somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩১ এর কাঁদুনি......আমার বিষণ্ন জন্মদিন

০৮ ই মার্চ, ২০০৯ রাত ১১:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কি দেবে -
ডায়মন্ডের নেকলেস, বাজারের স্টাইলিশ পোশাক,
মদ উড়ানো, সিগারেট পোড়ানো সন্ধ্যা
মুঠো টাকার কুটো খাবার নামি রেঁস্তোরায়??
কি দেবে তুমি আমায়??
হাত তালির শুভ জন্মদিন, তীব্র সঙ্গম
অথবা প্রিয় শিল্পীর গানের কালেকশন
একগুচ্ছ ভালো মুভির ডিভিডি!!
দুর্লভ ফুল যেমন ধরো রঙ্গন...
আর কি দিতে পারো তুমি?
আমি এসবের জন্য অপেক্ষা করিনি
কোনদিন এভাবে মরিনি
একটুকরো সাদা কাগজে ২টা লাইন পেলেও বর্তে যেতাম
ইথারে একবার টেক্সট হিসেবে এলেও তা আমি যতনে রাখতাম
ফোন এলে আমি আলুথালু হয়ে সেই অনবদ্য স্বর শুনতাম
একটু ভালো ব্যবহার এই তুমি আমাকে দিতে পারো ইসাবেলা
তোমার সাধ্যের বাইরে ভালোবাসা এই একত্রিশের বিভ্রান্ত "আমি"
কখনো আশা করে না।

সবাই এসএমএস পাঠায়, মোবাইল সারাদিন ঠা ঠা বেজে উঠে মেসেজের ভারে। কেউ কেউ ফোন। ই-মেইল, ই-কার্ড। গুচ্ছ গুচ্ছ কার্ড পেতাম, হলমার্ক আর্চিস। কি যত্ন করে রাখতাম! কি সুন্দর সুন্দর কথা সবাই লিখতো!! বই পেতাম কত কত। বইয়ে বন্ধুরা লিখে দিত কত না বলা কথা। আমরা এখন ইলেকট্রনিক যুগের মানুষ। এক একটা ইভেন্ট চলে যায়, ওয়ান টাইম ইউজ কাগজের থালাবাসনের মতো ফেলে দেই। নতুন বছর একই ইভেন্ট, গত বছরের এসএমএসই আবার পাঠিয়ে দেই। মনে রেখেছি কত না, আবরা ভ্যানতারা......সময় কই?? আমার নিজেরই বা সময় কই? আমি কাকে উইশ করি?? আগে তো জন্মিদন মুখস্থ বলতে পারতাম। ডেট ধরে ঘিফট কিনতাম। এখন বন্ধুর জন্য কিনব না বন্ধুর বাচ্চার জন্য?:)
একটা চিরকুটও পাইনি।
যে জায়গা থেকে যে কোন একটা ছোট্ট শব্দ শুনলে সব অপ্রাপ্তি অভিমান মুছে যেত সে ধারালো ছুরিতে ফালাফালা করে হৃতপিন্ড হাতে নিয়ে তুখোড় লোফালুফি খেলেছে। বোকার মতো ২রাত একদিন শুধু ফ্যাঁচফ্যাঁচ করে গোপনে কাঁদলাম।
হায় হাজারমাইল দূর থেকে সহোদর জন্মদিনের কেক পাঠায়, আমাদের সময় নেই একসাথে হয়ে তা কর্তন করার।
চোখের জল মুছে আবার গয়ংগচ্ছ আয়ু কাটানোর প্রস্তুতি নেই।
(জীবন মানে দু পায়ের উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা
জীবন মানে নিজেকে সব সময় আড়াল করে
সত্য কে অভিনয় দিয়ে ঢাকা) - আসল কবিতার লাইন মনে পড়ছে না।

কি দেবে তুমি আমায়, কি তুমি দিতে পারো
জানি তুমি আজকাল আমার প্রতি ভীষণ মনোযোগহীন
হাঁটুভাঙ্গা স্বপ্নে রঙ্গীন হয় না, দেয় না দেখা বেহুল দিন
আমায় ছেড়ো না, 'ভালোবাসি' বলে কণ্ঠ ছাড়ো


তোমাকে ছাড়া এ হৃদয় নো-ম্যানস (উওম্যান'স) ল্যান্ড :-(




৪৫টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×