কাল নগরীর মোড়ে মোড়ে ঝুলে থাকা রাতে
অনেক শিশু ও মানুষ রাস্তায় নিশ্চিন্ত ঘুমিয়ে কাটিয়েছে।
আমার বান্ধবী তখন ঈদ বোনাস আর অগ্রীম বেতন নিয়ে
ভির ঠেলছিল সওদাপাতি আর উপহার সামগ্রীর কেনা কাটা ব্যস্ততায়
অনেক দেরিতে দিয়েছে বেতন।
ও আমার জন্য একটা দেশ পুজা সংখ্যা আর একটি টিশার্ট কিনেছে।
টি এস সি"র সামনে আড্ডা কমেছে দেখলাম
সবাই বাড়ি ফিরেছে ।
আছে কিছু কিছু ছুটি পায়নি অথবা হতে পারে সামর্থের প্রশ্ন
সোপার্জিত স্বাধিনতার বেদীতে কয়েকজন শিশু আর মানুষ নিশ্চিন্তে ঘুমাচ্ছিল তখন।
বান্ধবী সেই ভাস্কর্যের সামনে আমায় উপহার তুলে দিল।
নগরীর দোকান গুলোয় প্রচুর ভীর
লিপষ্টিক আর সুগন্ধীর দারুন বিক্রী
টেলিভিশনে ঈদ মার্কেট ঘুরছে দারুন সুন্দরী এক সাংবাদিক
একটি শিশু বলছে ক্যামরার সামনে
- এবার পাচটি জামা কিনেছি
লাল, মেজেন্ডা, নীল, সবুজ, হলুদ আর ম্যাচ করে কিনেছি স্যান্ডেল
বিজ্ঞাপন বিরতীতে ঈদের পুজার অনুষ্ঠানের খবর-
৫,৭, দশদিন ব্যপি চলবে ড্রয়িং রুমে
দেশের এক বিখ্যাত গানের শিল্পী বলছেন
এবারের ঈদে ও পুজায় বেরিয়েছে আমার পাচটি গানের এ্যালবাম
শ্রোতাদের ভাল লাগবে
রান্নার রেসিপি বলছেন কয়েকজন চ্যানেলে চ্যানেলে
আমি দেশ পুজা সংখ্যায় পড়ছি সুনীলের উপন্যাস মনের মানুষ
লালনের জীবন নিয়ে গড়ে উঠেছে কাহিনী
পরশু পড়েছি সমকাল ঈদসংখ্যায় সেলিম রেজার উপন্যাস ভারতবর্ষ
মগ ফিরিঙ্গী মুগোল আর এই ভুখন্ডের ইতিহাস
আজ কি চাঁদ উঠবে ঈদের? আমাদের ।
নগরীতে ঝুলে থাকা রাতে সোপার্জিত স্বাধিনতা বা
শহীদ মিনারের বেদীতে অথবা রাস্তায় শুয়ে থাকা
উলঙ্গ শিশু ও মানুষের ঈদের চাঁদ উঠে কবে ?
আমি এখন লালনের জিবনীভিত্তিক একটি উপন্যাস পড়ছি।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


