somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোল্ডেন জুবিলীতে পা রাখলো বার্ড (BARD)

০২ রা জুন, ২০০৯ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বার্ড তার সফল অভিযাত্রায় অতিক্রম করলো দীর্ঘ ৫০বছরের সময়ের মহাসড়ক। ২৭ জুলাই বার্ডের সূবর্ণ জয়ন্তী। লালমাই পাহাড়ের পাদদেশে কোটবাড়ির নয়নাভিরাম গ্রামীণ পরিমন্ডলে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী বার্ড অবস্থিত। পল্লী দারিদ্র বিমোচনে বার্ডের ধারাবাহিক সাফল্য আন্তর্জাতিক অঙ্গনে বার্ডকে দিয়েছে ব্যাপক পরিচিতি।
আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী ও কিংবদন্তী পুরুষ ডঃ আক্তার হামিদ খানের দীপ্ত নেতৃত্বে ১৯৫৯ সালের ২৭ মে এর এক সোনাঝরা সকালে যাত্রা শুরু করে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী। ড. খানের দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বের ফসল কুমিল্লা মডেল তৎকালীন সময়ে পল্লী উন্নয়নের ক্ষেত্রে মৌলিক ও সূদুরপ্রসারী পরিবর্তনের সূচনা করে। কুমিল্লা মডেলের সফল পথ ধরেই ষাট ও সত্তরের দশকে বার্ডের পরীক্ষিত কর্মকান্ড দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র দেশে। পল্লী উন্নয়নের সফল অভিযাত্রায় ব্যাপক সংযোজনেরই কয়েকটি হল ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন (এসএফডিএফ), সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচী (সিভিডিপি) ও অতি সাম্প্রতিক দেশজুড়ে আলোচিত ইকোটয়লেট।
প্রশিণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে বার্ড গ্রামীণ এলাকার আর্থসামাজিক অবস্থার উন্নয়নে অবদান রেখে চলেছে। পল্লী অঞ্চলের আর্থ-সামাজিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের উদ্যোগ নেয়াই বার্ডের গবেষণার প্রধান উদ্দেশ্য। গবেষণা পরিচালনার জন্য বার্ডের রয়েছে মাল্টি-ডিসিপ্লিনারী অনুষদ। বার্ড এ পর্যন্ত ৭০৪টি গবেষনা পরিচালনা করেছে এবং প্রতিবছর গড়ে ২৫টি গবেষণা ও মূল্যায়ন কাজ করে থাকে। এসব গবেষণার মধ্যে রয়েছে- কৃষি, সমবায়, দারিদ্র, ক্ষুদ্র ঋণ, গ্রামীণ ভৌত অবকাঠামো, গ্রামীণ শিল্প, উন্নয়ন যোগাযোগ, সুশাসন, জেন্ডার, পরিবেশ উন্নয়ন, স্থানীয় সরকার, জনসঅংখ্যা নিয়ন্ত্রণ, শিক্ষার গুণগত উন্নয়ন, স্বাস্থ্য-পুষ্টি, সমাজ পরিবর্তন ইত্যাদি। এছাড়াও বার্ড আয়োজন করে জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার এবং কর্মশালার।

বর্তমানে বার্ড এর প্রশিক্ষণার্থীর ধরণ অনেক বিস্তৃত। বার্ড একদিকে যেমন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষণ সংগঠন করে থাকে, অন্যদিকে তৃণমূল পর্যায়ের ব্যক্তিদেরও প্রশিক্ষণ দিয়ে থাকে। প্রশিক্ষনার্থীদের মধ্যে রয়েছে ক্যাডার নন ক্যাডার প্রতিবছর গড়ে ৬০০০ প্রশিণার্থীর জন্য ১৫০ থেকে ১৮০টি কোর্স সংগঠন করে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকে এপর্যন্ত প্রায় ২লক্ষ ২০হাজার ৪শত ১৫জনকে বার্ড প্রশিক্ষণ প্রদান করেছে।
উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে প্রতি বছর গড়ে ৪/৫টি পরীক্ষামূলক প্রকল্প বাস্তবায়ন করছে। সাজানো গোছানো বার্ডের অফিস পাড়ায় রয়েছে ৭৫হাজার বই সমৃদ্ধ ১টি লাইব্রেরী ও প্রকাশণা শাখা। নীলাচল ও বনশ্রী পাহাড় বেষ্টিত বার্ডে রয়েছে ১৭ প্রজাতির বিরল গাছ সহ ৬৪ প্রজাতির গাছ। পল্লী দারিদ্র বিমোচন ও উন্নয়নে একটি সফল গবেষণা প্রতিষ্ঠান ও প্রশিণ কেন্দ্রই নয়। ১৫৬ একরের এই সবুজ বার্ড ক্যাম্পাস প্রতিটি প্রশিণার্থীর কাছেই যেমন আকর্ষণের কেন্দ্রবিন্দু তেমনি এর ছায়াঘন স্নিগ্ধ পরিবেশ মুগ্ধ করে প্রতিটি প্রকৃতিপ্রেমী দর্শনার্থীকে।
স্বায়ত্বশাসিত এই প্রতিষ্ঠানটি আলোকিত করেছে এই কুমিল্লাকে। কুমিল্লার যে পরিচিতি ও মর্যাদা আজ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে তার অন্যতম অংশীদার এই জনপদের গর্ব আর আকাঙ্খার প্রতিষ্ঠান বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর। একথা নিঃসন্দেহ কুমিল্লা পথিকৃতের যে ভূমিকা পালন করছে তার অন্যতম অংশীদার কোটবাড়ীর সবুজ শান্তির নীড় বার্ড। দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে যাদেরকে আমরা অগ্রণী হিসেবে পাচ্ছি তাদের একটি বিরাট সংখ্যা বার্ড থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং করছেন। তাই বার্ডের এই সফল অগ্রযাত্রায় আমাদের অকুন্ঠ ভালোবাসা বিতরণে আমরা দ্বিধাহীন। আমরা মহান পুরুষ যার সৃজনশীল ও মেধা মননের স্বাক্ষর এই বার্ড ড. আক্তার হামিদ খানের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি। কুমিল্লা থেকে তিনি কিছু নিয়ে যেতে আসেননি বরং দিয়ে গেছেন এই প্রবাদ পুরুষটির প্রতি আমাদের দীপ্ত সালাম।
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৯ রাত ১০:২৪
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×