নাম: আফসা আক্তার নিহাদ
জন্ম: ২৪-০৮-২০১০ইং
এখনো ভাল করে কথা বলতে পারে না। শুধু মা-মা-মা, দা-দা-দা, না-না-না,মাঝে মাঝে বা-বাও বলে। কিন্তু চা-চা কা-কা বলে না
সবচেয়ে প্রিয় ব্যাক্তি ওর দাদী। দাদীর কাছে থেতে সহজে কেউ নিতে পারে না ওকে। রাতে ঘুমানোর সময় মাকে তার চাই-ই চাই।
প্রিয় খেলনা ডংকি। এর সাথে সারাদিন কাটালেও বিরক্ত হয় না।
এলাকার সকলের প্রিয়মুখ সে। ওর ধ্যর্য অতুলনীয়। সবার কাছে হাসি মুখে চলে যাবে।
সমস্যা একটাই, অন্য কোন বাবুকে সহ্য করতে পারে না
মটর সাইকেলের কথা না বললেই নয়। অন্য যে কোন কিছুর থেকে মটর সাইকেল ওর প্রিয়। ৫মাস থেকে তার হাতেখড়ি। প্রথম প্রথম এলাকাতেই থাকতো, এখন বায়না অনেক বেড়েছে
ভাল অভ্যাস বলতে নিজের হাতে কখনো কিছু খাবে না। এমনকি নিজের হাত পর্যন্ত না।
খারাপ অভ্যাস হলো, মেজাজ হারাপ হইলে খালি থাব্রায়।
দোয়া করবেন ওর জন্য। ও যেন বড় হয়ে অনেক বড় হতে পারে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১১ সকাল ১০:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



