নতুন ফায়ারফক্সে পুরানো এ্যাড-অন্স ব্যবহার

১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫২

শেয়ারঃ
0 0 0

যারা মজিলা ফায়ারফক্স ৩.৫ ইনস্টল করেছেন তারা পুরাতন নিয়ে বেশ বিপদে আছেন। ফায়ারফক্স ৩.৫ সংস্করণে পুরাতন কিছু এ্যাড-অন্স সমর্থন করে না। এর মধ্যে গুগল গিয়ার, গুগল টুলবারও রয়েছে যদিও পরবর্তিতে গুগল তাদের এ্যাড-অন্সগুলো হালনাগাদ করেছে। তবে যেসকল এ্যাড-অন্সগুলো হালনাগাদ করা হয় নাই সেগুলো স্বাভাবিকভাবে ব্যবহার করা যায় না। কিন্তু ফায়ারফক্সের এক্সটেনশন চেকিং বন্ধ করে রাখলে পুরাতন এ্যড-অন্স ব্যবহার করা যাবে। এজন্য নতুন ট্যাবে গিয়ে about:config লিখে এন্টার করে এবং I’ll carefull, I promise! বাটনে ক্লিক করুন। এবার যে কোন যায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে পপআপ মেনু থেকে New এ ক্লিক করে Boolean এ ক্লিক করুন। এবার New boolean value তে extensions.checkCompatibility লিখে এন্টার করুন এবং false নির্বাচন করে ওকে করুন। এবার কাঙ্খিত এ্যাড-অন্সটি ইনস্টল করে ফায়ারফক্স রিস্টার্ট করুন। যদি এ্যাড-অন্সের সাইটে থেকে সরাসরি এ্যাড-অন্সটি ইনস্টল করা না যায় তাহলে অন্য ব্রাউজার দ্বারা এ্যাড-অন্সটি ডাউনলোড করে ইনস্টল করুন।
এপদ্ধতিতে যারা পরশমনি এ্যাড-অন্সটি ইনস্টল করেছেন তারা অনান্য পত্রিকা ফায়ারফক্সে পড়তে পারলেও প্রথমআলো পড়তে পারছেন না। কারণ সমপ্রতি প্রথমআলোর মূল ডোমেইন .com এর পরিবর্তে .net ব্যবহৃত হওয়ায় পরশমনি এ্যাড-অন্সটি পুরাতন বা নতুন ফায়ারফক্সে কাজ করে না। তবে পরশমনি এ্যাড-অন্সটি হালনাগাত না হওয়া পর্যন্ত http://www.shamokaldarpon.com/download/ থেকে পরশমনির হ্যাক করা এ্যড-অন্সটি ইনস্টল করে প্রথমআলোসহ অনান্য পত্রিকাও পড়তে পারবেন।

 

প্রকাশ করা হয়েছে: কম্পিউটার  বিভাগে । সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৭
ত্রিভুজ বলেছেন: অনেকদিন পর দেখলাম। প্রজন্মে কি এখনো যান? টিপসটার জন্য ধন্যবাদ।

একটা কথা, আপডেট এর বাংলা 'হালনাগাদ' এই ক্ষেত্রে কতটুকু প্রযোজ্য?
১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: যায় মাঝে মাঝে। সময় হয়ে উঠে না।

আপডেট / হালনাগাদ একই কথা। প্রথমআলো আবার হালনাগাদ শব্দ ব্যবহার করে কি না! তাই। হা হা হা

৩. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৪
শয়তান বলেছেন: ফ্লক এ এই পরশমনি কাজ করবে ?
১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩১

লেখক বলেছেন: জবাবটাতো ত্রিভুজ ভাই দিয়ে দিলো।
সমস্যাটা নতুন ফায়ারফক্সের।

৪. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:২৮
ত্রিভুজ বলেছেন: @শয়তান
ফ্লক সেই পুরানো ফায়ারফক্সই ব্যবহার করে। ৩.৫ টা না.. করার কথা।
৫. ১৮ ই জুলাই, ২০০৯ দুপুর ১:৩৯
শয়তান বলেছেন: আজকে সকালেও পদ্মা আর পরশমনি নিয়ে বিস্তর চেষ্টা করছিলাম । ফলাফল শুন্য । এখন shamokaldarpon এর টা ইন্সটল করে নব্বই ভাগ ওকে হয়েছে । ব্রাউজার ফ্লক । ফায়ারফক্সে আপডেট আসুক তখন ইউজ করবো ।




@ত্রিভুজ ফায়ারফক্সের আপডেটের পর থেকেই যত গন্ডগল লাগছে । এখন ইউজ করছি ৩.৫.১
১৮ ই জুলাই, ২০০৯ বিকাল ৪:১৭

লেখক বলেছেন: কিছু কিছু লেখা আগেও এমন হতো।

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
http://www.shamokaldarpon.com/
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ