই আপনার জন্যে ইনস্টল করে রাখবে … ...
কিন্তু ভাই, MS Paint আর Windows Movie Maker কই পাবো ? এটাতো আর Wine দিয়ে install করতে পারবো না … …
ও তাইতো , MS Paint কই পাবেন ? জীবনে কোন দিন OpenOffice Drawing ব্যবহার করেছেন ??? এটা ব্যবহার করার পরে MS Paint এর নামই ভুলে যাবেন । কিন্তু আপনিতো Advanced User, এই সব পেইন্ট-ফেইন্টে আপনার কাজ হয় না, আপনি ব্যবহার করেন ফটোশপ … shit !!! এইবার ধরা … উবুন্টু ১০.০৪ এ ফটোশপ নাই, নাই ফটোশপের কোন বিকল্পও !!! কিন্তু ভয় নেই, বেশি সময় লাগবে না, "মাত্র ২ মিনিটেই ঝটপট ম্যাগী নুডুলস রেডী … " … থুক্কু ম্যাগী না, GIMP … … আপনার মেনু থেকে Ubuntu Software Center এ ক্লিক করুন, লিখুন GIMP, চাপুন install … ... এইটা এক্কেবারে ফটোশপের নকল … … ফটোশপে করা যায়, এমন সবই ইনি করতে পারে … Gimp সম্পর্কে আরও জানতে http://www.gimp.org/features/ এখানে একটা ঢুঁ মারেন … … আর video Editing এর জন্যে ডিফল্ট হিসেবে পাবেন pitivi. উবুন্টু ইনস্টল হয়ে গেলে Sound & Video → তে যান, দেখেন pitivi হাজির !!!

আচ্ছা, উবুন্টুতে ব্লুটুথ কীভাবে ব্যবহার করবেন ???
একবার উবুন্টু ইনস্টল করেই দেখুন না … অন্যান্য অনেক জিনিসের মতই আপনাকে না জানিয়েই উবুন্টু এই কাজটা সেরে ফেলবে … আপনার কাজ শুধু Add a new device এ ক্লিক করা আর pair করা … …

পিডিএফ রিডার, CHM viewer ও কোন কিছু পিডিএফ -এ রুপান্তর করা - এগুলো করব কেমনে ???
PDF দেখার জন্যে কোন চিন্তা নাই , উবুন্টু install করারা পর যে কোন পিডিএফে Double Click করেন, আর দেখেন জাদু … … আপনি কিন্তু Adobe PDF Reader install করনে নাই !!! !!! CHM ( Compiled HTML ) দেখার জন্যে Ubuntu Software Center কম করে হলেও ১০ টা সফটওয়্যার পাবেন , আর সবই ফ্রি ! নিজের ইচ্ছামত যে কোন একটা ইনস্টল করে নেন।আর pdf creator / editor হিসেবে আছে pdf-edit । তবে ওপেন অফিস দিয়েই সব ডকুমেন্টকে সহজেই পিডিএফে কনভার্ট করা যায়।


আপনি হয়ত উইন্ডোজে Nero Image Drive বা Magic ISO ব্যবহার করেন। ISO File কে Virtual Drive হিসেবে ব্যবহার করার জন্যে Gmount-ISO । উবুন্টেতে পাবেন Gshutdown, এটা আপনার নির্ধারিত সময়ে পিসিকে অটো-অফ করে দিবে … … আরও আছে Gpart : এটা দিয়ে খুব সহজেই হাডর্ডিস্কের পার্টিশন এডিট করা যায়।

আচ্ছা , আপনার কি printer , scanner এই সব আছে নাকি ??? তাইলেতো সমস্যা।
উবুন্টুতে আবার স্ক্যান করার জন্যে কি কি যেন করা লাগে … … কী কী করা লাগে শুনেন, ubuntu ইনস্টল করুন → মেনু → Graphics → simple Scan, গুনে গুনে তিনটা ক্লিক … … ব্যাস , কাজ শেষ … … আর প্রিন্টার ??? প্রিন্টারটা পিসিতে লাগান, আর যে কোন জায়গা থেকে খালি Print ক্লিক করুন … বাকি কাজ ubuntuর।

Gwibber:
এটা নিয়ে বেশি কিছু লিখব না। কিছু ললনার গালে হাসলে টোল পড়ে , দেখেছেন কখনো ???

ভারী মিষ্টি , তাই না ??? আমার কাছে এই Gwibber টাকে মনে হয় উবুন্টুর গালের টোল। জীবনে (!!!) কখনো যদি উবুন্টুতে আসেন, Gwibber টা একবার চেখে দেখবেন … …

আসুন উবুন্টুকে দেই উইন্ডোজের চেনা রূপ
উবুন্টুতে নতুন ইউজার (windows এ অভ্যস্ত)দের প্রথম দিকে কিছু সমস্যা হয়, যেমন: এখানে start menu নেই, বিভিন্ন indicator icon, desktop icon নেই । ভয় পাবেন না , এগুলো সবই ubuntu তে আছে। উবুন্টু ইনস্টল করার পরে Ubuntu Software Center এ যান, টাইপ করুন : GnoMenu , ক্লিক করুন install ।

ব্যাস এসে গেল আপনার start menu ( আমার ডেস্কটপের চিত্রটাতে দেখুন)। এরপর নিজের ইচ্ছে মত এটাকে এডিট করে নিন। আবার Ubuntu Software Center এ যান, টাইপ করুন Tweak, ক্লিক করুন install। এবার Start Menu (GnoMenu) থেকে system Tools → Ubuntu Tweak এ যান। নিজের ইচ্ছেমত এডিট করুন আপনার কম্পিউটার। আমার desktop এর টাস্কবার (উবুন্টু এটাকে বলে প্যানেল) এর মাঝখানে একটা Dock (অনেকটা Windows এর Quick Launch এর মত) আছে, এটা আপনার চাই ??? Ubuntu Software Center এ গিয়ে লিখুন Docky, ক্লিক করুন install . ব্যাস আপনার Docky রেডী। GnoMenu থেকে Accessories এ Docky তে ক্লিক করুন, আর নিজের মত কাস্টমাইজ করে নিন। আর উবুন্টুর Top-Panel & Bottom-Panel এ যে সব আইকন (ইন্ডিকেটর) দেখা যায়, এগুলোর সবই ইচ্ছেমত Move করা যায়, তাই নিজের সুবিধা মত উইন্ডোজের সাথে মিল রেখে সাজিয়ে নিতে পারেন।

ভাই, সবইতো বুঝলেন, কিন্তু বাংলা লিখবেন কীভাবে ???
তার আগে বলেন, আপনি কী জব্বার সাহেবের বিজয়, নাকি এ যুগের অভ্র চান ??? বিজয়ে লেখার জন্য Click This Link এখানে ঘুরে আসুন। বিস্তারিত লেখা আছে, পোস্ট অনেক বড় হয়ে যাবার ভয়ে আর লিখলাম না।Avro Phonetic এ বাংলা লিখতে চাইলে Click This Link লিংকে ঘুরে আসুন।

কেন উবুন্টু ব্যবহার করি ???
এটা ফ্রি, তাই ব্যবহার করি - এটা আমার মত নয়। তবে ব্যবহার করার এটা অন্যতম একটা কারণ। শুধু ফ্রি বলে ব্যবহার করি বললে, মানেটা এমন দাড়ায় যে , সামর্থ্য হলে এটা আর ব্যবহার করব না, টাকা দিয়ে কিনে উইন্ডোজ ব্যবহার করব – ব্যাপারটা মোটেই এমন নয়।উবুন্টু ফ্রি - এর মানে এই নয় যে এটা মাগনা পাওয়া যায়। "ফ্রি" মানে স্বাধীনতা।চাইলে Click This Link এই লিংকটা পরে দেখতে পারেন। কিছুটা ধারণা পাবেন।"উবুন্টু" শুধু কোন অপারেটিং সিস্টেম (OS) নয়, উবুন্টু একটা দর্শণ, "ওপেন সোর্স" একটা "আদর্শ"।

যদি উবুন্টু / লিনাক্স ব্যবহার করতে আগ্রহী হন:
ভয়ের কিছু নেই, উবুন্টু এখন আর command line typing এর যুগে নেই, এখন সবই গ্রাফিকাল। আর প্রথম দিকে windows এর পাশাপাশি Dual Boot করে ব্যবহার করে দেখুন, ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন।প্রয়োজনে Start Up Manager ব্যবহার করুন। এটা Ubuntu Software Center এ পাবেন, নতুনদের জন্য বেশ কাজের। যারা ডুয়েল বুট ব্যবহার করেন, তারা সহজেই এটা দিয়ে Windows কে ডিফল্ট হিসেবে সেট করতে পারবেন। আর ইন্সটল করতে একটু বেশি ভয় পেলে windows এর ভিতরেই ইনস্টল করুন অন্য যে কোন সফটওয়্যার এর মত। এরপর ব্যবহার করুন।

ও ভাল কথা, এত কিছু যে বললাম, সবই ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার বিভিন্ন হার্ডওয়্যারের জন্য উবুন্টু ড্রাইভার কই পাবেন। এটা বলা যাবে না, আগে বাসায় ইফতারির দাওয়াত দেন, তারপর বলব … … … … আরে উবুন্টুতে এইসব ড্রাইভার-ফ্রাইভার লাগে না রে ভাই … … অনেকটা Plug & Play টাইপ, কেবলমাত্র install & enjoy … … ও ভাল কথা, উবুন্টুতে কোন Anti-virus ব্যবহার করবেন, সেটাতো বলা হল না। আরে ভাই, উবুন্টু ব্যবহার করতে গিয়ে যখন ভাইরাস দ্বারা আক্রান্ত হবেন, তখন এই পোস্টে এসে আমাকে একটা গালি দিয়ে যেতে ভুলবেন না যেন, গালি খেয়ে আমি Anti-virus এর নাম বলে দেব।

উবুন্টুর আরও বিভিন্ন দিক (যেমন : বিস্তারিত Installation Process, Internet Connection SetUp ইত্যাদি ) জানতে Click This Link ক্লিক করে উবুন্টু-গাইডটা নামিয়ে নিন। আর আপনার যে কোন প্রয়োজনে চলে আসুন যান এই ঠিকানায়;দুনিয়া জুড়ে হাজার হাজার বন্ধু বসে আছে আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার জন্যে … …

উবুন্টু-বাংলাদেশ
বিডি-লিনাক্স-ফোরাম
Worldwide Ubuntu Forum
আরও জোকস পাবেন Click This Link এখানে ।

ভাল থাকবেন … … শুভ উবুন্টিং … …

 

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:২৬
বিডি আইডল বলেছেন: উবুন্টু শখের কাজ (এবং যারা সার্ভার নিয়ে কাজ করে) এদের ছাড়া প্রফেশনার ইউজে আসতে আরো বহু বহু দূর পথ পাড়ি দিতে হবে (এবং আদতেই আসবে কিনা সন্দেহ আছে) (একটা উদহারণ দেই...আমার পেশাগত কাজে অটোক্যাড এবং স্ট্যাড প্রো ব্যবহার করতে হয়...এই দুইটার উবুন্টু বিকল্প কি?)

হার্ডওয়্যার যেভাবে প্লাগ এন্ড প্লে সার্টিফিকেট দিলেন...এই ব্লগ সার্চ দিয়ে আমি অনন্ত: ৫০ টা পোষ্ট দিতে পারবো...যেগুলোর সমাধান হয় নি..যেমন মডেম কনফিগার/ইনস্টল, ডেস্কটপের রেজুল্যুসান ইত্যাদি...
৪. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:২৮
ডেইফ বলেছেন: ভালো লাগলো।প্রিয়তে গেল লেখাটা।
আমাদের দেশে যে লিনাক্সের ব্যবহারকারী দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এটা দেখতে খুবই ভালো লাগছে।
পোস্টের জন্য ধন্যবাদ রইল,ভালো থাকবেন।
৫. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৩৫
অবাঞ্চিত বলেছেন: ১টা ব্যাপার মানতে পারলাম না, উইন্ডোজ কোন কিছুর পথিকৃত না। উইন্ডোজে যা এসেছে তার মোটামুটি সব এসেছে ম্যাক থেকে। পথিকৃত বললে ম্যাককে বলতে পারেন
৬. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৪২
অদ্ভুত বলেছেন: ফিফা ২০১০ কিভাবে খেলবো?
৭. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৫২
নিশম বলেছেন: পরশুদিন উবুন্টু ইন্সটল করেছি। এই পর্যন্ত ২বার মাত্র উইন্ডোজে ঢুকেছি । ভাই, উবুন্টু বস !!!!! শুধু , অভ্র আর আই ডি এম নিয়ে ১টু ঝামেলায় আসি । তবে, এই ২টারো ব্যাবস্থা করে ফেলবো, ইনশাল্লাহ !!!! জয়তু উবুন্টূ !!!!!!!!

WINE ???? WINE এর মেইন ওয়েব থে সফট টা নামাইসি, কিন্তু ইন্সটল ফাইল ই তো পাইনা !!!! কিভাবে ইন্সটল করবো এইটা ????
১৬ ই আগস্ট, ২০১০ রাত ৩:৫৮

লেখক বলেছেন: ubuntu software center এ থেকে সরাসরি ইনসটল দেন ... ...

১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৪:০০

লেখক বলেছেন: অভ্রের জন্যে একটা লিংক দিয়েছি , দেখেন ... ... IDM এর বদলে Multiget ... ...

৯. ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১১
ছন্দ্বহীন বলেছেন: বিডি আইডল ভাইয়ের সাথে একমত আমি উবুন্টু এবং মিন্ট দুইটাই ব্যবহার করেছি এবং করছি কিন্তু আজ অবধি আমার ফিলিপ্স মডেম কানেক্ট করতে পারি নাই।

শ'খানেকের মত সাইট/ব্লগ সাইডে ঘুইরা ঘুইরা এখন এমন অবস্থা লিনাক্স নিয়া নেকামু পোষ্ট দেখলেই গা জ্বালা করে।

আরে ভাই যদি নেটই না থাকে তবে কি করে উবুন্ট ইউজ করবো..
তার চেয়ে আমার চুরি করা উইন্ডোজই ভাল অন্তত যত দিন কেনার সামর্থ না হয়।

তবে যদি আপনি আমার নেট কনফিগারেশন করে দিতে পারেন তবে আপনার নেকামুতে সায় দিতে আপত্তি নাই।
১০. ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৪:১৩
স্বপ্নস্রষ্টা বলেছেন: game khelte to kono problem hobe na , right ?? tailee dekhi win 7 install marar age ekbaar ubuntu install diya dekhbo !! By the way, Ubuntu er disk koi pabo ??
১১. ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৪:২৬
বালক বন্ধু বলেছেন: সুন্দর পোস্ট। ভাষার ব্যবহার আকর্ষণীয়
গত তিন চার মাস আগে উবুন্টু ইন্সটল করেছিলাম। পড়ে গত একমাস উবুন্টু চালু করিনি। আগ্রহ হারিয়েগিয়েছিলো। গত ৫ দিন যাবত আবার কাজ করছি। একটু একটু ভাল লাগছে।

আপনার প্রথম ছবিটাতে দেখলাম অফিস ২০০৭ । আমি গতকাল চেস্টা করলাম কিন্তু পারলাম না। কিভাবে করবো তার লিংক দিলে খুশি হতাম।

আমি উইবি দিয়ে উবুন্টু ইন্সটল করেছি। এতে উইন্ডোজ দিয়ে উবুন্টু চলে। সরাসরি ইন্সটল করতে গিয়ে ঝামেলায় পরেছিলাম। ড্রাইভ চয়েজ করার কোন অপশান পাইনি। এ ব্যাপারে কোন সহযোগীতা করতে পারবেন।
১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:০৮

লেখক বলেছেন: লিংক থেকে Ubuntu গাইড টা ডাউনলোড করুন, ওখানে বিস্তারিত ইনসটলেশন দেয়া আছে ... ... আর wine দিয়ে অফিস ২০০৭ এর সেটআপ ফাইলটা রান করুন ... ...

১২. ১৬ ই আগস্ট, ২০১০ ভোর ৫:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: হুম। আপনার লেখা পড়ে হাসতে হাসতে একটু একটু ইচ্ছে হচ্ছে উবুন্টু নিতে। দেখি একটু পড়াশোনা (আপনি যে লিঙ্ক গুলো দিলেন) করে করতে পারি কিনা!
১৪. ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ৮:১২
মোঃ শরীফ আল্‌ মামুন বলেছেন: লেখায় ভাষার আকর্ষণীয় ভাব আছে। ভাল লাগল। উবুন্টু আমারো ব্যবহার করতে মন চায়। কিন্তু কেন জানি হয়ে উঠছে না।
১৫. ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:১৬
_তানজীর_ বলেছেন: উবুন্তুর উপরে লেখার জন্য ধন্যবাদ। পরিচিত প্লাটফর্মের সাথে মিলিয়ে লেখার জন্য আরেকবার ধন্যবাদ- অনেকেরই বুঝতে সুবিধা হবে :)

অনেককেই দেখলাম আগ্রহ জন্মালো এই লেখা পড়ে- সেটা দেখেও ভালো লাগলো! :)

ক্যাড সফটওয়ার বিষয়ের কমেন্ট প্রসঙ্গে- স্পেসালাইজড সফটওয়ারের কথা সবসময়েই আলাদা। গ্রাফিক্যাল সফটওয়ার গুলো যেমন উইন্ডোজ ছাড়া চলেনা, একইভাবে আমি যখন ১৮ ন্যানোর চিপ ডিজাইন করার সময়ে যেসব টুল ব্যবহার করি সেগুলো লিনাক্স বা ইউনিক্স ছাড়া চালানো সম্ভব না। বাসা বাড়ির মানুষজন যেমন ক্যাড সফটওয়ার ব্যবহার করেনা তেমনি কম্পিউটারে বসে তারা চিপ-ও ডিজাইন করেনা। :-/
১৬. ১৬ ই আগস্ট, ২০১০ সকাল ১০:৩৮
জুবায়দুল ইসলাম রোকন বলেছেন: আসলে কখনো উবুন্তু ইউজ করিনি।কাউকে ইউজও করতে দেখিনি।মনে মনে খুব ইউজ করতে ইচ্ছা করতাছে।কিন্তু ভ্য়ও হচ্ছে।
১৭. ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১২:৩৭
উপদেশ গুরু বলেছেন: প্লাস না দিলে অন্যায় হবে।সেই সাথে প্রিয়তে। তবে এলটা কথা যত স হ জে বলেছেন তত স হ জে কাজ গুলা হয় না।বহুত ঝমেনা পোহাতে হয়।

আচ্ছা একটা কথা আমি নোকিয়া x3 ব্যবহার করি উবুন্টুতে নেট কানেকশন এশ্টাবলিশ করবো কি ভাবে??????
১৮. ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:০৯
ডাইনোসর বলেছেন: কেউ মাইসান দেয়নাই তাই দিলাম।
কিছু মনে করবেন না।
উবন্টুর সিডি পাব কোথায়?
সিডি পেলেই হল হা হা হা........
২০. ১৬ ই আগস্ট, ২০১০ দুপুর ১:৫৪
আমড়া কাঠের ঢেকি বলেছেন: যারা ব্রডব্যান্ড ব্যবহার করেন এবং ইন্টারনেট কানেকশন নিয়ে সমস্যায় আছেন তারা (আমার বানানো B-)) ) এই সফটওয়ার টা ব্যবহার করে দেখতে পারেন, অনেক সহজ ইউজার ইন্টারফেইসঃ

Click This Link (উবুন্টু ১০.০৪ এর জন্য)

অভ্র ফোনেটিকে কিভাবে লিখবেন জানার জন্য আংরেজী পোস্টঃ Click This Link

বাংলাদেশের উবুন্টু বিষয়ক অফিশিয়াল ব্লগ সাইটঃ http://ubuntu.linux.org.bd/

------------
@তারিক পারলে লিংক গুলা পোস্টে এড করে দিস!
২২. ১৬ ই আগস্ট, ২০১০ রাত ৮:২০
বালক বন্ধু বলেছেন: ওয়াইন দিয়ে অফিস এক্সপি ও অফিস ২০০৭ চেস্টা করলাম কিন্তু হচ্ছে না।

Multiget Download Manager আর Jdownloader
উবুন্টুর জন্য কোনটা ভাল। কোনটা ইন্সটল করবো?

এখানে একটু দেখলে খুশি হতাম।
২৫. ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১০:১৮
কোর আই সেভেন বলেছেন: উবুন্তুর সব ড্রাইভা প্লাগ এন্ড প্লে কথাটা ভুল। প্রোপাইটরী ড্রাইভার আছে এমন হার্ডওয়্যারগুলো নেট ছাড়া কাজ করে না। আমার ওয়াই-ফাই নিয়ে বিশাল ঝামেলায় পড়েছিলাম। তাছাড়া ওএস টা চরম ধরনের আনস্ট্যাবল। একটা উদাহরণ দেই, ধরা যাক আপনি কোন মুভি (অথবা যে কোন বড় ফাইল) পেনড্রাইভে কপি করলেন। কপি করার পরে যদি ভুলে সেফলি রিমুভ না করে পেনড্রাইভ খুলে ফেলেন, তবে আপনার উবুন্তুর ফালুদা হয়ে গেল! সেটার যদিও লজিক্যাল কারণ আছে কিন্তু সেটা তো সাধারণ ইউজারদের জানার কথা না। আর একবার ল্যাপটপ স্লিপ করার পরে আর কখনোই নেটওয়ার্ক ম্যানেজার চালু হয় না। এখন প্রত্যেক বার স্টার্ট হবার পরে কমান্ড দিয়ে স্টার্ট করতে হয়। প্রায় ৪০০মেগাবাইট ডাউনলোড করে স্রেফ পেনড্রাইভ সেফলি রিমুভ না করার কারণে আমার উবুন্তু পুরা ফালুদা হয়ে গেছে। তাছাড়া সমস্যাগুলোর সমাধান পাওয়া একটু কঠিন। তবুও উবুন্তুতে অভ্যস্ত হবার চেষ্টা করছি। পোস্টে প্লাস।
২৭. ১৩ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫৪
সাইফুল ইসলাম নিপু বলেছেন: Windows: "Data not completely delete? Yes - No" ---


User: "No - ey - Yes"
২৮. ১৩ ই এপ্রিল, ২০১১ বিকাল ৪:৫৭
সাইফুল ইসলাম নিপু বলেছেন: কোর আই সেভেন these problems are solved in the newest version.

বালক বন্ধু no need of downloader ......use mozilla firefox with fire download and downloadhelper add ons

উপদেশ গুরু All nokia handsets are very easily configurable for both net connection and media transfer in the new versions.


now my question is to মো. তারিক মাহমুদ .... how can i write cha , jha etc bangla word using Avro? ... avro phonetic can't take two english letter for one bangla letter ( eg jh, sh, SH, jh, kh etc.. can't show corresponding bangla word right now in my mint). Thats why i've commented in english.

Though i've commented lately i hope u'll try to give my answers.

Currently i'm using linuxmint 10 julia. Thanks for taking time to read out
২৯. ১১ ই মে, ২০১১ ভোর ৬:৩৬
কবিতা পোস্ট বলেছেন: সব ঠিক আছে !

কিন্তু Qubee UH235 Modem এর Driver তো নাই !
Qubee এর কাছে ও নাই !

আমি কি করুম !
৩০. ১১ ই জুন, ২০১১ সকাল ১১:২০
ফাহিম নেওয়াজ বলেছেন: কবিতা পোস্ট বলেছেন: সব ঠিক আছে !

কিন্তু Qubee UH235 Modem এর Driver তো নাই !
Qubee এর কাছে ও নাই !

আমি কি করুম !

এইখানে সবাই চুপ... =p~ =p~ =p~ =p~ =p~ =p~
৩১. ১১ ই জুন, ২০১১ সকাল ১১:৩৬
আলোকের পথিক বলেছেন: পুরাই ফাউল। উইন্ডোজের জন্যা হাজার হাজার সফট রাস্তা ঘাটে পরে থাকে, আর উবুন্টুর সফটের জন্য খুজে ফিরতে হয়। এর কোন মানে হয়। আর অনেকটা গ্রাফিক্যালি হলেও এখনও যথেষ্ট পরিমাণ কমান্ড লাইনের কাজ আছে। তার চেয়ে এত ঝামেলা পোয়ানোর চেয়ে আমার পোষ্টটা পড়ে দেখতে পারেন

 

মোট সময় লেগেছে ১.০৬৪৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://mdtarik.blogspot.com/

বরিশালের ছেলে... এখন আছি ঢাকায়...
গণনাশাস্ত্রে পড়াশুনা করছি ... ...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ