মেঘের চিঠি - ৩
০৪ ঠা জুলাই, ২০০৯ ভোর ৫:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কি যে ভালো লাগছে তোমার মেইলটা পেয়ে বুঝাতে পারবোনা...মেইলটা শেষ করেই লিখতে যাচ্ছিলাম "অভিমান..অভিমান থেকেই লিখিনি"...কিন্তু পরক্ষণেই মনে পড়লো আসলেই কি লিখিনি...বেশ কয়েকটা চিঠি অর্ধেক লিখেই রেখে দিতে হল...শেষ করতে পারছিলাম না কিছুতেই...শব্দরা সব যেন আমার সাথে আড়ি দিয়েছে...তুমি যদি সাড়াই না দিবে আমি লিখবটা কাকে?...কতবার ফোনটা নিয়ে নাড়াছাড়া করেছি তোমাকে একটা কল করব ভেবে...করা হয়ে উঠেনি...if i could've expressed how much i missed you..
মেঘ যদি হত বাহন
বৃষ্টি হয়ে ঝরিয়ে যেতাম
হৃদয়ের সব শব্দ কথন
এখন মনে হচ্ছে শব্দরা সব ফিরে আসছে...হেসে খেলে কীর্তন গাইতে গাইতে...তাদের হৃদয়ের জয়োচ্ছ্বাস রুখবে আজ কার সাধ্য...
আছি কেমন? ওয়েল ঠান্ডা আসার সাথে সাথে আমার গলা বাবাজির ঠান্ডুবাবাকে অভ্যর্থনা করার তাড়া পরে যায়...সর্দি, কাশি, গলা ব্যথা নিয়ে আমার নাকের জল চোখের জল এক করে ছেড়েছেন...আর বাকি খবর হল জীবননদী বয়ে যাচ্ছে তার আপন নিজস্ব গতিতে...জোয়ার আসছে আবার ভাঁটার টানে সব ছেড়ে দূরে কোথাও চলে যাচ্ছে...ও জানো আইয়ান এখন বসতে শিখেছে...বাসায় থাকলে তার সাথে দুষ্টমী করেই দিন কেটে যায়...তাকে গীটারে টুংটাং করে শুনায়, "আইয়ান বাবুর দাঁত নেই...লা লা লা" সে তো মহা খুশি...
ক্লান্ত লাগছে খুব...এখন রাখছি...উত্তরের অপেক্ষায় থাকবো...ভালো থেকো।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন