পাখির পালক পড়ে থাকে ধূলির শয়ান
বরষার আবাহন মন্ত্র কে গাইবে
বেঁচে থেকেও যারা নিয়েছে মৃত মূঢ়ের মুখ
স্রষ্টার সাধ্য কি তাদের জাগান!
হায় নীপবন, হায় মেঘগগন, পাতাতে নাচা জলের জয়ভার
কৃত্রিম সভ্যতা সব ই ধ্বংসের রূঢ়তায় করেছে সংহার।
দীর্ঘ সূর্য ঢেলে যায় তাপের তৈজস
কালিদাস জানে না, কেন তার এমন রোষ।
ছায়া নেই, হাওয়া নেই, নেই শিকড়ের টান
কোথাও বসে রাখাল আর বাজায় না বাঁশী
গায় না উদাস দুপুরে মন কেমন করা গান
যে গাছে করেছে আদম হাওয়া লজ্জা নিবারণ
পেয়েছে আহার, চিকিতসা বাসস্থান
তার অঙ্গে দুর্বৃত্ত হাত নিষ্কম্প কুঠার চালান।
মাটিতে আগুন, মেঘের তরে বিলাপ করে আকাশ
মন পোড়ে না কঠিন প্রাণ মানুষের, করে না এতটুকু হুতাশ
তারা জল স্থল অন্তরীক্ষ সব ফুঁড়ে শুধু বানাচ্ছে বর্গাকৃতি আবাস
বুরবক বেনিয়ারা "উন্নয়ন, রক্ষা" ইত্যাদি নামে
শ'কোটি টাকার প্রকল্প নামান, পাখির পালক করে যায়
প্রায় সমাপ্ত মরুভূ-তে অন্তিম শয়ান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




