আজ সকালে জানালার পাশে বসে পর্দা সরিয়ে আকাশে মেঘ দেখছিলাম...হঠাৎ করে যেন মেঘের আড়ালে একটা অতি পরিচিত মুখ দেখলাম...মেঘের গায়ে হেলান দিয়ে অন্য দিকে তাকিয়ে বসে আছে...চোখ সরিয়ে নিলাম...দ্বিতীয়বার তাকানোর সাহসটি আর পেলাম না...তারপর স্মৃতির পাতা উল্টাতে গিয়ে অসংখ্য স্মৃতি এসে মুখ থুবড়ে সামনে এসে পরলো, দেখা অদেখা অনেক স্মৃতি...তারপর...তারপর ব্যস্ততা...দীর্ঘশ্বাস... ...আজ সকালে হাঁটতে গিয়ে কিছু বকুল ফুল কুড়িয়েছি, তারপর একটা মালা গেথেঁছি...সেই মালাটা পাঠিয়ে দিলাম একটা সবুজ মেঘে চাপিয়ে নীল আকাশে উড়িয়ে দিয়ে...আজ আকাশের ক্যানভাসে অনেক রঙ এর আনাগোণা দেখে ভাবলাম ছবি আঁকি...সে আর হল কই? রংতুলি বুকে চেপে স্বপ্ন গাঁথতে বসে গেলাম মনের ক্যানভাসে...অদ্ভুত সব কান্ডকারখানা...ইচ্ছেরাও এলোমেলো হয়ে গেছে...
আচ্ছা আজ তবে আসি :-)
...
ইউটিউবে বৃষ্টির সুরেলা আওয়াজ আর সাথে পিয়ানোর সুমধুর টুংটাং শুনতে শুনতে তোমার এই চিঠিখানা আবার পড়ছিলাম। বাইরেও বৃষ্টি পড়ছে বাজ সহ। ভিডিওর বৃষ্টি আর বাইরের বৃষ্টির ধ্বনিতে মিলে একাকার হয়ে গিয়েছে।
কি সুন্দর করে তোমার মনের ভাবনা গুলো লিখলে! কাশ, এমন করে যদি লিখতে পারতাম, ভাবনাগুলোকে এমন করে ডানা পড়িয়ে মনের আকাশে যদি চড়িয়ে বেড়াতে পারতাম।
বকুল ফুলের মালা! ওয়াও ধন্য ধন্যবাদ। অঞ্জলীভরে গ্রহন করে নিলাম। আর তোমার জন্য সেই ফিরতি মেঘে করে রওনা করে দিলাম এই হাসিটা :-) বৃষ্টি তার টিপ টুপ টাপ ছন্দে নাচতে নাচতে হাসিটা পৌছেঁ দিবে তোমার মনের আকাশে। ঐ ঠোঁটের কোণে। যতক্ষণ না সেই হাসিটার দেখা পাচ্ছো ততক্ষণ নীচের ভিডিওটা দেখতে পারো।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




