সামহোয়্যারের আচরণ ভালো লাগছে না
১০ ই ডিসেম্বর, ২০০৭ বিকাল ৩:৩৪
লেখায় লিংক সংযুক্ত করতে গিয়ে সামহোয়্যারের ইঞ্জিন যে কী অদ্ভূত আচরণ করে, তা নিয়ে আমার আগের এক পোস্টে সামান্য লিখেছিলাম। টেক্সট লেখার বক্সটি এমনিতেই ছোট। সেটি রিসাইজ করা যায় ঠিকই। কিন্তু তা আরো বেশি বিরক্তিকর। ওপরে জগদ্দল পাথর হয়ে থাকে 'ইমোটিকন যোগ করুন' অংশটুকু। সংযুক্ত ছবি দেখে বিষয়টি বোঝা যাবে। ড্রাফট রাখার অপশন আছে। কিন্তু তাতে আপনার কোনো লাভ হবে না। ড্রাফট রাখার পর সেটি ব্লগে প্রকাশ করতে চাইলে কিম্ভূতকিমাকার অক্ষরে পৃষ্ঠা ভরে যায়। তাদের 'বাগ ট্র্যাকারে' গিয়ে দেখুন, কোনো সমস্যারই অগ্রগতি নেই।
সমস্যাগুলো যে ছোট, তা কিন্তু নয়। ওয়েবে বাংলার চাহিদা বাড়ছে। বাংলাভাষী মানুষের অংশগ্রহণ বাড়ছে। শুরুর দিকেই এসব সমস্যার সমাধান করা উচিত ছিল। তা হয়নি, সামহোয়্যারের বয়সও ক্রমেই বাড়ছে। ওদিকে কর্তৃপক্ষ কোনো সমস্যা নিয়ে নিজেরা কিছু বলবেনও না, কারো সঙ্গে আলোচনাও করবেন না। প্রশ্ন করা হলে, তারা সহজে জবাব দেবেন না। তারা যেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মচারী! কারো প্রশ্নের জবাব দিলে, আলোচনা করলে তাদের যেন বিশাল ক্ষতি হয়ে যাবে!
দেশের বাইরে 'পোলাপাইন'রা নিখুঁতভাবে এর থেকেও বিশাল বিশাল প্রজেক্ট চালিয়ে যাচ্ছে। গোটাবিশেক উদাহরণ আমার নিজেরই জানা। সদ্য কৈশোরোত্তীর্ণ দুই ভারতীয় তরুণের কথা জানি, ছোট্ট একটি কক্ষে দুটি কম্পিউটার নিয়ে কী চমৎকার একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সফলভাবে চালিয়ে যাচ্ছে। তাদের নিয়ে টাইম ম্যাগাজিনে একটি লেখাও এসেছিল।
ধরুন, ইউটিউবের লিংক দেয়ার তরিকা সামহোয়্যারইন কর্তৃপক্ষ খুব চমৎকারভাবেই দিয়েছেন। ওয়েবে সার্চ করেই যা পাওয়া যায়, তা চমৎকারভাবেই দেওয়া যায়! কিন্তু বাংলায় লিংকিং করার সমাধানটা তারা কিছুতেই দিতে পারছেন না। তা যে মাথা খাটিয়ে আবিস্কার করতে হবে!
সামহোয়্যার কর্তৃপক্ষকে নিজেদের কাজ নিয়ে খুব যে ব্যস্ত থাকতে হয়, তা মনে হয় না। দক্ষিণাঞ্চলের সিডর আক্রান্ত মানুষের সাহায্যার্থে তারা দিয়েছে ১৮ হাজার টাকা। এ থেকেই বোঝা যায়, তাদের রুজিরোজগার সুবিধার নয়। তা হতেই পারে, যেখানে বাংলাদেশে কয়েক কোটি লোক দারিদ্রসীমার নিচে বসবাস করছে! মেধা ও অর্থের এই দৈন্য সত্ত্বেও কেউ যদি মনে করে থাকেন, একটি পৃষ্ঠায় দু চার লাইন বাংলা লেখার সুযোগ করে দিয়েই বিশাল কাজ হয়ে গেছে, তাহলে
ছাড়া কী আছে আর করার!
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
একস্লিপ বলেছেন:
নাজিরুল আর হাসিবের মেথডেও কাজ হয় না প্রায়ই। বিশেষ করে যখন মাঝারি আকারের লেখায় লিংক দিতে যাই, তখন তো একেবারেই না।
গন্ডার' বলেছেন:
সবাই লিঙ্ক দিতারে আপনে পারেননা ক্যান?বাঙ্গালীকে বসতে দিলে শুইতে চাই।
ফ্রি ফ্রি ব্লগিং করতে পারছেন এটাইতো ওনেক। আর কত চান?
এই বাংলা ব্লগ একজন বিদেশী নাগরিকের ব্রেইন চাইল্ড।
নিজেরাতো কিছু পারিইনা খালি হুদাই চিল্লাচিল্লী ছাড়া।
একস্লিপ বলেছেন:
গন্ডার' @ মাঝারি আকারের একটি লেখায় দু-তিনটি লিংক বসিয়ে এখানেই একটি মন্তব্য করতে পারবেন? পারলে সেটা আমার জন্যও ভালো হয়। আর ব্লগিং তো ফ্রি হবেই, পেইড ব্লগিং কি আছে কোনোখানে?
গন্ডার' বলেছেন:
সামহয়ারব্লগ কুনো কমার্সিয়াল ব্লগ সাইট না, কতৃপক্ক একান থেকে কোনো ইনকাম করেনা, এটুকু বুজার মত ঘিলু তুমার মাতায় নাই, সো বেশী চিল্লাফাল্লা না কইরা অপ যাও
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
ধৈর্য ধরেন, সব ঠিক হয়ে যাবে।
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
@একস্লিপ: সামহোয়্যার কর্তৃপক্ষকে নিজেদের কাজ নিয়ে খুব যে ব্যস্ত থাকতে হয়, তা মনে হয় না। তা আপনার কি মনে হয় উনারা কি নিয়া বিজি? আপনি জানেন ব্লগে ডেভেলোপার কয় জন আর সাপোর্ট এ কয়জন? এটা ঠিক দুই এক লাইন লিখতে দেয়া কোন বড় ব্যাপার না, তা আপনি একখান সার্ভিস চালু করেন না।
একস্লিপ বলেছেন:
গন্ডার' @ কে যেন লিখেছিলেন, সামহোয়্যারইন ডাটা মাইনিং করে।
গন্ডার' বলেছেন:
নিজে একখান এরম সাইট খুইলা দেখাওনা সুনার চান্দ।
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
ঠিক কইছেন গন্ডার ভাই। পাবলিক হুদাই লাফায়
আলী আরাফাত শান্ত বলেছেন:
১ দিলাম।
লাভলুদা বলেছেন:
১
সাইফুর বলেছেন:
গন্ডুকের সাথে দ্বিমত...বলগার না থাকলে বলগ কি আর বলগ থাকতো?
সবাই ফিরিই বলগিং করে...
বলগার রাই বলগের প্রান
একস্লিপ বলেছেন:
স্বপ্নদ্রষ্টা @ এরকম সার্ভিস হয়তো চালু করতে পারতাম কিংবা পারতাম না। কিন্তু বিষয় হল- বহুজন তা বহুভাবে আগেই করে ফেলেছেন।
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
@একস্লিপ: বহুজন বহু কিছু করিয়াছেন, কিন্তু বাংলাতে কয়জন করেছে দাদা? @সাইফুর: টেকনোলজী এবং ইউজার দুটাই একে অপরের উপর নির্ভরশীল। কোনটা আগে কোনটা পরে এটা তো ঠিক বলা যায়না
গন্ডার' বলেছেন:
"সামহোয়্যার কর্তৃপক্ষকে নিজেদের কাজ নিয়ে খুব যে ব্যস্ত থাকতে হয়, তা মনে হয় না।" যে ছাগলে একতা কইতে পারে তার লগে কতা কইতে চাওয়াই ভুল।
গন্ডার' বলেছেন:
চাওয়া = যাওয়া
একস্লিপ বলেছেন:
স্বপ্নদ্রষ্টা @ বহুজন বাংলাতেই তা বহুভাবে আগেই করে ফেলেছেন। প্রমাণ হিসেবে লিংকও দিতে পারি। কিন্তু দিই কী করে? সেই তো সামহোয়্যারের ভৌতিক অক্ষরগুলো চলে আসবে ফের!
গন্ডার' বলেছেন:
তো সেকানে গিয়া মরো, একানে কি করো
স্বপ্নদ্রষ্টা বলেছেন:
একস্লিপ ভাই দয়াকরে বাংলাতে কে ব্লগ তৈরী করেছেন (এটার আগে)তার লিন্ক গুলা কি দিবেন? অপেক্ষায় থাকলাম
একস্লিপ বলেছেন:
স্বপ্নদ্রষ্টা @ লিংক দেওয়া মানেই তো সামহোয়্যারইনের ভৌতিক অক্ষরগুলো চলে আসা, নয় কি?
গন্ডার' বলেছেন:
বাংলঅ অক্ষরে লিঙ্ক দাও
গন্ডার' বলেছেন:
আগের পুস্টে তো খুব লিঙক মারাইসো, একন আবার লিঙ্ক দিতে পারতেচোনা কেন?
কেএসআমীন বলেছেন:
এই বাংলা ব্লগ একজন বিদেশী নাগরিকের ব্রেইন চাইল্ড। নিজেরাতো কিছু পারিইনা খালি হুদাই চিল্লাচিল্লী ছাড়া।
নামে গন্ডার হইলেও একখান কামের কতা কইচ্চেন মিয়া ভাই। আপনেরে সেলাম...
খালি একস্লিপ লিখিলেই হয় না। আমার সর্বশেষ পোস্টটা পড়েন দয়া কইরা।
গন্ডার' বলেছেন:
কি একস্লিপ পলাইয়া গেলা ক্যান? লিঙক দাও
কানা বাবা বলেছেন:
"হিট" বাড়তাছে...
রাশেদ বলেছেন:
ভাই, সাইটে কিছু বাগ আছে সবাই জানি। লিঙ্ক দেবার প্রসেসটাও সোজা করা দরকার সেইটাও হাড়ে হারে টের পাই, তারপরও এমনে বলাটা ঠিক না।
রাশেদ বলেছেন:
এই খান বাবাডা কেডা গন্ডু জানো নাকি? এইডারে মডু মার্কা কমেন্টে পাওয়া যায় খালি।
গন্ডার' বলেছেন:
মডু নাকি?
রাশেদ বলেছেন:
মনে লয় তো তাই! আমার মনে হয় নিক লইছে নয়া। পুরান কোন মডু। আগেও সা. ইন মার্কা পুস্টে হেরে গুতাইতে দেখছি।
রাশেদ বলেছেন:
@ নাজু ভাই...সান গেলাশটা খুইলা উরফে তাকান। হি হি! আরশান খান নামে একজন কমেন্টাইছে।
জোনাকি বলেছেন:
হুম!
বিকেলবেলার সপ্ন বলেছেন:
ভালই কয়ছেন। কিছু ছমছ্যা থাকব। হেগুলা ছমাধানও করব কতৃপক্ষ। এট্টু সময় লাগব আরকি। তা আপনের বিশাল বিশাল প্রজেক্টের লিংকগুলা কই?
একস্লিপ বলেছেন:
কারো নাম উল্লেখ করছি না। কিন্তু অনেকেরই মন্তব্য পড়ে বেশ মজা লাগল। গার্মেন্টস গার্মেন্টস ভাব! গার্মেন্টস কর্মীদের মধ্যে কিছু লোক থাকেই, যারা মালিকপক্ষকে তোষামোদ করে চলে। লাভ কার কী হয়, কে জানে!
অজানা অচেনা বলেছেন:
ঈদ মোবারক।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















1. see the up of the top panel where you will find a option that is called link.
2. click to that link, there will open a box.
3. now you put the link into the box and press enter to insert ing according to you preferable place.
Hope this will help out for you.