আমাদের অনেক নাম - আমরা আওয়ামী লীগার, আমরা যুক্তি মানি না, আমরা অন্ধ, আমরা ভারতের দালাল, আমরা মা কালীর পূজারী, আমরা মা দুর্গার ভক্ত.......ইচ্ছে করে না এসব খন্ডন করতে। গত কিছুদিন ধরে মনে হয় একদম ছেড়ে দেয়া কি উচিত? আমরা কি মহামানবী? আমরা কি নিজের ভিটা এভাবেই ছেড়ে দেব? স্মৃতিচারণ করতে ভালো লাগে না......ভালো লাগে না প্রতিনিয়ত একই লড়াই এগিয়ে নিতে। দিনের ১০-১২ ঘন্টা চাকরী করে, বাসায় ফিরে নিজের ঘুমের সময় বলি দিয়ে আত্মার খোরাক যোগাতে ব্লগে আসা অথবা লিখতে বসা। সেই লেখার মূল্যায়ন অনেকেই করে বাকীরা আমাদের উপরোক্ত পরিচয়গুলোকে প্রাধান্য দিয়ে আমাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করায়।
সেই ভার্সিটিতে থাকতে ছাত্রলীগের সভাপতি এসে ফর্ম দিয়ে বলেছিলো তুই আমাদের সাংস্কৃতিক সম্পাদিকা হ। ফর্মটা মৃদু হেসে ফেরত দিয়েছিলাম। কোনকিছু প্রাপ্তির আশায় কাজ করা, মনোভাব গড়ে তুলতে পারিনি। হইনি। দলের সভাপতি এসেও একই অনুরোধ করেছিলো। বলেছিলো তোর মতো সচেতন একজন সক্রিয় রাজনীতি করা খুব উচিত। আমি যইনি। নিজের মনের কথাগুলো ঐভাবে বলা যায় না কোন দলীয় পরিচয়ের তকমা শরীরে লেগে গেলে। সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারার দোষ/গুণ প্রকট পরিমাণে বিদ্যমান নিজস্ব চরিত্রে।
স্কুলজীবনে যখন ইসলামী ছাত্রীশিবিরের দাওয়াত নিয়ে নারীরা এসেছে রূঢ়ভাবে প্রত্যাখ্যান করেছি। তারা বলেছে তোমার মতো একজন নামাযী মানুষের তো আমাদের সাথেই থাকার কথা! এ বয়সে যেভাবে বাংলা কোরআন জানো, অন্যদের শেখাতে পারবে। ঘৃণাভরে মুখ ফিরিয়ে নিয়েছি।
জানি মানুষ গোষ্ঠীবদ্ধ না হলে সামষ্টিক কেনা অর্জনের পথে অগ্রসর হতে পারে না। এমন কোন গোষ্ঠীর ছায়াতলে যেতে চাইনি যারা আমার সত্তাটাকে কিনে নিতে পারে। শত ব্যক্তিগত দোষত্রুটির মাঝেও নিজের সৌভাগ্যে বারবার স্রষ্টার প্রতি কৃতজ্ঞতায় নুয়ে পড়ি - আমি সেরকম একজন মানুষ যে নিজের দেশকে ভালোবাসার মতো সুযোগ পেয়েছে, দেশের প্রতি যারা নত নয় তাদেরকে ঘৃণা করার মতো মন সৃষ্টিকর্তা তাকে দিয়েছে; এই প্রাপ্তির মাঝে আমার সব দুখবোধ হারিয়ে যায়।
আমরা আওয়ামী লীগ সেই কারণে যে কারণে বিএনপি জামাতের হাতে আমার মেয়ের ভবিষ্যত আমি কখনো দেব না। আমরা অন্ধ সে কারণে যে কারণে আমাদের কাছে জিয়া শহীদ না। আমরা ভারতের দালাল সে কারণে যে কারণে আমরা পাকিস্তানের সমর্থক না, আমরা মা কালীর সমর্থক বা মা দুর্গারপূজারী সে কারণে যে কারণে জামাতের মতো ধর্ম বেচব না। আমরা শুধু মুসলমান বা বাংলাদেশী না সে কারণে যে কারণে মানুষ ভালোবাসে, যে কোন অরাজকতায় বেদনার্ত হয়।
(চলবে)
৩ বছর ১ মাসের ব্লগ......উপলব্ধির খন্ডিতাংশ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৮২টি মন্তব্য ৩৬টি উত্তর
পূর্বের ৫০টি মন্তব্য দেখুন
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।