বৃষ্টিঃ ওহে মেঘদল ভায়ারা। অত বড় মেঘপুঞ্জ টেনে নিয়ে কই যাও?
মেঘের দলঃ আর বলোনা বৃষ্টি ভায়া। মেঘদূতের হঠাৎ খেয়াল হয়েছে কোথাকার কোন "আকাশ" কে গোটা একটা মেঘপুঞ্জ উপহার দিবে। দেখো দেকি কান্ড। আমাদের বুঝি টানতে কষ্ট হয় না!
বৃষ্টিঃ কিন্তু ওতে আছেটা কি!
মেঘের দলঃ সে ওই ভালো বলতে পারবে...
বৃষ্টিঃ দাড়াঁও দাড়াঁও। ভালো করে খেয়াল করি। একটা ইয়া বড় "ধ" আর মাথা দেখা যায়...দন্ত ন দেখছি।
মেঘের দলঃ ভালো করে দেখতো একটা রফলা দেখা যায় কিনা।
বৃষ্টিঃ হ্যাঁ হ্যাঁ তাই তো দেখছি।
মেঘের দলঃ আর একটা "বাদ" দেখো কিনা দেখো তো...
বৃষ্টিঃ আরে হ্যাঁ তাই তো!
মেঘের দলঃ বুঝো! এতো বড় একটা মেঘপুঞ্জ টানাচ্ছে আমাদের দিয়ে শুধু ধন্যবাদ টুকুন পৌছেঁ দেয়ার জন্য।
হ্যাঁ আকাশকে ধন্যবাদ দেয়ার জন্যই এই পোষ্টের অবতারণা। শব্দদের নিয়ে যে নিয়ত শব্দ-প্রতিমা তৈরী করে। ক্যামেরা হাতে যে ছবিকে ঐশ্বরিক রুপ দিতে পারে সেই আকাশকে প্রণতি জানাতেই এই শব্দাঞ্জলী।
আকাশের তরে অনেক অনেক শুভকামনা।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


