somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিরাশার মাঝে তবু কি খুঁজি??

১৮ ই মে, ২০০৯ রাত ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. পেপারটা হাতে নিয়ে আমি স্তব্ধ বসে থাকি। ভাবলেশহীন চেহারাগুলো দেখি। কেন এমন হয়? রাষ্ট্রের সর্বোচ্চ পদগুলোতে আসীন হয়ে মানুষ কিভাবে এসব বেঈমানীগুলো করে?? সত্য-মিথ্যার দোলাচলে আমি ভুগি। সত্যিই কি এনএসআই'র সাবেক প্রধানরা অস্ত্র আমদানী অবৈধ পথে আনার সাথে জড়িত! পাশ থেকে কলিগ আমার অবস্থা দেখে হাসে, আর বলে - আপু আপনি আসলেই মফিজ কবি। এগুলো কি নতুন কিছু! বাঁচার জন্য কত টাকা লাগে? কি কারণে এসব করতে হয়?কি প্রাপ্তির আশায়?
আমি তো সন্ন্যাসী নই, নই মহামানব। সেই বারো হাজার টাকার চাকুরীতে ঢুকেছিলাম। তখনো দিন চলে গেছে এখনো যাচ্ছে। চাকুরীতে ঢুকার প্রথম মাসে ১০লাখের ঘুষের অফার আসছে, একটা মোবাইল দেবার জন্যে পার্টিরা হুমড়ি খেয়ে পড়েছে। নিজের যেদিন সামর্থ্য হয়েছে সেদিন কিনেছি। এদের কি নেই? কিসের অভাবে এরা এসব করে? আমার বুকটা ভেঙ্গে যায়।
বোমারু মিজানের বউ বোম ফাটিয়ে নিজেও আহত। মনের ঠিক কোন জায়গায় কি পরিবর্তন ঘটলে মানুষ বোম ফাটানোর কথা ভাবে? ভাবি আর ভাবি। কেন এরা এমন? এরা অস্বাভাবিক না আমি?
কেনা পর্যায়ে গেলে মানুষ ধর্মের (যার কোন ভিত্তি নেই) জন্য প্রাণ হারানোর জন্য উদ্বুদ্ধ হতে পারে? মেডুলা বা কর্টেক্সের কোথায় সমস্যা থাকলে মানুষের মানবিকতার কানেকশন ছুটে যায়?
২. কয়েকদিন যাবত ধারাবাহিক বিষণ্নতায় আক্রান্ত ছিলাম। মায়ের না কি হার্ট ব্লক। এনজিওগ্রাম করতে হবে। ক্রস চেক করতে আরেক জায়গায় গেলাম। তারা বললো আম্মুর কিছুই হয়নি। আমি কাকে বিশ্বাস করব? আমি কি বাংলাদেশের ডাক্তারদের ১৪গোষ্ঠী উদ্ধার করব, না খুশি হব?

মামার শ্বাশুড়িকে রাত ২টায় এ্যাপোলোতে এন ভর্তি করতে বাধ্য হলাম আমরা চট্টগ্রাম থেকে। সেন্স নেই। শ্বাস নিতে পারে না। রক্তে কার্বনডাই অক্সাইড জমে যাচ্ছে। লাইফ সাপোর্ট দেয়া হলো। এ রোগে প্রথম এবং শেষ চিকিতসা (আমি ডাক্কার নই-যেটুকু শুনেছি) শ্বাসযন্ত্রে ফুটো করে, ডাইরেক্ট করে দেয়া। গলার কাছে ছিদ্রটা করে। এ্যাপোলো করতে পারলো না। আইসিইউ তে থাকতে থাকতে এদিকে রোগীর নিউমোনিয়া হয়ে গেছে। এ্যাপোলো বললো, েরাগীকে বাসায় নিয় যান। যতক্ষণ বাঁচে বাঁচবে আমাদের কিছু করার নেই। ১৪দিনে শুধু হাসপাতালের বিল দিলাম সাড়ে চার লাখ টাকা। নিযে গেলাম ইউনাইটেড এ। করলো ছিদ্র গলার কাছে। োগী শ্বাস নিতে পারে। বললো হয় শ্বাসনালীতে অথবা থাইরয়েড এ ক্যান্সার হয়েছে। নিলাম ইন্ডিয়া। কিছুই হয় নাই। থাইরয়েডে একটু প্রব্লেম। ১৫দিনের অষুধ দিলো। রোগী ভালো আছে। হাই প্রেসার আছে রোগীর, সেই অষুধও খেতে দিয়েছে।

আমরা কি করব? কোথায় স্থাপন করব ভরসা?

প্রতিটা জায়গায় কি অধিকাংশ ক্ষেত্রে অযোগ্য এবং মায়াহীন মানুষরা বসে আছে?

৫স্টার হোটেলের মতো হাসপাতাল দরকার না সুষ্ঠু চিকিতসা দরকার?

ক্লান্ত মনে আবার পেপারের দিকে তাকাই। আমিনীর(তার নামের আগে কেন মুফতি ব্যবহার করা হয় আমি জানি না) ক্ষুব্ধ মুখ দেখি। এমন মুখ মসজিদে মানুষ মারছিলো যখন এই শয়তান তখন ও দেখেছিলাম। এরা বেঁচে থাকে যুগ যুগ ধরে। কোন পেশা নেই, আয় আছে, আছে ডেভিলের শতরুপী প্রকাশ।

শ্রান্ত প্রাণ এক, শত মানুষের ভীড়ে আমিও একজন; স্বস্তির সন্ধানে এক জীবনের আয়োজন। কেন মানুষ এসব করে -প্রশ্নের উত্তর পাই না। তিনবেলা খেতে কতটুকু প্রয়োজন? কেন এত মিথ্যা অনাচার, প্রকট কদর্যতার আয়োজন?
আর পারি না, আর পারি না, আমার বড় ক্লান্ত লাগে.............
২৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×