আমি পালিয়ে বেড়াচ্ছি - টিভি থেকে, অসংখ্য ছবিযুক্ত বন্ধুদের ইমেইল থেকে
আমি পালিয়ে বেড়াচ্ছি খবরের বোঝা বা উত্তেজনা থেকে
নিজের মুখোমুখি হতে আমার ভয় হয়
বিশেষ কোটায় যখন নিয়োগ পায় তিন বছরের অধিককাল ধরে কোন বাহিনীতে
আমি তাদের "আদর্শ" (!) থেকে মুখ ঘুরিয়ে উল্টো হাঁটি
আমার মাদ্রাসা মসজিদ ধর্ম সব আজ মিথ্যা লাগে
ইচ্ছে জাগে না কি-বোর্ডের ঠকঠকে উগড়ে দিতে অনেক বিশ্লেষণ
লিখে কি হয়? ফেরাতে পারি প্রাণ?
লিখে কি হবে - পরিষ্কার করতে পারব একটি কলুষিত মন?
আমি কার প্রশংসায় পঞ্চমুখ হব, কাকে দেব দুয়ো
আমার বুকে শোক নেই, নেই বাঢ়বানল
কাকে তাক্ করে আঙ্গুল দেখাব?
কাকে টেনে নেব আলিঙ্গনে??
আমি পাথর পড়ে রই, আমার শোকে আমার বেদনায়
কেউ ছেড়ে দেবে না দেশের সাথে বেঈমানী,
আমি আনতে পারি না গত একটি প্রাণ কে ফিরিয়ে
কারও মস্তিষ্কে জেঁকে বসা অহেতুক ধর্মোন্মদনা
মুছে আমি গেঁথে দিতে পারি না মানুষকে ভালোবাসার কোন সুশীতল
অনুভব;
তাই আমি পালিয়ে বেড়াই, এ শহরের কোন না কোনে
দৈনন্দিন যাপনের ছলে
জীবন থেকে নিজেকে উইথড্র করার সিনড্রোম আমাকে ঘিরে
পাক খায় দিশাহীন যুদ্ধবিমানের মতো

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



