কয়েক মিনিটে উইন্ডোজ ইনষ্টল করুন

২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪১

শেয়ারঃ
0 7 1

অনেক কারনেই আমাদের উইন্ডোজ নষ্ট হয়ে যায়। ফলে কয়েক ঘন্টা ব্যায় করে উইন্ডোজ এবং অনান্য এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল করতে হয়। কিন্তু কয়েক মিনিটেই যদি উইন্ডোজসহ সকল এ্যাপলিকেশন ইনষ্টল করা যায় তাহলে কেমন হয়! হিরেন বুট সিডি দ্বারা আপনি কয়েক মিনিটেই উইন্ডোজসহ উক্ত ড্রাইভে ইনষ্টল করা সকল এ্যাপলিকেশন ইনষ্টল করতে পারেন। এজন্য উইন্ডোজের ড্রাইভ ইমেজ করে রাখতে হবে এবং প্রয়োজনে তা রিস্টোর করলেই হবে। Click This Link থেকে ৯৫ মেগাবাইটের ফ্রি সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করে সিডিতে রাইট করুন। আর হিরেন বুট সিডির বিস্তারিত তথ্য (সকল দরকারি টুলসের বর্ণনা) পাওয়া যাবে http://www.hiren.info/pages/bootcd এই সাইটে।
ইমেজ তৈরী করা: এখন একটি ড্রাইভে নতুন করে উইন্ডোজ ইনষ্টল করুন এবং দরকারী সকল এ্যাপলিকেশন, ড্রাইভার ইনষ্টল করুন (পূর্বে ইনষ্টল করা থাকলেও হবে)। এরপরে এবার সিডিটি প্রবেশ করিয়ে সিডি থেকে বুট করুন। তাহলে Hiren’s All in 1 BootCD আসবে যেখানে কীবোর্ড দ্বারা Disk Clone Tools… নির্বাচন করে এন্টার করুন। পরবর্তী স্ক্রিন থেকে Acronics Image Enterprise Server নির্বাচন করে এন্টার করলে কিছুক্ষণের মধ্যে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আসবে, যেখানে মাউস ব্যবহার করা যাবে।
এবার Create Image এ ক্লিক করে Next করুন তাহলে হার্ডড্রাইভগুলো দেখা যাবে। ধরি C: ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করা আছে এবং আপনি C: ড্রাইভ ইমেজ করতে চাচ্ছেন। তাহলে C: ড্রাইভ নির্বাচন করে Next করুন এবং Information মাসেজ আসলে Ok করুন। এবার যে ড্রাইভে ইমেজটি সেভ করতে চাচ্ছেন সেই ড্রাইভ নির্বাচন করে ফাইলের নাম লিখে Next করুন। এখন Create Image Mode উইন্ডো থেকে Create the full backup Image Archive অপশন নির্বাচিত রেখে Next করুন এবং Image Archive Splitting উইন্ডোতে Automatic অপশন রেখে Next করুন এবং Compression Level উইন্ডোতে এ Maximum (এতে ইমেজের সাইজ কমে যাবে কিন্তু তৈরী এবং ইনষ্টল করতে একটু বেশী সময় লাগবে, আর Normal নির্বাচন করলে ইমেজ সাইজ বড় হবে এবং সময় কম লাগবে।) নির্বাচন করে Next করুন। এরপরে Image Archive protection এ ইচ্ছা করলে পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। এবার Next করে Image Archive Comments Next করুন। এখন Proceed বাটনে ক্লিক করলে ইমেজ তৈরী হবে।
ইমেজ রিস্টোর করা: যখন আপনার উইন্ডোজ ইনষ্টল করার প্রয়োজন হবে তখন এই ইমেজটি রিস্টোর করে দিলেই হবে। আপনি যে ড্রাইভে ইনষ্টল করবেন সেই ড্রাইভ ফরম্যাট করতে হিরেন বুট সিডি থেকে Partition Tool থেকে Partition Magic Pro 8.05 এর মাধ্যমে ড্রাইভটিকে ফরম্যাট করতে পারেন।
ইমেজটি রিস্টোর করার জন্য পূর্বের নিয়মে গ্রফিক্যাল মুডে Acronics Image Enterprise Server উইন্ডো আনুন। এবার Restore Image এ ক্লিক করে Next করুন এবং Image Archive Selection উইন্ডো থেকে আপনার তৈরী করা ইমেজ নির্বাচন করে Next করুন। এবার Verify Archive Before The Restoring উইন্ডো থেকে No. I do not want to verify নির্বাচিত রেখে Next করে Partition or Disk to Restore থেকে Disk নির্বাচন করে Next করুন। এবার যে ড্রাইভে উইন্ডোজ ইনষ্টল করতে চান সেই ড্রাইভ নির্বাচন করে Restore Partition Type উইন্ডো থেকে পার্টিশন (সি ড্রাইভ হলে প্রাইমারী, আর অনান্য ড্রাইভ হলে লজিক্যাল) নির্বাচন করে Next করুন এবং Restore Partition Size উইন্ডো থেকে ডিফল্ট রেখে Next করুন। এবার Next Selection এ No I do not image করে Proceed বাটনে ক্লিক করলে নির্দিষ্ট ড্রাইভে কয়েক মিনিটের মধ্যে সবকিছু হুবহু রিস্টোর হয়ে যাবে।
এবার নতুন উইন্ডোজটি চালু করে দেখুন সকল এ্যাপলিকেশন প্রোগ্রাম ইনষ্টল অবস্থায় আছে।

কৃতজ্ঞতা: সঞ্জয়/sohoj

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৩
মদন বলেছেন: প্রিয়তে রাখলাম, প্রয়োজন হলে ব্যবহার করা যাবে :)
২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৪৫
অক্ষর বলেছেন: অনেক ঝামেলার মনে হইলো:(
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫২

লেখক বলেছেন: সুবিধা পেতে একটু ঝামেলা করতেতো হবেই।

৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৩:৫১
আলোতে লিখব বলেছেন: কাজে লাগবে। ঠ্যাং খাও মানে থ্যাংকিউ
৫. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩২
আজমান আন্দালিব বলেছেন: প্রিয়তে রাখলাম, প্রয়োজন হলে ব্যবহার করা যাবে
৬. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৫৭
কম্পিউটার বলেছেন: কোন একটি লিংক থেকে ডাউনলোড হচ্ছে না ।
৭. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩৮
মিছে মন্ডল বলেছেন: মহা ঝামেলা মনে হচ্ছে। ইনষ্টল মারতে যাইয়া না আবার কোন বিপদে পরি...
৮. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৯
~টক্স~ বলেছেন: ভাল আছেন তো মেহেদী ভাই ?
আমি প্রজন্মের টক্স, চেনা যায় ?
লেখাটা পড়ে নতুন কিছু শিখলাম।
প্লাস দিলাম।
১০. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
কম্পিউটার বলেছেন: একই সিডি থেকে একাধিক কম্পিউটারে সেটাপ করা য়াবে ?
২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৩

লেখক বলেছেন: কেন যাবে না?

১১. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭
পাপী বলেছেন: সেভ করে রাখলাম। ভবিষৎ এর জন্য।
১২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫৯
প্রবাস কন্ঠ বলেছেন: আপাতত প্রিয়তে রাখলাম, পরে টেষ্ট করব।
১৩. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:২৮
সাইফুর বলেছেন: প্রয়োজনীয় জিনিস
১৪. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:০৭
ঝধলরন বলেছেন: চমৎকার পোস্ট। ++
১৫. ০৭ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৮
কম্পিউটার বলেছেন: এক কম্পিউটারের ব্যাকাপ দিয়ে অন্য কম্পিউটারে সেটাপ করতে পারব ?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২১

লেখক বলেছেন: হ্যা, যাবে
দোকানেতো এভাবেই দেয়।

১৬. ২৫ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: যে ব্যাকআপ ইমেজটি তৈরি হবে সেটি কতখানি স্পেস নিবে?
৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২০

লেখক বলেছেন: ২-৪ গিগাবাইট

১৭. ২৮ শে অক্টোবর, ২০০৮ রাত ১২:২৮
রুবেল শাহ বলেছেন: অনেক ঝামেলার ব্যপার
১৮. ২৮ শে অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
ট্যামটেমি বলেছেন: থ্যা---------ং--------------ক-------------স এ লট, পিলাছ।
১৯. ১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:৫৮
মুসাফির... বলেছেন: ভাই,
আপনার অণ্ন্য একটি লেখায় লেখায় আমার অনেক টাকা খরচ হয়েছে। যেটি ছিল ফোল্ডার অপশন রিপেয়ার সংক্রান্ত বিষয়ে। কোন ফল পাই নাই। যার জন্য আমি আপনার প্রতি রাগাম্বিত।
মাহবুব, মঠখোলা, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ।

২০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৪
হাসান তারেক বলেছেন: microsoft শুধু Norton ghost কেই only third party software হিসাবে recommend করে ওদের ইমেজই এর জোননো
২২. ১২ ই জুলাই, ২০০৯ রাত ২:৪১
সািদক বলেছেন: + কাজে লাগলে জানাবোনে??
২৩. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:১৯
মুক্ত মণ বলেছেন: I have a question,
Image will be saved in one drive of the computer not in hiren disk right?
Now If I have a new computer with no OS. How do I copy image to the new computer? Shall I use a pen drive with the image and File Managers of the Hiren disk to copy it?
২৫. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ ভোর ৫:০৩
হামিদ পায়োনিয়ার বলেছেন: ডাউনলোড করতে ব্যার্থ।
মিডিয়াফায়ার-এর লিংক দিলে উপকার হয়।

অগ্রিম খ্যাংকস
২৭. ২২ শে জুন, ২০১০ বিকাল ৫:৩৪
মেঘের ছায়া বলেছেন: acronics দিয়া না কইরা ghost দিয়া করলেইত ভাল হয়।
ঝামেলা কম। ghost ত hiren এর মধ্যেই আছে।
২৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:২৭
মোহাম্মদ গোলাম মোস্তফা বলেছেন: Thank you. Anybody can download “Hiren’s All in 1 BootCD”
latest and old i. e. all version from the below link:
http://www.hirensbootcd.net/download.html
২৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৫২
র হাসান বলেছেন: ভালো পোষ্ট! প্লাস++++++

Bangladesh travel information
৩০. ০৬ ই ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪২
আমি মানুষ বলেছেন: সেই তো সিডি রম লাগলো। আমার ল্যাপটপে তো সিডি রম নাই।
৩১. ১৮ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৮
ধ্রুবতারাতন্ময় বলেছেন: দরকার নাই । বাট কামের জিনিশ ।+
৩২. ২৩ শে জানুয়ারি, ২০১১ সকাল ৮:৩২
গরিবের বন্ধু বলেছেন: বাংলাদেশের সকল অবহেলিত শিশুকে তুলে ধরতে চায় http://www.poorchilds.com শিশুদের ওয়েবসাইট
৩৪. ২৫ শে মার্চ, ২০১১ রাত ১১:০১
মোঃ মুনজুর মোরেশদ বলেছেন: ০১৯২৮৬১২১৫৬-এটা আমার মোবাইল নম্বর। উইনেডোজ ইনস্টল করা শেখা আমার খুব দরকার। প্লিজ আপনার মোবাইল নম্বরটা আমাকে জানাবেন।
৩৫. ২৫ শে মার্চ, ২০১১ রাত ১১:০৭
টক দঐ বলেছেন: পোস্ট দেইখা আমার মাথা ঘুরাইতাসে থাক ভাই আমি নরমাল ভাবেই উইন্দস সেটআপ দিমু :)
৩৬. ১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ১০:১৯
রাসেল মাহদুদ বলেছেন: কম্পিউটার বলেছেন: একই সিডি থেকে একাধিক কম্পিউটারে সেটাপ করা য়াবে ?

মি কম্পিউটার, সেটি করা যাবে কিন্তু পিসিগুলোর কনফিগারেশন একই রকমের হতে হবে। মানে এজিপি, সাউন্ড মাদাবোর্ড এক হতে হবে একারনে যে আপনি যে ইমেজটি তৈরী করছেন, সেটিতে যেসব ড্রাই্ভার ইন্সটৈল করা হয়েছে তা অন্য এজিপি, সাউন্ডে কাজ করবে না।

হ্যা তারপরও যদি আপনি জোর করে এক পিসির ইমেজ অন্য পিসিতে রিস্টোর করেন, হয়তো কাজ করবে যদি আপনি নতুন করে ওই পিসির এজিপি, সাউন্ড, মাদারবোর্ড ইত্যাদির ড্রাইভারগুলো ইন্সটল করে নেন। তবে সেক্ষেত্রে সমস্যা হল, ওই উইন্ডোজে একই জিনিসের একাধিক ড্রাইভার ঘটিত সমস্যায় পড়বেন এবং নতুন পিসির ক্ষেত্রে সেটি ক্লিন ইন্সটল হবে না।

আর, সবচেয়ে ভাল কাজ হল, একেকটি কনফিগারশনের পিসির জন্য একটি নতুন ইমেজ তৈরী করে নেয়া। মানে আমি বলছি, একটি নির্দিষ্ট মাদারবোর্ড, একটি নির্দিষ্ট এজিপি ,একটি নির্দিষ্ট সাউন্ড এবং আপনার যদি কোন নির্দিষ্ট হার্ডওয়ার থাকে সেই সব সেটের ইমেজ তৈরী করে নিন। কাজটা মোটেই ভেজালের নয়।

এজন্য আরেকটি সফটওয়ার আছে নাম reflect. এর একটি ফ্রি ভার্সন আছে, এটি আপনি উইন্ডোজের একটি সফটোয়ার হিসেবে ইন্সটল করতে পারবেন। এখানে দেখুন।

 

মোট সময় লেগেছে ০.৯১৯৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ