ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করুন

৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৬

শেয়ারঃ
0 0 0

বিভিন্ন সফটওয়্যার দ্বারা কম্পিউটারের ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করা যায়। এসব সফটওয়্যারগুলোর বেশীরভাগই ট্রাইল কিংবা ডেমো। ফলে ভিডিওর উপরে উক্ত কোম্পানীর বিজ্ঞাপন বা নাম থাকে। যার ফলে ভিডিওটি দেখতে বেশ দৃষ্টিকটু লাগে। কিন্তু আপনি যদি ক্যাম স্টুডিও সফটওয়্যার দ্বারা ডেক্সটপকে ভিডিও হিসাবে ক্যাপচার করেন তাহলে পূর্বের ন্যায় কোন বিজ্ঞাপন থাকবে না। ওপেন সোর্স এবং ফ্রি এই সফটওয়্যার দ্বারা আপনি ভিডিও এর সাথে অডিও রেকর্ড করতে পারবেন। ফলে আপনি সহজেই ভিডিও টিউটোরিয়াল বানাতে পারেন। শর্টকাট কী ব্যবহার করার ফলে আপনি সফটওয়্যাটি মিনিমাইজ রেখে ভিডিও রেকর্ড শুরু করতে এবং বন্ধ করতে পারবেন। এছাড়াও SWF মুডেও আপনি ভিডিও সেভ করতে পারবেন। মাত্র ১.৩ মেগাবাইটের এই সফটওয়্যারটি http://camstudio.org থেকে ডাউনলোড করতে পারেন।
আমার অনান্য লেখা এখানে

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৮
নিবিড় বলেছেন: দেখটেসি..কাম করলে আপনারে অনেক থাংস ,,,,,,
না করলে ..গররররর
৩. ৩০ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৪০
বিপ্লব কান্তি বলেছেন: পরে টেস্ট করবো। আপনাকে ধন্যবাদ
৪. ০১ লা ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:২৯
খোলা_আকাশ বলেছেন: ধন্যবাদ। কিছু ভিডিও টিউটোরিয়াল বানিয়ে পোষ্ট করেন না।
৫. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৫২
অ্যালন বলেছেন:
অনেক্বছর আগে camtasia studio দিয়ে ভিডিও টিউটোরিয়াল বানাতাম..আমাদের "কালবেলা ডিজিটাল ম্যাগাজিনের" জন্য..

এটাও অনেক কাজের..আপ্নাকে অনেক ধন্যবাদ..

৬. ১৯ শে জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:১৮
বাসার বলেছেন: ভালো জিনিস
৯. ১৮ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ১২:০৫
রাখালছেলে বলেছেন: কি যে বলব বুঝতে পারছি না । থাক ধন্যবাদ দিয়া আর ছোট করতে চাই নি । তাই ধইন্যা লন B-)
১০. ০৬ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২১
tshahrear বলেছেন: ইন্টারনেট এ যেসব প্রফেশনাল ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায় সবগুলো যেমন একেবারে বাস্তব মনে হয় তেমনি সাইজ ও কম । কিন্তু আমি কতোগুলো সফটওয়্যার ব্যাবহার করসি কিন্তু সাইজ যেমন বিশাল , তেমনি মান ও খারাপ । আমি বিরক্ত ও ক্লান্ত ।
১১. ১০ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২২
সাইদুর রহমান সেতু বলেছেন: অনেকদিন থেকে এমন কিছু খুঁজছিলাম।ধন্যবাদ দেখি কাজে দেয় কি না :) :)

 

মোট সময় লেগেছে ০.৯৯৯২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ