বড় ল্যাপটপ আর বহন করতে হবে না এই আনন্দে একটা HTC TYTN II windows mobile, windows version 6.5 সহ কিনে ফেলি। মোবাইলের অতশত বুঝি না। এক পরিচিত মানুষ বললো মাত্র ১৯৫০০, একটু ব্যবহৃত অসুবিধা নেই। মোবাইলের সাথে দেয়া নির্দেশিকায় দেখলাম উইন্ডোজ ভার্সন ৬, অথচ এটা আপগ্রেড করা হয়েছে। যাই হোক কথা ছিল মাইক্রসফট অফিসের কাজ করতে পারব, অফিস ইনস্টল করা নেই।ক্যাটালগ এ দেয়া আছে এমন অনেক সুবিধাই আমি মোবাইলটাতে দেখলাম না।
আমার মূল উদ্দেশ্য ছিল বিদেশে বসবাসরত সুহৃদদের সাথে সহজে কথা বলা। এ কারণে অনলাইন থেকে nymgo নামে একটা নেট টু ফোনের ১০ ডলারের ক্রেডিট ও ক্রয় করি। কিন্তু মোবাইলে সেই সফটওয়্যার ডাউনলোড হলেও ইনস্টল হয না।
ইয়াহু মেসেঞ্জার দিয়ে শুধু মেসেজ আদানপ্রদান করা যায়। কল করা যায় না।
মেইল চেক করা আর মাঝে মাঝে ফেইসবুকে ঢুকা ছাড়া ঐ ফোন দিয়ে আমি আর কিছুই করতে পারছি না।
আমার মনটা খুব খারাপ।
আমি প্রযুক্তির জগতে এখন বৃদ্ধ একজন।
মোবাইলটা কিনেছি ২মাস। ২মাস চার্জ দিয়ে খালি তাকে সচল রেখেছি। ইচ্ছা করছে বিক্রি করে দিতে। কিন্তু কিভাবে করব বিক্রি!
সবাই কত কমদামী মোবাইল দিয়েও সব করছে!
আমি প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ থাকাতে ধরা খেয়ে বসে থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

