অনেক রাত, শীতের এই আঁধারে রাতে মায়ের দেয়া শাল খানি বুকে জড়িয়ে, একটি স্বপ্নছবি বুকে নিয়ে নেমে পড়েছি পথের পাথারে জীবনের স্বপ্ন হাতে নিয়ে ফিরব বলে, শীতের কন কনে আবোহাওয়া আমার ছুটে চলা পথে যেনো তীব্র বাঁধা এনে আমাকে ফিরিয়ে দিতে চায়। কিন্তু সখা আমি যে ফিরবো না...
চারিপাশের পরিবেশ আমাকে যে কোন ভাবে নীরে ফিরিয়ে দিতে চায়। আমি তবুও ছিলাম অগ্রসর হয়ে, যাত্রা এবার সমাপ্ত করব বলেই, মেঘের কোল ভেঙ্গে জীবনের আধঁরে আলো দেবো বলে, কিন্তু কৃষ্ণচূড়া তো কোন দোশ করে নি। তবুও কেন এত ত্যাগ?...
শীত যেন মূহুর্তেই বাদলে মুখ লুকোতে চায়, হঠাৎ এক ঝলক আলো এসে কিছুটা মায়া দিয়ে যায়, মেঘের গর্জন যেনো ক্রমেই উন্মাদ হয়ে উঠে, কিন্তু হার মানবো না বলেই বৃষ্টিতে ভিজতে শুরু করলাম মায়ের চাদর টা বুকে জড়িয়ে, জলের তরঙ্গে তাল মিলিয়ে অশ্রু খেলে যেতে থাকে কপোলে...
আজ মায়ের চাদর বুকে নিয়ে পথে নেমেছি কারন মাকে আমার গরা রাজপ্রাসাদে বসাবো বলে। তাই আমাকে কেও রুক্তে পারবে না আর...
হে আমি জানি মা তুই কষ্ট পাবি আমি এ পথে নেমেছি বলে, কিন্তু তোর বুকে রাজপ্রাসাধ তুলে দিয়েই আমি এ পথ ছেড়ে চলে আসবো তোর বুকে, আর তোর কষ্টগুলো আমার বুকে কবর দেবো, আমার দেহেই তোর কষ্টের দাহ করবো, চিতা হয়ে জলে উঠবো দাও দাও করে আর আমার চোখের জলে ভরে তুলবো তোর মৃত সুখ নদী...
আমি জানি মা আমি পারবো, সেই অচেঁনা পাখি কে অচেঁনা পাহাড় থেকে ধরে এনে তোর পিঞ্জিরায় ভরে দিতে...
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০০৯ দুপুর ১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





