আমাদের দেশে বর্তমানে দিন দিন বাড়ছে atm কার্ড ব্যবহার করা। সামনে হয়তো আরো বাড়বে । এক সময় দেখা যাবে প্রায় ব্যাংক গুলোতে এই সিস্টেম চলে এসেছে । আরো সামনে একদিন দেখা যাবে, আজ আমরা,যারা ক্যাশ টাকা বেতন তুলি নিজ কর্মস্থল বা ব্যাংকের মাধ্যমে তারা একদিন এই বেতন তুলবে atm কার্ড দিয়ে । কারন সবার হাতে হাতে চলে আসবে atm কার্ড ।
এবারে আমি একটা স্মার্ট চোরের কথা বলি । তা ঘটেছে ইন্ডিয়ার কেরেলা রাজ্যে । এক লোকের atm কার্ড দিয়ে টাকা তুলতে একটু অসুবিধা হচ্ছিল। ঠিক অপশন গুলি বুঝতে পারছিল না । তখন পাশে থেকে এক জন বলছিল, আমি কি আপনাকে হেল্প করতে পারি । সে হাঁ বলে । এরপর স্মাট চোর তাকে হেল্প করে টাকা গুলি তুলে দেয়। সে তাকে ধন্যবাদ জানিয়ে টাকা গুনে নেয় এবং atm কার্ড ফেরত নিয়ে তখন মনের খুশিতে চলে যায়।
এরপর স্মার্ট চোর সবার সামনেই ঐ ব্যক্তির ব্যালেন্স টাকা তুলে নেয়। তা কি ভাবে ? পিন নাম্বারটা টাকা তোলার সময়ই তো জেনে নিয়েছিল । এরপর atm কার্ডটা যখন ফেরত দেয় তখন সে অন্য নামের কার্ড দিয়েছিল । এই ভাবে সে প্রায় বিভিন্ন ব্যাংকের atm বুথ থেকে স্মার্ট ভাবে টাকা তোলে । কেহ কার্ড রিটার্ন নেবার সময় যখন দেখে, যে এটা তো, তার কার্ড নয়। মানে অন্য নাম তখন সে সহজ ভাবে বলে ..... ও সরি ওটা আমার কার্ড হাতেই তো ছিল । দেবার সময় ভুল হয়েছে, এই নেন আপনার কার্ড । স্মার্ট চোর যখন ধরা পরে তখন সে পুলিশের কাছে তা শিকার করে ।
স্বচেতনার জন্য জানালাম কারন আমাদের দেশে ও কিন্তু এরকম স্মার্ট চোরের অভাব নাই।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


