কাল সন্ধ্যা থেকে সাদা নূপুর পরিহিতা তুষারকন্যার তান্ডবনৃত্য শুরু হয়ে শেষ হয়েছে আজ ভোরে। যাওয়ার কালে স্মৃতিস্বরুপ রেখে গিয়েছে প্রায় ফুট খানেক তুষার, বিষণ্ণ প্রকৃতি আর রিক্ত গাছ-গাছালি। সমস্ত পরিবেশটায় এমন মনমরা হয়ে আছে, ভোরের রবিও যেন উকিঁঝুকিঁ মারতে ভুলে গিয়েছে আজ। মেঘেরা সব দল বেধে একজায়গায় ঠাঁই দাঁড়িয়ে। বার্তা বহনের কোন তাড়া নেই কারো মাঝে। সবাই মনে হচ্ছে যেন তুষারকন্যার বিরহে শোক পালনে ব্যস্ত। আমার জানালার ঠিক সামনের গাছটা দেখলাম কিছু খানেক তুষার গায়ে মেখে বিষণ্ণ মনে দাঁড়িয়ে আছে। এই সেই একি গাছ কমাস আগেও যে বসন্ত দেবীর আগমনের সাথে সাথে আনন্দে মেতে উতে নিজের মনের মাধুরী মেখে সেজেছিল। বর্ষার দিনে বৃষ্টির সাথে মিলে নিজের ডালপালা উল্লাসে ছুড়ে দিয়ে সিক্ত হয়েছিল। আর আজ সে রিক্ত।
সেই কাল থেকে একটি গান-ই শুনছি থেকে থেকে।
"কোন্ রাতের পাখি গায় একাকী সঙ্গীবিহীন অন্ধকারে বারে বারে।"
হায় হৃদয়গহীনের কোন অন্ধকার কুঠুরিতে বসে নিশিদিন গীত বুনছে কোন সে রাতের পাখী। কান পেতে রইলাম-ই বা, না হয় শুনলাম সে কোন্ গোপনবাসীর কান্নাহাসির গোপনকথা। কিন্তু তারপর?
তুষারকন্যার কথা লিখছিলাম। নীচের ভিডিওটিতে দেখতে পাবেন তুষারকন্যার বিষণ্ণ শুভ্র রুপ।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৭:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


