জেমস এর গানটা লিখলে পরের লাইনগুলো লিখতে হয় "লিখতে পারি না কোন গান আজ তুমি ছাড়া.."। তুমি, আমির খেলা নয়, আদতেই লিখতে পারছি না মেলাদিন, প্রায় একবছর হতে চললো। আমার ক্ষুদ্র লেখক জীবনে বহুবার আমি শুনেছি "অমুক সময়ে লিখবেন", ঐদিন যে রাস্তায় ২ঘণ্টা বসা ছিলেন তখন ল্যাপটপে লিখে ফেলতেন। ছুটির দিনে কি করেন? ছুটির দিনে আমি হা ডু ডু খেলি। না মানে রোযার সময় তো তাড়াতাড়ি মানে ৬.৩০ এর মধ্য বাসায় আসেন, ইফতারের পর হতে কি করেন? আমি ডিগবাজি খাই -বলতে ইচ্ছে করে। তুমুল লিখছি কোন আপনজন দাঁত কেলিয়ে তার অফিসের বসের গল্প শুরু করে। ভাবে লিখবে তো হাত, গল্প করবে কান আর মুখ। কাছের লোকেরা এ লেখা পড়লে আবার তেড়ে আসবে এই বলে যে আমি পারসোনাল ইস্যুকে পাবলিক করে ফেলছি।
আমি আমার তাবত শুভাকাঙক্ষী, সমলোচক সবাইকে বলছি আমি যেভাবে সেভাবে লিখতে পারি না, কবিতা আমার কাছে ওহী নাজেল হওয়ার মতো করে আসে। গদ্য, পদ্য, ফিচার, ফরমায়েশি যে লেখাই লিখি আমি সেটার সাথে একাত্ম না হলে, কোলাহলমুক্ত জায়গায় না থাকলে মনোনিবেশ করে লিখতে পারি না।
রোজার দিনে অফিস থেকে তাড়াতাড়ি ফিরি, সকালে যাই যে আগে, ঘুম থেকে যে সোয়া এক ঘণ্টা আগে উঠতে হয় এবং রাস্তায় যে সেই সম সময় ই থাকতে হয়, অফিসের কাজ যে স্বল্প সময়ে পুরোটাই করে আসতে হয় সেটা আমি আপনজনদের বুঝাতে পারি না। ইফতারির পর, শরীরের কোষে কোষে ক্লান্তির যে বিষাদময় সুর ছড়িয়ে পড়ে, সে সময় ঈশ্বরের আহ্বান ও মামুলি হয়ে যায়, লেখা তো কোন ছার।
জীবনের কোন মানে নেই, সময়, অনেক বছরের সমষ্টি সব ই অর্থহীন। ঘুমের চাইতে ভালো কোন শান্তি এখন কোথাও নেই। অনেকের মতো হারাবো বলেই তো জন্ম, এপিটাফে লেখা হবে "তিনি একজন ভালো কেরানী ছিলেন", বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্যুট টাই পুরুষ আর সাজুগুজু নারীদের এই তো সত্যিকার পরিচয়। ব্যাংকার এন্ড ড্রাংকার কামস লেট। কিন্তু ড্রাংকার লেট এ ফিরে রাতে, অনেক বেলা পর্যন্ত ঘুমায়, ব্যাংকার কামস লেট, বাট রাইজেস আর্লি।
***এ লেখাটা আমার মতো হাড় ক্ষয়ে আক্রান্ত যারা রাতের পর রাত ব্যথায় ঘুমাতে পারেন না, তাদের জন্য।
>>> ঈশপের গল্পের মতো এ লেখার মেসেজ - কেরানী পেশাকে বেছে নেবেন না, হালের যন্ত্র কম্পিউটার আপনার সব অঙ্গ প্রত্যঙ্গ স্লো পয়জন করে ফেলবে।
(এটা আসলে একদম ব্যক্তিগত লেখা -উপরের ভুং ভাং সব "ব্যক্তিগত আবহ" ব্যাপারটা বাক্যের কারসাজিতে চাপা দেবার জন্য)
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০১০ সকাল ১১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



