ইনকিলাব
সংগ্রাম
নয়াদিগন্ত
এসব ঘরানার পত্রিকা ছাড়া
আর সবার ভাগ্যে লিখে দাও
`অন্ত'
পিস টিভি
ইসলামিক টিভি
অন্য সব রিমোটে থাকবে শুধু অলিভ
তারা পুরুষ গৌরব প্রতীক নাকি
সার্বভৌমত্বের
আম জনতা মানেই তো ব্লাডি ক্লীব
বন্যায় ভেসে যাও পেটে খাওয়া না পাও
কোন ইসলামপন্থী(!) নামবে না রাস্তায়
কতদিন পরে আহ্ কতদিন পরে হায়
নারায়ে তাকবীর হুঙ্কার দিয়ে
ইহুদি নাসারাদের পা চাটা চামচরা
আজ দেশ নাচায়
সার নাই বিদ্যুত নাই খাবার নাই
সেদিক থেকে দৃষ্টি ফেরাতে মুছতে ব্যর্থতার দায়
একবিংশের গোয়েবলসরা
ধর্ম ব্যবসায়ীদের হাত ধরে
কত নাটকই না রচে যায়....
আমি বেচারাম দেখে যাই, কত ভয় কত ডান্ডা...টেকেনি হিটলার টেকেনি মুসোলিনি, আইয়ূব, জিয়া, এরশাদ
আমি বেচারাম আমাকে ভালোবাসো
মুছে যাবে এসব মিথ্যার দাগ
লাগবে না মিথ্যা পারিষদ, লাগবে না ফালতু
খোশামোদ
আমাকে খেতে দাও, দাও কাজ একটু নিরপাত্তা
ক্ষমতা তুমি নাও আপত্তি নেই
কিন্তু ঐসব ফালতু ধর্মবিদদের দিয়ে আধুনিক হাদিস
করো না রচনা
মনে রেখো আমি বেচারাম না চাইলে
কোন প্রাসাদ আখেরে টিকবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



