আমার প্রিয় পোস্ট

মেঘের দূত হারিয়ে গিয়েছে মেঘের দেশে, কোন এক অপরিচিতার খুঁজে :)

রামপ্রসাদী গান এবং শ্যামাসংগীত - ১

১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ৯:৫৮

শেয়ারঃ
0 2 0



রামপ্রসাদ সেনের জীবনী
http://en.wikipedia.org/wiki/Ramprasad_Sen


মন রে কৃষিকাজ জান না |
এমন মানব জনম রইল পতিত, আবাদ করলে ফলত সোনা ||
কালী নামে দেওরে বেড়া, ফসলে তছরুপ হবে না |
সে যে মুক্তকেশীর (মন রে আমার) শক্ত বেড়া তার কাছেতে যম ঘেঁষে না ||
অদ্য অব্ দ-শতান্তে বা, বাজাপ্ত হবে জান না |
এখন আপন ভেবে (মন রে আমার) যতন করে চুটিয়ে ফসল কেটে নে না ||
গুরু বপন করেছেন বীজ, ভক্তি করি তায় সেঁচ না |
তবে একা যদি না পারিস মন, রামপ্রসাদ কে ডেকে নে না ||

মন-রে-কৃষিকাজ

হৃৎকমলমঞ্চে দোলে করালবদনী শ্যামা ।
মনপবনে দুলাইছে দিবস রজনী ওমা।।
ইড়া পিঙ্গলা নামা, সুষুম্না মনোরমা।
তার মধ্যে গাঁথা শ্যামা, ব্রহ্মসনাতনী।।
আবির রুধির তায়, কি শোভা হয়েছে গায়।
কাম আদি মোহ যায়, হেরিলে অমনি।।
যে দেখেছে মায়ের দোল, সে পেয়েছে মায়ের কোল।
রামপ্রসাদের এই বোল, ঢোলমারা বাণী।।

হৃৎকমলমঞ্চে দোলে

মায়ের এম্নি বিচার বটে।
যেজন দিবানিশি দুর্গা বলে, তার কপালে বিপদ ঘটে।।
হুজুরেতে আরজি দিয়ে মা, দাঁড়িয়ে আছি করপুটে।
কবে আদালতে শুনানি হবে মা, নিস্তার পাব এ সঙ্কটে।।
সওয়াল-জবাব করব কি মা, বুদ্ধি নাইকো আমার ঘটে।
ওমা ভরসা কেবল শিববাক্য ঐক্য বেদাগমে রটে।।
প্রসাদ বলে শমনভয়ে মা, ইচ্ছে হয় পালাই ছুটে।
যেন অন্তিমকালে জয়দুর্গা ব’লে, প্রাণ ত্যজি জাহ্নবীর তটে।।

মায়ের এম্নি বিচার

কেমন করে তাড়াবে তারা
তুমি মাত্র একা,
আমার অনেকগুলা বাদী গো
তার নাইকো লেখাজোকা।।

ভেবেছ মোর ভক্তি বলে
লয়ে যাবে বলে ছলে
অভক্তেরও ভক্তি যেন
পেত্নীর হাতের শাখা
কেমন করে তাড়াবে তারা।।

নাম ব্রহ্ম বটেশ্বর
সেও তো আমার পতি ভার
মনের সঙ্গে রসনার
খাবার সময় দেখার
কমলাকান্তের কালী,
হৃদে বসো উপায় বলি
এ বিষয় উচিত হয়
চৌকি দিয়ে থাকা।।

কেমন করে তাড়াবে তারা।।

কেমন করে তাড়াবে তারা - শ্রীকান্ত আচার্য্য

সোর্সঃ Click This Link

এমন দিন কি হবে মা তারা।
যবে তারা তারা তারা বলে তারা বেয়ে ধরবে ধারা।।
হৃদিপদ্ম উঠবে ফুটে, মনের আঁধার যাবে ছুটে,
তখন ধরাতলে পড়বো লুটে, তারা বলে হব সারা।।
ত্যজিব সব ভেদাভেদ, ঘুচে যাবে মনের খেদ,
ওরে শত শত সত্য বেদ, তারা আমার নিরাকারা।।
শ্রীরামপ্রসাদ রটে, মা বিরাজে সর্বঘটে,
ওরে অন্ধ আঁখি দেখ রে মাকে, তিমিরে তিমির ভরা।।

এমন দিন কি হবে মা তারা

মন কেন মায়ের চরণছাড়া।
মন ভাব শক্তি, পাবে মুক্তি, বাঁধ দিয়া ভক্তিদড়া।।
নয়ন থাকতে দেখলে না মন, কেমন তোমার কপাল পোড়া।
মা ভক্তে ছলিতে তনয়ারূপেতে, বেঁধে গেলেন ঘরের বেড়া।।
মায়ে যত ভালবাসে, বুঝা যাবে মৃত্যুশেষে।
মোলে দণ্ড দুচার কান্নাকাটি, শেষে দিবে গোবরছড়া।।
ভাই বন্ধু দারা সুত, কেবল মাত্র মায়ার গোড়া।
মোলে সঙ্গে দিবে মেটে কলসী, কড়ি দিবে অষ্টকড়া।।
অঙ্গেতে যত আভরণ, সকলই করিবে হরণ।
দোসর বস্ত্র গায়ে দিবে, চারকোণা মাঝখানে ফাঁড়া।
যেই ধ্যানে এক মনে, সেই পাবে মা তোমার তাড়া।
তখন একবার এসে কন্যারূপে, রামপ্রসাদের বেঁধো বেড়া।।

মন কেন মায়ের চরণছাড়া

নেমকহারাম নইকো আমি

Click This Link

আরো কিছু শ্যামাসংগীত -

Click This Link
Click This Link

রামপ্রসাদী সংগীতের সম্পূর্ণ বর্ণানুক্রমিক তালিকা

"রামপ্রসাদী সংগীত" বিষয়শ্রেণীতে অন্তর্ভুক্ত পাতাগুলি

শেষ পর্ব

 

প্রকাশ করা হয়েছে: বিবিধ  বিভাগে । সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ৮:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০২
ইমন জুবায়ের বলেছেন: প্রিয়তে। কদিন ধরে মন রে কৃষিকাজ গানটা মাথায় ঘুরছিল। লিঙ্ক ছিল না। দেখি এই সুরের সাধককে নিয়ে আলাদা পোস্ট দেওয়া যায় কি না ...
অশেষ ধন্যবাদ।
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৪

লেখক বলেছেন: আর্‌রে পোষ্টটা দেয়ার সময় যার কথা মাথায় ঘুরছিল :)

আপনি আমার মুখে হাসি এনে দিলেন ইমনদা। কি বলে যে কৃতজ্ঞতা জানাবো :)

আপনার পোষ্টের অপেক্ষায় থাকলাম।

২. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:০৬
শিরীষ বলেছেন:
অসম্ভব ভাল লাগা পোস্ট। আপনাকে অশেষ ধন্যবাদ পোস্টটির জন্য।
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:১৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শিরীষ :)

গানগুলো শুনে দেখুন। আশা করি ভালো লাগবে।

১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:২৭

লেখক বলেছেন: জেনে খুশী হলাম। পারলে গানগুলোও শুনে দেখো। বেছে বেছে আমার পছন্দের গানগুলোই দিয়েছি।

বেশ আছি আর তোমার কি খবর?

৪. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:২৯
শিরীষ বলেছেন:
হ্যাঁ অবশ্যই। রামপ্রসাদী শুনলে মনটা মনে হয় সতেজ এবং পবিত্র হয়ে ওঠে।
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৩১

লেখক বলেছেন: ভালো বলেছেন। আসলেই!

সকালে উঠে শুনলে মনটা স্নিগ্ধতায় ভরে যায়।

৫. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৮
আইলা বলেছেন: মালাউনি সংগীত দেখে কোন ছাগুর যানি ------ এ চুলকানী শুরু হইছে। চুপে চুপে মাইনাস দিয়ে গেল।
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ নিনি। :)

অনেকদিন বাদে এইদিকে দেখে ভালো লাগলো।

৭. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১১
ধ্রুব তারা বলেছেন: কী খবর? ভাল লাগল। ওয়াচে তাই প্লাস দিতে পারি না। মনে মনে পিলাচ দিলাম
১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:১২

লেখক বলেছেন: ধন্যবাদ :)

খবর মন্দ নয়। আপনার কি খবর? ওয়াচে কেন?

৮. ১৮ ই এপ্রিল, ২০১০ সকাল ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: রামপ্রাসাদী ভাল লাগে, ধণ্যবাদ পোষ্টের জন্য।
১৮ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা।

৯. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৪
জুন বলেছেন: আমার সব রকম আধ্যাতিক গানই ভাল লাগে,
সুতরাং মেঘদূত আর কিছু কি বলা লাগবে ??
+++++++।
১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ৭:৫৯

লেখক বলেছেন: মোটেও না। :) যতক্ষণ পর্যন্ত হৃদয় ছুইয়ে যাচ্ছে ততক্ষণ সব গানই অতুলনীয়।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ। নতুন পোষ্ট পাচ্ছি কবে?

১০. ১৯ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৫০
সাপ্নিক বলেছেন: ভাল লাগল । ইহা সত্যিকার অথেই মেঘদূতীয় পোস্ট।
১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:৪১

লেখক বলেছেন: বাহ্‌! কি সুন্দর করে বললেন! :)

মনটা খুশী হয়ে উঠলো :)

২১ শে এপ্রিল, ২০১০ রাত ৩:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

বেশ অনেকদিন বাদে দেখছি :)

১২. ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৪
ইমন কুমার দে বলেছেন: খুব ভাল লাগল। প্রিয়তে।
৩০ শে সেপ্টেম্বর, ২০১০ সকাল ৮:৩১

লেখক বলেছেন: ভালো লাগলো জেনে। :)

 

মোট সময় লেগেছে ১.০৩০০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
হে অপরিচিতা,
গ্রহণ করো আমার এই অর্পণা
আজিকের এই প্রভাতের প্রথম কিরণ
মেঘময় আকাশ-
দখিনা হাওয়ার শীতল পরশ
দাবমান মেঘরথে
হে অপরিচিতা শুধু তোমার 'পরে
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ